হরতাল খিচুরী: ভালো লাগে; ভালো লাগে না
হরতাল খিচুরী: ভালো লাগে; ভালো লাগে না
মাইনুল আমিন

হরতাল ভালো লাগে; হেইও! হেইও!
আরও জোরে হেইও! হেইও !
বাম দলেরই হরতাল হেইও !
আঠারো-বারোর হরতাল হেইও-হেইও ।
নেই কোন আর মারামারি! বাড়াবাড়ি!
রাজপথে পথচারী! লাল পতাকা রোগীর গাড়ি;
চলে রিক্সা, চা-ওয়ালা; ঠেলা গাড়ি;
ছোট-বড় কারবারী, বিক্রেতাই তরকারী ।
পেশাজীবি; ছাত্র-শিক্ষক; শ্রমিক, কৃষক
সবাই বলে দরকারী ।
কারো পিছে কেউ না দোড়ায়
পুলিশ ব্যাটায় ঐ ঝান্ডা উড়ায় ।
সংবিধানে লিখা আছে-
হরতালের এই করবার !
জনগনে করছে বড়াই
আর ধন্যবাদে সরকার ||
*******
ভাল্লাগে না ঐ হরতালে ভাই, ভয়ে মরি ডরতালে
কখন যে কে মারা গেল; আগুন লাগে কার চালে !
কারো কারোর জ্বলছে বাড়ি! পুড়ছে গাড়ি! সংসারে
কোথাও বা মরছে মানুষ পুড়ে পুড়ে অঙ্গারে
কেউ বা মরে লাঠি-পেটায়, কেউ বা বুটের ঝংকারে
কেউ বা মেরেই দম্ভ করে- অস্র নিয়ে হুঙ্কারে ।
সংবিধানে বলছে ডেকে এসব কোনই নীতি নয়
হরতালীরা হচ্ছে মাতাল সংবিধানে পায় না ভয় ।
রাজপথের ওই অবরোধে ভাঙ্গছে গাড়ি টাল-মাটাল
রাজনীতির ওই ডামাঢোলে জনগণের হচ্ছে কাল ।
বিরোধীদের সঙ্গেই আছে একাত্তুরের ওই রাজাকার
সরকারে কয় দেখবি মজা! দেখিস তবে রাজ-বিচার ।
সংবিধানের বিধি মতে- আছেই এসব অধিকার
ক্ষমতাতে এ’রা; বি’রা; তাইলে এবার ক্ষতি কার !
জনগনে উঠছে ক্ষেপেই- ক্ষতিপূরণ নিবেই চাই-
হরতালীদের ধরে চেপে- দেবে এবার রাম-ধোলায় ||
রচনা: ১৯শে ডিসেম্বর ২০১২, চট্টগ্রাম ।
===========================

লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ১১ টি মন্তব্য
- ২০ ডিসেম্বর ২০১২, ০০:৫২
- কবিতা
প্রিন্ট করুন
- ১১ টি মন্তব্য
-
মেজদা২০ ডিসেম্বর ২০১২, ০১:০০
ক্ষমা নাই ক্ষমা নাই হেইউউউউউ
মাইর ছাড়া উপায় নাই হেইউউউউউউউউউ
ধন্যবাদ মাইনুল ভাই। ভিন্ন ভাবে সাজানো।

-
রশীদ জামীল২০ ডিসেম্বর ২০১২, ০১:১০
হরতাল-----------মানি না
না, মানে, হরতাল তো গুজরাটি শব্দ।
হরতাল শব্দের অর্থই তো হচ্ছে, মানি না, এই আর কি !
হরতাল একটি গণতান্ত্রিক অধিকার, জনতার বিষ্ফোরণ
--------------------------------কেতাবী কথা
হরতাল হচ্ছে গণতন্ত্রের গোদের উপর একটা বিষফোড়ন
----------------------------উহা আমার কথা
আমিন ভাই
------------
-
শ্যামল নওশাদ২০ ডিসেম্বর ২০১২, ০৪:৩৪
হরতাল বিরোধী সঙ্গীত পাওয়া গেল। এবার গানে গানে হবে প্রতিরোধ। অতি উত্তম কাজ হয়েছে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক