স্বাধীনতা আজ অন্ধকারে
আচ্ছা এখানে এত অন্ধকার কেন?
আমি বাংলাদেশের স্বাধীনতা তো তাই।
বুঝলাম না ভাই!
এত দিন তো জানতাম-
স্বাধীনতা হল সূর্যদীপ্ত আলো,
স্বাধীনতা হল অন্ধকার দূর করার যাদু,
স্বাধীনতা হল ভালবাসার এক মধু চাক।
তবে ভাই এইখানে কেন এত কাল?
বুঝলেন না-
এ তো খুব সোজা।
এই দেশের নেতা আছে যত
আমায় নিয়ে তারা ব্যবসায় করে তত
আমাকে তারা তাদের ইচ্ছে মতন
ব্যবহার করে ফেলে রাখছে অযতন।
আমাকে নাকি আবার বলে-
স্বাধীনতা!!
হায়রে মানুষ, হায়রে নেতা
আমার নাম দিয়েছে স্বাধীনতা!
আমাকে নিয়ে, আমার ইতিহাস নিয়ে
তোমাদের এ কোন খেলায় মত্তা?
আমি বুঝি না।
আমি নিজেই মাঝে মাঝে পড়ে যায় সন্দিহীনতার মাঝে,
আমার নাম কি আসলেই স্বাধীনতা?
আচ্ছা ভাই তুমি তো মানুষ-
এই দেশেরই মানুষ, তুমি কি বল?
আমি কি আর বলব তোমায়
মানুষ তো আর মানুষ নাই
মানুষ এখন সার্থ দেখে
নেতা সেজে সব হরণ করে।
আমি তো এক দর্শক মাত্র,
আমার কথা বলা নিষেধ আছে।
(আগে পোষ্ট করেছিলাম। নতুন করে আবার দিলাম, বিজয় মাস বলে।)
আমি বাংলাদেশের স্বাধীনতা তো তাই।
বুঝলাম না ভাই!
এত দিন তো জানতাম-
স্বাধীনতা হল সূর্যদীপ্ত আলো,
স্বাধীনতা হল অন্ধকার দূর করার যাদু,
স্বাধীনতা হল ভালবাসার এক মধু চাক।
তবে ভাই এইখানে কেন এত কাল?
বুঝলেন না-
এ তো খুব সোজা।
এই দেশের নেতা আছে যত
আমায় নিয়ে তারা ব্যবসায় করে তত
আমাকে তারা তাদের ইচ্ছে মতন
ব্যবহার করে ফেলে রাখছে অযতন।
আমাকে নাকি আবার বলে-
স্বাধীনতা!!
হায়রে মানুষ, হায়রে নেতা
আমার নাম দিয়েছে স্বাধীনতা!
আমাকে নিয়ে, আমার ইতিহাস নিয়ে
তোমাদের এ কোন খেলায় মত্তা?
আমি বুঝি না।
আমি নিজেই মাঝে মাঝে পড়ে যায় সন্দিহীনতার মাঝে,
আমার নাম কি আসলেই স্বাধীনতা?
আচ্ছা ভাই তুমি তো মানুষ-
এই দেশেরই মানুষ, তুমি কি বল?
আমি কি আর বলব তোমায়
মানুষ তো আর মানুষ নাই
মানুষ এখন সার্থ দেখে
নেতা সেজে সব হরণ করে।
আমি তো এক দর্শক মাত্র,
আমার কথা বলা নিষেধ আছে।
(আগে পোষ্ট করেছিলাম। নতুন করে আবার দিলাম, বিজয় মাস বলে।)
লেখক ফেনা
- ফেনা -এর ব্লগ
- ২৯ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২২:০৮
- কবিতা
প্রিন্ট করুন
- ২৯ টি মন্তব্য
-
দীঘি ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩২
হায়রে মানুষ, হায়রে নেতা
আমার নাম দিয়েছে স্বাধীনতা!
আমাকে নিয়ে, আমার ইতিহাস নিয়ে
তোমাদের এ কোন খেলায় মত্তা?
আমি বুঝি না।
আমি নিজেই মাঝে মাঝে পড়ে যায় সন্দিহীনতার মাঝে,
আমার নাম কি আসলেই স্বাধীনতা?
আসলেই স্বাধিনকিনা সন্দিহান! দারুণ লাগল কবিতার ভাব। -
এম রাসেল মাহমুদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
আমি নিজেই মাঝে মাঝে পড়ে যায় সন্দিহীনতার মাঝে,
আমার নাম কি আসলেই স্বাধীনতা
এই আমাদের স্বধীনতা -
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৩১
কবিতা ভালো হয়েছে।
আশা করছি মানবতা মুলক কাজেও অংশগ্রহন করবেন নিয়মিত।
শুভকামনা রইলো। ভালো থাকবেন। মানবতার হাত প্রসারিত করবেন। -
তরুন্তরা খালিদ২০ ডিসেম্বর ২০১২, ০০:২৭
আমি শুধু চেষ্টা করতে পারি, বাকি টা তঁার ইচ্ছা..................আপনিও ভাল থাকবেন.....
-
ফেরদৌসা২০ ডিসেম্বর ২০১২, ০৪:৪১
এই দেশের নেতা আছে যত
আমায় নিয়ে তারা ব্যবসায় করে তত
আমাকে তারা তাদের ইচ্ছে মতন
ব্যবহার করে ফেলে রাখছে অযতন।
আমাকে নাকি আবার বলে-
স্বাধীনতা!!
এই লাইনগুলি পড়ে হাসিই পেল। কারন আমাদের দেশের স্বাধীনতা আসলেই এখন ব্যবসায় পরিণত হয়েছে। -
মাইনুল আমিন২০ ডিসেম্বর ২০১২, ১০:১৩
এই দেশের নেতা আছে যত
আমায় নিয়ে তারা ব্যবসায় করে তত
আমাকে তারা তাদের ইচ্ছে মতন
ব্যবহার করে ফেলে রাখছে অযতন।
আমাকে নাকি আবার বলে-
স্বাধীনতা!!
এই লাইনগুলি পড়ে হাসিই পেল। কারন আমাদের দেশের স্বাধীনতা আসলেই এখন ব্যবসায় পরিণত হয়েছে। ------------------প্রিয় ফেরদৌসা আপার সাথে একমত আমিও । সত্য বলেছেন আপা । সত্য বলেছেন কবি ফেনা ভাই ।
আপনাদের মত যৌবন-মন-প্রাণ শক্তিকে স্বাধীনতার প্রাণ সঞ্চারে এগিয়ে আসতে হবে । আমরা মাঝ বয়সেই ঝিমিয়ে গেছি ।
জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে অসহায় চোখে ।
আপনার জন্যে অবিরাম শুভেচ্ছা --------------------------
-
মাটিরময়না২৭ ডিসেম্বর ২০১২, ১৬:০৯
মানুষ এখন সার্থ দেখে
নেতা সেজে সব হরণ করে।
আমি তো এক দর্শক মাত্র,
আমার কথা বলা নিষেধ আছে।
নেতাগুলারে তো পুরাই বিবস্র করে দিলেন ---
ফাইভ স্টার দিলাম---
শুভেচ্ছা--
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অবিরাম শুভকামনা