মেঘলা দিনের কবি
মেঘ ডেকে যায় আমার মনে সর্বনাশা ঝড়
কোথায় যাবো কই হারাবো ভাবি না দিনভর।
মেঘ দেখেছে বিষ্টি মেয়ের খেলা
কলমিলতার কাঁপন সারাবেলা
জল ছুঁই ছুঁই কদম ফুলের সুখ
এই অবেলায় ঘর ছেড়ে তাই
হয়েছি উন্মুখ।
এক নিমিষেই দূর হয়ে যায়
তোলা হাঁড়ি সুর
আমার বুকের বন্দরে আজ
জলভেজা রোদ্দুর
নীল সবুজের লুকোচুরি
দুঃখ অচিনপুর।
মেঘ দেখেছি উড়াল বনের পাতায়
নীল পাহাড়ের খাতায়
দুচোখ চেয়ে মেঘের ছবি আঁকি
তবুও সে দিচ্ছে আমায় ফাঁকি
মেঘের দেশেই ঘর বানাবো
আশায় আশায় তাইতো চেয়ে থাকি।
মেঘ হয়েছে খুকুর নাচন
সুখ জোয়ারের পাল
মেঘলা মনের বন্ধু কে সে?
মেঘতো চিরকাল
হৃদয় মাঝে একান্ত দিকপাল।
মেঘ আমাকে ভাবতে শেখায়
দেয় ভিজিয়ে সকল দুখের ছবি
আমি হলাম মেঘলা দিনের কবি।
কোথায় যাবো কই হারাবো ভাবি না দিনভর।
মেঘ দেখেছে বিষ্টি মেয়ের খেলা
কলমিলতার কাঁপন সারাবেলা
জল ছুঁই ছুঁই কদম ফুলের সুখ
এই অবেলায় ঘর ছেড়ে তাই
হয়েছি উন্মুখ।
এক নিমিষেই দূর হয়ে যায়
তোলা হাঁড়ি সুর
আমার বুকের বন্দরে আজ
জলভেজা রোদ্দুর
নীল সবুজের লুকোচুরি
দুঃখ অচিনপুর।
মেঘ দেখেছি উড়াল বনের পাতায়
নীল পাহাড়ের খাতায়
দুচোখ চেয়ে মেঘের ছবি আঁকি
তবুও সে দিচ্ছে আমায় ফাঁকি
মেঘের দেশেই ঘর বানাবো
আশায় আশায় তাইতো চেয়ে থাকি।
মেঘ হয়েছে খুকুর নাচন
সুখ জোয়ারের পাল
মেঘলা মনের বন্ধু কে সে?
মেঘতো চিরকাল
হৃদয় মাঝে একান্ত দিকপাল।
মেঘ আমাকে ভাবতে শেখায়
দেয় ভিজিয়ে সকল দুখের ছবি
আমি হলাম মেঘলা দিনের কবি।
লেখক আসিফ মামুন
- আসিফ মামুন -এর ব্লগ
- ৬ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২২:০৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৬ টি মন্তব্য
-
দীঘি ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩০
মেঘ দেখেছি উড়াল বনের পাতায়
নীল পাহাড়ের খাতায়
দুচোখ চেয়ে মেঘের ছবি আঁকি
তবুও সে দিচ্ছে আমায় ফাঁকি
মেঘের দেশেই ঘর বানাবো
আশায় আশায় তাইতো চেয়ে থাকি।
অনেক আগে আমি এমন একটি কবিতা লিখেছিলাম। তবে চেয়েছিলাম চাঁদের দেশে ঘর বানাতে। অসাধারণ হয়েছে কবিতাটি। -
এম রাসেল মাহমুদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৪২
মেঘ আমাকে ভাবতে শেখায়
দেয় ভিজিয়ে সকল দুখের ছবি
আমি হলাম মেঘলা দিনের কবি
অসাধারণ কথা মালা
নতুন লেখা অপেক্ষা রইলাম -
তরুন্তরা খালিদ২০ ডিসেম্বর ২০১২, ০০:১০
জল ছুঁই ছুঁই কদম ফুলের সুখ
সুখ......................................................
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অবিরাম শুভকামনা