সীমা লঙ্ঘন
স্বার্থপরতার জমিনে দেখি হাইব্রীড বীজ,ধুলো উড়ায় বাণিয়ার দল
বৃদ্ধ ,শিশু তীব্র শীতের আলিঙ্গনে অন্তিম ঘুমে হয় বিভোর
সন্তান হারানোর হোলি খেলায় ভাঙ্গে মায়ের সুখের শক্ত পাঁজর ।
রক্ত স্রোত শুকাতে না শুকাতে আবারও ডাকে রক্তের বান
আগুনের শিখা নেভাতে না নেভাতে জ্বলে যায় সবুজ প্রাণ !
শক্ত করে বাঁধা ছিল যে ভীত অটুট বন্ধনের বাঁধনে
কোন সে দানবের ছোয়ায় ভেঙ্গে গেছে সেতু
নড়ে গেছে ভীত স্বাধীন অঙ্গনে?
সময়! সময় এখন আর ঝুলন্ত বাঁদুরের মত চেয়ে থাকেনা
উড়ুক্কু পাখির পালক হয়ে স্বপ্নরাও ছুটে চলেনা
দোল খায়না মন দেয়ালের জংধরা পেন্ডুলাম।
সোনালী প্রভা জড়িয়ে থাকেনা দু’চোখের শেওলা অলিন্দে
ধূসর মেঘের দেখাও মেলেনা আজ আর বৈষম্যের অনিয়মে।
দিগন্ত জুড়ে তুফান দোলে স্থবীর দিকপাল
সমুদ্র জলে খাবলে ধরে নোঙ্গর অশান্ত পঙ্গপাল
চীর্ণ খেলায় আজও হয় জয়ী অনাদৃত চিরঞ্জীব
হারালো কোথায় স্বর্গীয় সুখ প্রাপ্য পার্থিব ?
কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে দিতে রক্তাক্ত হয় দেহ
আত্মার ঠায় হয় অনাকাঙ্ক্ষিত বিসর্জন কৃষ্ণকুহোর
সহনীয়তার সীমা পেরিয়ে মন আজ রক্তিম পাঁথর
না পাওয়ার বেদনায় শূন্যতা তাই-
ছুঁয়ে দিতে পারেনা আজ আর আমায়।
লেখক সেলিনা ইসলাম
- সেলিনা ইসলাম -এর ব্লগ
- ২৮ টি মন্তব্য
- ২৩ জানুয়ারি ২০১৩, ০২:০২
- কবিতা
- গড় রেটিং: ১০
প্রিন্ট করুন
- ২৮ টি মন্তব্য
-
কুহক২৩ জানুয়ারি ২০১৩, ০২:২৬
হুম.... ভালো ভালো...
অসহায় রিক্ততার এক অপ্রাপ্তি জ্বালায় বুকের পিঞ্জিরা.... -
ভূতের আছড় ২৩ জানুয়ারি ২০১৩, ০৫:৩১
সহনীয়তার সীমা পেরিয়ে মন আজ রক্তিম পাঁথর
না পাওয়ার বেদনায় শূন্যতা তাই-
সত্যি অনেক কথা উঠে এসেছে এই কবিতায়।
যা নিদারুণ সত্য।। -
মুক্তমন ৭১ ২৩ জানুয়ারি ২০১৩, ০৯:০৯
অতি উত্তম । প্রথম আলো ব্লগে খুব ভালো সময় কাটাচ্ছি । আপনার মত ভালো লেখকদের কারনে । অনেক শুভ কামিনা । -
আমি অনিমেষ মিত্র ২৩ জানুয়ারি ২০১৩, ১২:১৮
সময়! সময় এখন আর ঝুলন্ত বাঁদুরের মত চেয়ে থাকেনা
উড়ুক্কু পাখির পালক হয়ে স্বপ্নরাও ছুটে চলেনা
দোল খায়না মন দেয়ালের জংধরা পেন্ডুলাম।
কবিতার উপমা গুলো দারুণ হয়েছে । কবিতাটা পড়লে এক ধরণের বিষণ্ণতা এসে ছুয়ে যাচ্ছে ।
কবি সার্থক । শুভেচ্ছা আপনাকে । -
অরিত্র অন্বয়২৩ জানুয়ারি ২০১৩, ১৪:৩১
এক পেইজে আপ্নারো দুইটা পোস্ট? এটা নিয়ম লঙ্ঘন। একটি মুছে ফেলুন অনুগ্রহ করে... -
ভূতের আছড় ২৪ জানুয়ারি ২০১৩, ০০:২৩
প্রিয় অরিত্র অন্বয় ,
আপনার মন্তব্যকে আমি সম্মান দেখিয়েই বলছি আশা করি আহত হবেন না। যদি হন আমি দুঃখিত। আপনি আমাকে অনেক ভালো জানেন সে দাবীতেই কথাটি বলছি। আপনি সেলিনা ইসলাম আপুকে সে মন্তব্যটি করেছেন এটি আরো একটু সুন্দর করে করলে আরো সুন্দর হতো বিশেষ করে আপনার কাছ থেকে সুন্দর ছাড়া আশা করিনা।
আপনি যদি নিয়ম লঙ্ঘনের কথা বলেন --- আমি বলবো এ ব্লগে কতগূলো নিয়ম মানা হয়। নিয়মটা আছে কোথায়? মাঝে মাঝে আবুল লেখক গনের প্রথম পাতায় একাধিক লেখা থাকে যা একটাও পড়ার মত না। কিন্তু তার চেয়ে একজন গুণী লেখকের যদি ভুল করে প্রথম পাতায় দুটো লেখা এসেও থাকে। এতে আপনি বা আমি একটু সহনশীল হতেই পারি । আর বিষয়টি বার্তা মারফত জানাতে পারি তাতে সবার ভালোবাসা অটুট থাকে। -
ভূতের আছড় ২৪ জানুয়ারি ২০১৩, ০০:৪৬
আশা করছি এটা কোন বিতর্কের সূত্রপাত করবে না। কারণ অরিত্র ভাই আর আমার রিলেশন বেশ ভালো।
অতএব----------
-
ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০৭:০৪
বাহহ!! কি অসাধারণ আপনার কবিতা। ছিঃ মনে হচ্ছে আমার লিখা কিছুই হয়না। ধন্যবাদ আপু আপনার অসাধারণ কবিতাটির জন্য।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক