মঙ্গলবার ২১ মে ২০১৩, ৭ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


দিনটি ছিলো কালো : ফাতেমা হক মুক্তা

সেদিন প্রভাতে ঘুম থেকে উঠে দেখি সুখের সাগর শুকিয়ে গেছে
জীবনের সব চাওয়া পাওয়া নিথর হয়ে বালুচরে পড়ে আছে
আকাশে সূর্য নেই, বাতাসে সুবাস নেই
ডালে ডালে পাখিরা মুখ থুবড়ে পড়ে আছে।
মেঘের দল ঠাঁই দাঁড়িয়ে বরফের পাহাড় হয়ে
আমি চারিদিকে তাকাতেই সব অন্ধকার হয়ে গেছে।
খট্ খট্ বুটের আওয়াজ।
হাতকড়া ধেয়ে আসছে যেন আমারই দিকে,
বন্ধ হয়ে আসছে দম, ব্যাথা করছে বুকটা,
পা দু’টো অবশ হয়ে আসছে।
এই বুঝি আলাদা হবে আমার প্রাণ আর দেহ।
যদিও প্রাণটা আমার লোহার, আর দেহটা পাথরের।
জং পড়েছে প্রাণে, আর ক্ষয় হয়েছে দেহ।
কলঙ্ক আর কলঙ্ক, সেই কালো কলঙ্ক আর অন্ধকার।
আজ শুধুই ভাবছি, চাঁদ কি উঠবে, সূর্য কি হাসবে?
মেঘ কি ভাসবে? পাখিরা কি গাইবে? আমার কলঙ্ক কি ঘুচবে?
ফুল কি ফুটবে? বাতাস কি বইবে?
হাজার নদীর মোহনায় কি প্লাবিত হবে সে সুখের সাগর?
শুধুই প্রতীক্ষা, শুধুই অপেক্ষা, আর তাকিয়ে থাকা, দূর নীলিমায়।

২৭.০১.২০১০
উত্তরা, ঢাকা
৬ টি মন্তব্য
neelsadhu নীল সাধু২২ ডিসেম্বর ২০১২, ১২:৩৬
হুম।


শুভেছা মুক্তা
ভালো থাকুন।
lalonkonna ফাতেমা হক মুক্তা২২ ডিসেম্বর ২০১২, ১২:৪১
ধন্যবাদ দাদা
ভালো থাকবেন।
monakash71 মনের আকাশ২৪ ডিসেম্বর ২০১২, ২০:১২
ধুই অপেক্ষা, আর তাকিয়ে থাকা, দূর নীলিমায়।


>
lalonkonna ফাতেমা হক মুক্তা২৪ ডিসেম্বর ২০১২, ২০:২১
ধন্যবাদ মনের আকাশ
ভালো থাকবেন।
sazzadfm মোহাম্মদ সাজ্জাদ হোসেন২৬ ডিসেম্বর ২০১২, ১৩:১৮
সুন্দর প্রকাশ। পোস্টে ++++
lalonkonna ফাতেমা হক মুক্তা০৯ জানুয়ারি ২০১৩, ২০:১৫
ধন্যবাদ সাজ্জাদ ভাই
ভালো থাকবেন।