প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)
তিনি ছিলেন চির উদার,স্নেহপ্রবণ অনলবর্ষী বাগ্মী
তাঁর পদধূলির কিরণে উদ্ভাসিত আমাদের এই ধরণী।
তিনি ছিলেন মানুষের নিগুঢ়তম আত্নীয়
ছিলেন পরম দরদী ও হিতাকাঙ্খী
তিনি ছিলেন নিঃসম্বল ব্যক্তিদের প্রাণের চেয়েও প্রিয় ব্যক্তি।
তিনি ছিলেন অনাবিল শান্তির চিরকল্যাণময়তার প্রবর্তক।
তিনি ছিলেন অসত্যের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী
ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য দিক-দিশারী।
তিনি ছিলেন নৈতিকতার প্রকৃত আদর্শ,মানব গোষ্ঠীর প্রকৃত বন্ধু।
তিনি বিলীন বিলুপ্ত ও প্লাবিত কূল-কিনারাহীন বিশ্বকে
বিড়ম্বনার মাঝ সমুদ্র থেকে আনয়ন করে
স্বস্তির নিঃশ্বাস ছাড়তে সুযোগ দিয়েছেন।
তাঁর ছিল পরিছন্ন মন,প্রাণ মাতানো তাওহীদের সুর
আর হৃদয় জুড়ানো ঈমানের মর্মবাণী।
তিনি ছিলেন ধৈর্য ও তিতীক্ষার নমুনা
সত্যের সাধক,একনিষ্ঠ খাদেম।
বৈশাখী ঝড়ের মত অন্যায় ও অসত্যের তিনি ছিলেন ত্রাস
তিনি ছিলেন বিকশিত পুষ্পের মনমাতানো সুঘ্রাণ
তাঁর ছিল কলঙ্কহীন হিরন্ময় স্বচ্ছ জীবন
তিনি ছিলেন সিগ্ধ শীতল স্বচ্ছ সুন্দর ইসলামের রুপকার
তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামীন মুহম্মদ মোস্তফা (সা.)।
ঢাকা, শুক্রবার, ২৫ জানুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দ
১২ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ | ১২ রবিউল আউয়াল ১৪৩৪ হিজরী

লেখক মুহম্মদ কামরুল হাসান
- মুহম্মদ কামরুল হাসান -এর ব্লগ
- ৩৪ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ১৩:৫২
- কবিতা
- গড় রেটিং: ১০
প্রিন্ট করুন
- ৩৪ টি মন্তব্য
-
রব্বানী চৌধুরী২৫ জানুয়ারি ২০১৩, ১৪:৩৭
পবিত্র এই দিনে গুরুত্বপূর্ণ অর্থের কবিতা। ভালো থাকবেন কামরুল ভাই। -
মোতাসিম২৫ জানুয়ারি ২০১৩, ১৪:৩৯
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
হজরত মুহম্মদ মোস্তফা (সা.) প্রদর্শিত পথ অনুসরণ এর মাধ্যমেই সব প্রকার হানাহানি মুক্ত, ভ্রাতৃত্ব পূর্ণ বিশ্ব গঠন সম্ভব । তাই কেবলমাত্র নির্দিষ্ট কোন দিন নয় সারা বছর জুড়ে মহানবী (সা.) এর শিক্ষার উপর নিজেদের সচেষ্ট রাখা প্রয়োজন।নবী করিম (সা.) এর উপর অশেষ শান্তি এবং রহমত বর্ষিত হউক ।
আপনার সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা । -
শাহিদুল হক২৫ জানুয়ারি ২০১৩, ১৫:০৩
প্রিয় হাসান, তোমার চিন্তা চেতনায় পবিত্র রাসুলে পাক(সা)কে ধারণ করে সুন্দর এই কবিতাটা লেখার জন্য আন্তরিকভাবে শুভকামনা জানাচ্ছি। আমরা যদি তাঁর পবিত্র চরিত্রকে অনুসরণ করতে পারতাম তাহলে দুটো লাভ হতো- ১) কিছু লোকের কব্জা থেকে ইসলাম মুক্তি পেতো আর ২) বিশ্বে অশান্তির পরিবর্তে শান্তি ফিরে আসতো।
অথচ কিছু লোক ইসলামকে শুধু নসিহতের ধর্ম বানিয়ে ফেলেছে আর কিছু লোক শান্তির সন্ধানে ইসলাম থেকে মুখ ফিরিয়ে অশান্তির তীর্থভূমির দিকে দৃষ্টিপাত করেছে। আমাদের এখনো সময় আছে- যদি আমরা ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে পারি তবেই কেবল শান্তির সন্ধান পেতে পারি। শুভকামনা রইল। -
লুৎফুন নাহার জেসমিন২৫ জানুয়ারি ২০১৩, ১৫:২৮
আর তাই আমাদের আদর্শ হওয়া উচিত তার জীবনী । তবেই আমাদের জীবন হবে শান্তির ।
কামরুল ভাইকে অভিনন্দন এত সুন্দর করে আমাদের প্রিয় নবীজির আদর্শকে তুলে ধরলেন টার কবিতায় । -
অসংজ্ঞায়িত মেহেদী২৫ জানুয়ারি ২০১৩, ১৫:২৯
বৈশাখী ঝড়ের মত অন্যায় ও অসত্যের তিনি ছিলেন ত্রাস
তিনি ছিলেন বিকশিত পুষ্পের মনমাতানো সুঘ্রাণ
তাঁর ছিল কলঙ্কহীন হিরন্ময় স্বচ্ছ জীবন
তিনি ছিলেন সিগ্ধ শীতল স্বচ্ছ সুন্দর ইসলামের রুপকার
তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামীন মুহম্মদ মোস্তফা (সা.)।

শ্রদ্ধা আপনাকে, প্রত্যেকটা লাইনই যেন চরম সত্যের প্রতিনিধিত্ব করছে

শুভকামনা
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৫ জানুয়ারি ২০১৩, ১৫:৩৯
আজ শুক্রবার, ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনেকে এই দিনটি সীরাতুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে।
হাসান ভাই।আসসালামুআলাইকম।
আমাদের গ্রাম চুনতী।এখানে পালিত হয় ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) ।এখানে পুরো ১৯ দিনব্যাপী আমাদের প্রিয় মহানবী (সঃ)
জীবনী আলোচনা করা হয়।বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ভিজিট করুন।
লিন্ক দিলাম www.chunati.com আপনি এই লিন্কে সীরতুন্নবী (সঃ) Siratunnabi দেখতে পারেন।
তিনি ছিলেন নিঃসম্বল ব্যক্তিদের প্রাণের চেয়েও প্রিয় ব্যক্তি।
তিনি ছিলেন অনাবিল শান্তির চিরকল্যাণময়তার প্রবর্তক।
তিনি ছিলেন অসত্যের বিরুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী
ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য দিক-দিশারী।
শুধু ছিলেন না বলে,
আমাদের বলতে হয় তিনি ছিলেন,আছেন থাকবেন সমগ্র বিশ্ববাসীর জন্য দিক-দিশারী।।
অসাধারন লেখনী আপনার।অশেষ ধন্যবাদ। -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৫ জানুয়ারি ২০১৩, ১৫:৫৯
ধন্যবাদ হাসান ভাই।
যদি পারেন দয়া করে আমাদের ওয়েব সাইটটি ভিজিট করুন এবং আশাকরি আপনার মতামত জানাবেন। -
ফেরদৌসা২৫ জানুয়ারি ২০১৩, ১৬:১৪
আমাদের নবীজি হচ্ছেন সত্য , সুন্দর ও ন্যায়ের প্রতিক।
আমরা তো হাজার চেষ্টা করেও উনার গুণ অর্জন করতে পারবো না, তা হবেও না।
কিন্তু উনার আদর্শ থেকে সামান্য কিছুও যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই জীবন সার্থক । -
দিনের আলো২৫ জানুয়ারি ২০১৩, ১৬:১৬
ছিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য দিক-দিশারী।
তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামীন মুহম্মদ মোস্তফা (সা.)।
আজ এই দিনটিতে এত সুন্দর কবিতা লিখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে........আল্লাহ আপনার ভাল করুন। -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৫ জানুয়ারি ২০১৩, ১৬:১৮
ধন্যবাদ হাসান ভাই।
প্রফেসার আবু বকর রফিক ও আমি একই গ্রামের। উনি সম্পকেঁ আমার চাচা।
আপনি
http://www.chunati.com/siratunnabi/sirat.aspx এইলিন্কটি ভিজিট করুন।পুরো সীরতুন্নবী (সঃ) অনুষঠান সূচী পাবেন।
আপনার দাওয়াত রইল। -
ফৈরা দার্শনিক২৫ জানুয়ারি ২০১৩, ১৭:৩৩
অসাধারণ লিখেছেন ভাইজান।
মন্তব্য গুলো পড়তে আরো ভালো লাগল।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন
-
মোঃ হাসান জাহিদ২৬ জানুয়ারি ২০১৩, ০১:৩০
এই দিনে এর চাইতে চমৎকার উপহার আর কি হতে পারে প্রিয় কামরুল ভাই । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

-
মেজদা২৬ জানুয়ারি ২০১৩, ০১:৫৫
আল্লাহ্ জ্ঞান পয়দা করে
তারে এক শত টুকরা করে
নিরানব্বই ভাগ জ্ঞান দিলেন
আল্লাহ্ মহান নবীকে
বাকি একভাগ জ্ঞান
সাড়া জাহানকে করেছে দান।
তাহলে বুঝা যায় কত জ্ঞানী লোক ছিলেন আখেরি নবী হযরত মহাম্মদ(সঃ)।
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৮ জানুয়ারি ২০১৩, ২২:২৪
http://www.chunatisirat.com এইলিন্কটি ভিজিট করুন।পুরো সীরতুন্নবী (সঃ) অনুষঠান দেখতে পাবেন।
আপনার দাওয়াত রইল।
internetexplorer দিয়ে password admin and username admin সীরত মাহফিল সরাসরি দেখতে পাবেন। -
কামরুন্নাহার ২৮ জানুয়ারি ২০১৩, ২৩:১৯
সুবহানআল্লহ্, এই দিনে এমন একটা পোষ্ট-এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যদি সবাই তাঁর আদর্শ মেনে চলি, দুনিয়াটা একটা ফুলের বাগান হবে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
তাই এই কবিতাটি লিখলাম।