"প্রেম"

দুই হ্নদয়ে হয়না যে প্রেম বিশ্ব মানব তরে,
হাজার হ্নদয় মিললে পরে, প্রেম যে তারই বলে।
এই পৃথিবীর প্রেমের লীলায়, প্রেমেই হ্নদয় গড়া;
প্রেমে মত্ত হাজার প্রেমিক, প্রেমেই পাগলপারা।
প্রভুর প্রতি প্রেম দেখ ঐ চরনশতদলে,
হ্নদয় জুড়ে ভক্তি কত! কোথায় এ প্রেম মেলে?
প্রেমের মাঝে বিশ্ব প্রেমিক আত্নত্যাক্তহারা;
যুগে যুগে অমর তারা হয়নি বাঁধনহারা।
প্রেমের মাঝেই অমর পারু,জুলিয়েট, মমতাজ,
প্রেমের বলেই বিশ্ব সাজে নতুন একটা সাজ।
প্রেমের আভায় রাই কিশোরীর ব্রজের ধুলি গায়,
কৃঞ্চ নামে খুজে তারে, কেঁদেই জীবন যায়।
প্রেম সে তো ঐ উজাড় করা রঙিন ভালবাসা,
প্রেমের মাঝে লুকিয়ে আছে নতুন কত আশা।
প্রেমের বলেই বিশ্ব প্রেমিক বাঁধে কত ঘর,
কেউ বা আবার বাঁধন হারা,হয়ে গেছে যে পর।
প্রেম যে অতি পূন্য ও ভাই!প্রেমেই হ্নদয় গড়া;
প্রেমের মাঝে থাকে প্রেমিক সারা অন্তর জোড়া।
যে প্রেমেতে সারা বিশ্ব হয় যে একাকার,
সে প্রেম আজি হ্নদয়ে মম জাগুক বারেবার।
লেখক বিভব
- বিভব -এর ব্লগ
- ২৪ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫৭
- কবিতা
প্রিন্ট করুন
- ২৪ টি মন্তব্য
-
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ২৩:২৩
বড়ই সৌন্দর্যের এই প্রেম। তবে খালি প্রেম করলেই চলবে না । জগত সংসারের জন্যও কিছু করতে হবে।
আশা করছি মানবতা মুলক কাজেও অংশগ্রহন করবেন নিয়মিত।
শুভকামনা রইলো। ভালো থাকবেন। মানবতার হাত প্রসারিত করবেন। -
তরুন্তরা খালিদ২০ ডিসেম্বর ২০১২, ০০:০৮
যে প্রেমেতে সারা বিশ্ব হয় যে একাকার,
সে প্রেম আজি হ্নদয়ে মম জাগুক বারেবার।
..............................জাগুক বারেবার.....


-
মাইনুল আমিন২০ ডিসেম্বর ২০১২, ০৯:৫৯
যে প্রেমেতে সারা বিশ্ব হয় যে একাকার,
সে প্রেম আজি হ্নদয়ে মম জাগুক বারেবার।----------------সে প্রেম হৃদয়ে জাগুক বারেবার । আপনার জন্যে অবিরাম শুভকামনা প্রিয় বিভব ভাই । কবিতা ভালো লাগলো বেশ ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক