সব কিছুরই একটা সময় থাকে

সব কিছুরই একটা সময় থাকে, ফাকি দিলেই পড়তে হয় বিপাকে।
একটা সময় থেকে জন্ম হবে, একটা সময়ে মরতে হবে।
একটা সময় থাকে বেছে নেয়ার,
একটা সময়কে সমূলে নষ্ট করে, নুতন করে রোপন করার।
একটা সময় আসে, হাজারও রুগের যন্ত্রণা দিয়ে,
আবার একটা সময় আসে, আরোগ্য হওয়ার মন্ত্র নিয়ে।
একটা সময় আসে, টুকরো টুকরো করে ফেলার,
একটা সময় আসে, নুতন করে নির্মান করার।
একটা সময় আসে, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে,
আবার একটা সময় আসে, আনন্দ হাঁসির জুয়ার নিয়ে।
একটা সময় আসে, দুঃখ গুলোকে প্রকাশ করার,
একটা সময় আসে, নেচে-খেলে বেড়ানোর।
একটা সময় আসে, পাথরও ভেঙ্গে হয় গুড়ো,
একটা সময়ে, পাথর গুলো সব একত্রে হয় জড়ো।
একটা সময় আসে, দুহাতের বেষ্টনীতে জড়িয়ে রাখা,
একটা সময় আসে, সব কিছু থেকে বিরত থাকা।
একটা সময় থাকে, অনেক কিছুই চাওয়ার,
আবার একটা সময় আসে, সব কিছুই হারিয়ে যায়।
একটা সময় আসে, শক্ত করে ধরে রাখার,
একটা সময় আসে, দুরে ছুড়ে ফেলার।
একটা সময় আসে, ছিন্ন বিন্ন করে দেয়ার,
একটা সময় আসে, একত্রিত করে নেয়ার।
একটা সময় আসে, নীরবতা পালনের,
একটা সময় আসে, অনেক কথা বলার।
একটা সময় আসে, ভালবাসা দেয়া নেয়ার,
আবার একটা সময় আসে, প্রচন্ড ঘৃনা করার।
একটা সময় আসে, জীবন দিয়ে যুদ্ধ করার,
একটা সময় আসে, শান্তির জন্য জীবন দেয়ার।
একটা সময় থাকে, অতীতের স্মৃতি হয়ে,
একটা সময় থাকে, ভবিষ্যতের স্বপ্ন হয়ে।
বেচে থাকার সময়টাই হলো জীবন,
আবার সময় ফুরালেই হয় যে মরণ।
লেখক ফেরদৌসী বেগম (শিল্পী)
- ফেরদৌসী বেগম (শিল্পী) -এর ব্লগ
- ৩০ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ০২:২৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৩০ টি মন্তব্য
-
কামাল উদ্দিন২৫ জানুয়ারি ২০১৩, ০৭:৫০
আপনার সময় কবিতা ভালো লেগেছে ।
এক মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, সময়ের কাজ সময়ে করে নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ । -
মাঈনউদ্দিন মইনুল২৫ জানুয়ারি ২০১৩, ০৮:১৩
হুম, সুন্দর বক্তব্য। সময় নিয়ে কবিতাটি এরিক ফ্লেচারের কবিতার কথা মনে করিয়ে দিচ্ছে:
A Time For Now
a time to cheer, a time to cry,
a time to live, a time to die,
a time to sleep, a time to wake,
a time for real, a time for fake,
a time for truth, a time to lie,
a time to laugh, a time to sigh,
a time to stand, a time to fall,
a time for one, a time for all,
a time for love, a time for hate,
a time to run, a time to wait,
a time to stay, a time to flee,
a time for you, a time for me.
(Arik Fletcher)
কবিকে শুভেচ্ছা
-
রব্বানী চৌধুরী২৫ জানুয়ারি ২০১৩, ০৯:৪১
সময়ের নানান দর্শন ফুটে উঠেছে কবিতায়, দামি কথামালায় কবিতা বুনন। নিয়মিত লিখবেন আর শুভেচ্ছা রইলো। -
আমি অনিমেষ মিত্র ২৫ জানুয়ারি ২০১৩, ১২:১০
বেচে থাকার সময়টাই হলো জীবন,
সন্দর কথামালা ।
The world won't care if you quit,
And the world won't whine if you fail,
The busy world won't notice you, No matter how loudly u wail. -
ফেরদৌসা২৫ জানুয়ারি ২০১৩, ১৩:২৬
বেচে থাকার সময়টাই হলো জীবন,
আবার সময় ফুরালেই হয় যে মরণ।
সময় নিয়ে দেখি বিরাট গবেষণা ।
আমি সব কিছু সময়ের হাতেই ছেড়ে দেই।
বেশি কিছু ভাবতে গেলে মাথা ধরে যায় । -
মোতাসিম২৫ জানুয়ারি ২০১৩, ১৫:২৩
কিন্তু সময়জ্ঞান হবার আগেই যে শৈশব , কৈশোর পার করে যৌবনের শেষে এসে পৌছে গেলাম, টেরই পেলাম না। চিন্তার খোরাক আছে আপনার কবিতায় , ভাল থাকবেন , শুভেচ্ছা নিবেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আবার সময় ফুরালেই হয় যে মরণ। ............।দুর্দান্ত বলেছেন।
সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তারপরেও কিন্তু জীবনটা থেমে থাকেনা। আপনার কবিতায় যতসব বাস্তবতার কথা বলেছেন, তার সব ক'টাকেই নিয়েইতো আমাদের জীবন। এতোসব প্রতিবন্ধকতা পেরিয়েই আমারা জীবনের আস্বাদন পাই। আশা করছি আপনার জীবনের সময়গুলো যেন আপনার কবিতার মতো না হয়।