তবুও এসো
ঝরিবে যদি জীবন হতে ফুঠিলে কেন ছড়িয়ে সুরভী ?
বিষ্ময় নয় জিজ্ঞাসা: হে জীবনাকাশের উদিত কবি!
প্রথম প্রেমের পরশ আনি যখন বাঁধলে সেতু বন্ধন
তবে ছলে কেন হৃদয় ভুলে ডাক ভালবাসার মরণ?
আমার সাধনার ফুল তুমি ঝরে যেতে চাও, যাও-
ঝরে যাবার আগে আমার ভালবাসা ফিরিয়ে দাও।
নহে ইচ্ছের বিরুদ্ধে আমার সুপ্ত মন বিদ্রোহ করবে
“যেতে হয় যাও ভালবাসা দাও” পারবে কি ভবে ?
বলি হে ঝড়ের পাখি, চলার পথে স্মরণ কালে
ভুলে যেও তুমি, ছিলাম এক স্বপ্নীল ছায়া বলে।
জানি, বাসর শয্যায় তুমি আমার স্বপ্নে মধুময়
স্মরণে তোমার রূপান্তরও দেবে বিরহ আমায়।
তবুও নীড় তোমার ভরে উঠুক সুখে চিরকাল
বাসনা রাখি, ব্যথার প্রদীপ জ্বালি সমান্তরাল।
যাতনা নেই ভাবনা এই- হে আমার ভালবাসা,
মননে কি প্রেম ছিল, যদি না ভুল তোমার ভাষা!
‘হয়তো ছিল প্রেম প্রেম খেলা’ শুধাবো প্রশ্নোত্তরে
যথা একই অঙ্গে এতরূপ, তথা ভালবাসা রূপান্তরে।
তাও যদি হয়, তবুও ফিরে এসো যখন নিরাশ্রয়
তোমার স্মৃতি দিয়ে আগমনী দ্বার সাঁজানো রয়।
-০-

লেখক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা
- মোঃ সিরাজুল ইসলাম মোল্লা -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ১০:৫৬
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক