চলো খুঁজি তারে………………….
সকল প্রশংসা শুধুমা্ত্র তারই প্রাপ্য, যিনি মানুষকে ভাল মন্দ পার্থক্য করার মত বিবেক-বুদ্ধি দিয়েছেন। আমরা মানুষ, তাই হয়ত মনের আনন্দে, আবেগের টানে, একটু শান্তি পাব এ আশায় অনেক সময় ভুল কাজ করে থাকি। কিন্তু আমাদের একটা বিবেক আছে…………..সে সবসময় দংশন করতে থাকে, এটা ভুল এটা করো না । তারপরও ভুল কাজটা করি, কিন্তু বারবার বিবেকের দংশনে…. তখন প্রকৃত অর্থে সে শান্তি আর পাওয়া হয় না…………এক রকম অশান্তিতেই…. থাকতে হয়। যেখানেই যাই, যাই করি না কেন, ….প্রকৃত শান্তি কেবলমাত্র সৃষ্টিকর্তার সান্নিধ্যেই পাওয়া যায়।চলো খুঁজি তারে
মানুষের মাঝে
চলো খুঁজি তারে
রাতের আঁধারে
চলো খুঁজি তারে
দিনের আলোতে
চলো খুঁজি তারে
ঐ দূর দিগন্তে
চলো খুঁজি তারে
অন্তরের অনন্তে
যে করেছে দান সেই তো মহান
খুজেঁ ফিরি শুধুই তারে……………………..।
লেখক দিনের আলো
- দিনের আলো -এর ব্লগ
- ৫৪ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ১৭:১৬
- কবিতা
প্রিন্ট করুন
- ৫৪ টি মন্তব্য
-
মুহম্মদ কামরুল হাসান২৫ জানুয়ারি ২০১৩, ১৭:৩৬
শান্তি শুধুমাত্র আল্লাহর দেখানো পথেই।
অভিনন্দন সুন্দর কবিতাটির জন্য। -
কামরুন্নাহার ২৫ জানুয়ারি ২০১৩, ১৯:২৫
সকল প্রসংশা আল্লহ্র।
তাঁকে স্বরণ করি বারবার। - - - -
ধন্যবাদ আপনার এই লেখার জন্য। -
ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০৫:০৯
রকৃত শান্তি কেবলমাত্র সৃষ্টিকর্তার সান্নিধ্যেই পাওয়া যায়।
ভীষণ ভাল লাগল আপনার মুল্যবান কথাগুলো। শুভেচ্ছা।


-
তৌফিক মাসুদ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১১:০৫
খোদার চাওয়াও যে মহৎ কাজ
চাইতে পারেনা সবাই।
সুন্দর হয়েছে লেখা। ব্লগে চলার পথ সুন্দর হউক। স্নেহ ও শুভকামনা রইল। -
ঝড়া পাতা২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫০
খুজিলাম আকাশে বাতাসে
খুজিলাম পাহাড় পর্বতে
কোথাও পাই নি তারে,
খুজিলাম বনে জঙ্গলে
খুজিলাম ঝোপে ঝাড়ে
পাইনি ওগো তারে।
খুজিলাম সব জায়গা
খুজিলাম সারা দুনিয়া
পাইনি কথাও ভাই,
আমার খোদা
আমার রাসুল
কোথাই গেলে পাই?
খুজিলাম আলো আধারে
খুজিলাম সকালে বিকেলে
কোথাও খুজে পাইনি আমি,
গিয়েছি পীর দরবেশের কাছে
গিয়েছি ফকির সন্যাসীর কাছে
ও আমার খোদা কোথায় আছ তুমি?
কোথায় থাকেন তিনি
কোথায় তার বাস?
আছেন কে ভাই
কে দিবে আশ্বাস?
বাকি অংশ পরে লিখবো ধন্যবাদ -
আহমেদ রব্বানী০১ মার্চ ২০১৩, ১১:৩৩
ঐ আকাশটা কত সুন্দর
ঐ চন্দ্রটা কত সুন্দর
এই পৃথিবীও কত সুন্দর
জানিনা বিধাতা যে গড়েছে সকল
সে আরও কত সুন্দর!! -
ঝড়া পাতা০৪ মার্চ ২০১৩, ১৭:৪৫
মোছা: কামরুন্নাহার খাতুন,
জেন্ডার বোঝা না গেলে কিন্তু পুলিঙ্গের প্রাধান্য পাই।
কবিতার বাকি অংশ,
আমি মসজিদ মন্দির ঘুরেছি
দেখেছি পাহড় পর্বত সব
কোথাও নেই গো আমার নবী রাসুল
নেই গো আমার রব।
আকাশে নাই পাতালে নাই
নাইরে জমিনে,
আমার খোদা-রাসুল
আছে মোর মনে।




ধন্যবাদ। -
ঝড়া পাতা০৫ মার্চ ২০১৩, ১১:০৯
নুরুন্নাহার আপু, দঃখিত অনাকাংক্ষিত ভুলের জন্য,
জেন্ডার বোঝা না গেলে যেহেতু পুঃলিঙ্গের প্রাধান্য থাকে
সেহেতু আপু না বলায় ভালো।
ধন্যবাদ





-
ঝড়া পাতা০৮ মার্চ ২০১৩, ০২:৫৯
আমি যেমন তেমন
তুমি কেমন?
জান কি ভাই
কেমন হয় প্রবাস জীবন?
বুক ভরা কান্না থাকে
হাসতে হাসতে কই কথা,
ছোট ভাই কয় মোবাইল,
বোন কয় ঈদ, মা পায় মনে ব্যাথা।
যদি চাও বলব তাও
এখন আমার কথা থাক
তুমি বল,,এখনো কি উড়ে
গাঁঙ চিল শালিকের ঝাঁক?
এখনো কি ছেলে মেয়েরা
উড়ায় ঘুরি খেলে কানা মাছি বৌচি?
এখনো কি কলসি কাকে,
নদীতে যায় বৌ, ঝি?
হিমেল হাওয়ায় ফুলের গন্ধে
এখনো কি মৌ মৌ করে?
মৌমাছিরা মধু আহরনে,
এ ফুলে ও ফুলে উড়ে?
শোন কি তুমি ভোরে
পাখির কলকাকলি শেয়ালের হাঁক?
নিঝ্ঝুম রাতে ঝিঁঝিঁ পোঁকার ডাক?
জ্যোঁস্না স্নাতে গিয়েছ?
বেঁলে বেঁলে জ্যোঁস্নায় দিঘীর জল,
কেমন করে টলমল?
খেয়েছ কখনো সাঁঝের বেলা
খেঁজুরের রস কিম্বা
খেঁজুর রসের ভিজা পিঠা?
আহ কি অমৃত স্বাধ!!
আচ্ছা তুমি কি দেখেছ তিমির রাতে
জোনাকি পোকার টিপ টিপ আলো?
শত সহস্র বছর ধরে
শত সহস্র ঝোনাকিরা
দিয়া যাচ্ছে এ আলো।
খেঁজুরের ছোবরা পুড়িয়ে শীতে আগুনের আমেজে
কত না হাসি ঠাট্টা করতাম সবে মিলে,
বড় কচুপাতা ফুটো করে, সেই আগুনের ছাই
কচুপাতায় তুলে রসিতে বেঁধে ঘুরাইতাম সবে মিলে।
পাড়ার ছেলে বেটা বৌ, বুড় বুড়ি আসিত দেখিতে,
চারিদিকে ছুটে ছুটে যেত আগুনের ফুলকি,
চারিদিকে প্রকম্পিত হত
হর্ষ ধ্বনি আর হাত তালিতে।
আরো কিছুটা লেখা দরকার ছিল পরে লিখব
ভাল থাকুন সুস্থ থাকুন -
ঝড়া পাতা০৮ মার্চ ২০১৩, ০৩:০৭
Don't mind pls
আমি সাধারনত কবিতা লেখার জন্য বসি না, কারোর কমেন্ট হিসেবে দুই একটা লেখ হয়, so I say u again don't mind pls,







-
ঝড়া পাতা০৮ মার্চ ২০১৩, ২৩:০০
:-
চা দেখে বোঝেন নাই একটা আমার একটা আপনার গোলাম মোস্তফা ভাই আমাদের দুজনের চা খাওয়ার দাওয়াত দিয়াছেন যাবেন নাকি চা খেতে!!! 


সন্দ্ধা রাতে খেজুরের রস আর সকালে খেজুর রসের ভিজা পিঠা ভাল লাগে সন্দ্ধা রাতের খেজুরের রসকে সাঁঝো রস বলে। 

প্রিয়তে নেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
আপনাকেও প্রিয়তে রাখলাম।


ঝরা পাতার মত ঝরে না গিয়ে জীবন কে গঠন করুন এই কামনায়
ভাল থাকুন
-
ঝড়া পাতা১০ মার্চ ২০১৩, ২২:২৮
একগোছা ফুল দিয়ে যদি বল
"তোমায় আমি কি দিয়ে সম্বোধন করি প্রিয়"
মধুর এ ধরাধামে
এর চেয়ে কি কিছু আছে শ্রেয়?
প্রিয়ার মুখে যদি শুনি "প্রিয়"
কি যে মধুর সে ডাক!!
কি যে এক তরঙ্গ উঠে হৃদয়ে,
এ যেন হৃদয় নদীর নতুন বাক।
বল বল বল তুমি
'প্রিয়' 'প্রিয়' সারাক্ষন,
ফুলে ফুলে ভরে গেলো আজি
আমার হৃদয় কানন।
মুক্ত বিহঙ্গে আজি আমি উড়িব
বলিব আমি জগৎ ভালবাসাময়,
ভালবাসা বিনে
কে বা ক দিন বেচে রয়।
যুগ যুগান্তের পথ ধরে
এসেছে ভালবাসা,
বেধেছে মানুষ আশা
বেধেছে নতুন নতুন বাসা।
মহাকালের মহাপথ ধরে
কত জন গেছে চলি,
ভালবাসার তরে
দিয়েছে জীবন বলি।
মহামনীষীদের মহাদানে
ভালবাসা চির উজ্জল,
ভালবাসা কোন কালে
হয়নি কো নিশ্ফল।
বিজ্ঞ জনের বিজ্ঞ কথা
থাক না পড়ে আজি,
রঙিন দুনিয়ায় রং লাগিয়ে
নতুন করে সাজি।





pls don't mind. it's only a poem,
u know that I write poems as a comment not other time generally. -
ঝড়া পাতা১১ মার্চ ২০১৩, ১৯:৫৭
আপনি কিন্তু আমাকে আরো একটা আইডিয়া দিয়েছেন আপনি কি লিখবেন খুজে পাচ্ছেন না বলে।
লিখবো নাকি?



-
সাগর মন্ডল২৩ মার্চ ২০১৩, ১৮:২৪
আকাশের নীলে আছে সে,
বাতাসের গন্ধে আছে সে,
বৃষ্টির ধারায় আছে সে
সে আছে অন্তর মাঝারে।
তাহলে বল কেন খুজব তারে
যারে পাই হৃদয়ও মাঝারে।
শুধু বলি গুনগান গাই তার
যে করিবে মোর ভব নদী পার।
গুনগান গাই তার যে সৃষ্টি করেছে আমাকে
বলি তার কথা যে পাঠিয়েছে মোরে এই সুন্দর ধরণীতে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অভিনন্দন সুন্দর কবিতাটির জন্য।