একদিন হব মাটি!
আর তো মাত্র কয়েকটা পথ তারপর হব মাটি
শব সেজে মিশে যাব ঐ বিমূর্ত রাতের সাথে
আমি যে রাত্রি বড্ড ভালোবাসি!
তুমি বলেছিলে শুকনো পাতা হতে
দেখো সর্বগ্রাসী শীতের আঁচরে দিন দিন ক্ষয়ে যাচ্ছি!
প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে
''আমি বেশ ভালো আছি।''
অশ্রুগুলোকে সুখের উপমায় করে আড়াল
দক্ষ অভিনেত্রীর মত অভিনয় করে যাই
বন্ধু রূপী কিছু শোষকের সাথে।
মাঝে মাঝে পৃথিবীকে খুব কালো মনে হয়
বীভৎস রকম কালো!
অন্ধকারের বিছানো চাঁদরে জ্বলজ্বল করে প্রেতাত্মার লাল চোখ!
ওরা যে রক্ত পিয়াসী!
রক্ত শুষে শুষে হয়েছে রক্তিম তবু চাই আরো আরো!
আমি চাঁদের আভায় কষে যাই জীবনের কিছু দুর্বোধ্য অংক
সব ছন্দপতনের অংক!
শুরুতেই শুনি হিংস্র পিশাচের হাকডাক
মাঝে জুজুর ভয়ের কম্পিত নিঃসঙ্গ গোধূলি
সমীকরণের শেষ লাইনেও দেখি তুমি
স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা!
হয়ত পিদিম কোন দিন জ্বলবে না ঐ স্বপ্নের চুড়োতে
হয়ত নিঃস্পৃহ হয়ে নির্বিকারে চলে যাব সবার অগোচরে!
লেখক দীঘি
- দীঘি -এর ব্লগ
- ১৩২ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৩
- কবিতা
প্রিন্ট করুন
- ১৩২ টি মন্তব্য
-
অনিন্দ্য অন্তর অপু১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৫
শুরুতেই শুনি হিংস্র পিশাচের হাকডাক
মাঝে জুজুর ভয়ের কম্পিত নিঃসঙ্গ গোধূলি
সমীকরণের শেষ লাইনেও দেখি তুমি
স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা!
হয়ত পিদিম কোন দিন জ্বলবে না ঐ স্বপ্নের চুড়োতে
হয়ত নিঃস্পৃহ হয়ে নির্বিকারে চলে যাব সবার অগোচরে!
বীভৎস কালো মনে হয়। একসময় সব ভয় কেটে গিয়ে বাঁচার সুখে কাটিয়ে দিতে ইচ্ছে হয় বেশ কিছু সময়। স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা! হয়ত আর হয়ত থাকবে না। নিশ্চয়তা পাবে জীবনের, সত্যি হবে স্বপ্নেরা, ভালবাসা পূর্ণতা পাবে। সেই শুভ কামনা রইল -
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩১
সমীকরণের শেষ লাইনেও দেখি তুমি
স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা!
অন্যরকম লাগলো খুব। চমৎকার কবিতা।
শুভকামনা দীঘি বুজান।
আজ গিয়েছিলেন ব্লগ দিবসের আয়োজনে?? -
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
নাহ! আমারও যাওয়া হয়নাই।
কোহিনুর ভাইজানের সাথে কথা হচ্ছিল। উনি গেছেন। দেখা যাক যারা যারা গেছে, আসলেই ছবি দেখার ব্যবস্থা হবে।
আমি সামু তে ঢুঁ মেরেছিলাম। লাইভ আপডেট দিচ্ছে, কিন্তুক আমার যা নেট!!
-
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
সেরেছে, রেজাল্ট বিষয়ক জটিলতা বুজান? যাই হোক, একদিন খারাপ গেছে তো কি হইছে, সামনের দুদিন ইনশাআল্লাহ ভাল যাবে। চিন্তা ন করিয়েন।

হুম, বড়ো ভাইজান, রব্বানী ভাই, নীল দা...সবাই আসলে ফটো পোস্ট পাবার প্রবল সম্ভাবনা।
আপনি মন খারাপ কইরেন না বুজান।
-
অনিন্দ্য অন্তর অপু১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
আহা রে, আমি যাইতে পারলাম না। মিস ইট। কিছু কিছু মিস করতে কষ্ট হয়। কিছু করার ছিল না -
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৫৪
আরে কাইল আন্দোলনে নামি তাইলে??
আপনার মেডিকেলের সামনে দল বাইন্ধ্যা মানব বন্ধন!!
দীঘি বুজান রে বকা দিসে!! এত্ত বড়ো ইস্যু তৈরী করার সাহস!!


-
মাইনুল আমিন১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩২
আররে দীঘি আপা
পড়ে যাবেন তো ! নিচে পাথরের গর্ত আছে যে-----------------।
সমীকরণের শেষ লাইনেও দেখি তুমি
স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা!
হয়ত পিদিম কোন দিন জ্বলবে না ঐ স্বপ্নের চুড়োতে
হয়ত নিঃস্পৃহ হয়ে নির্বিকারে চলে যাব সবার অগোচরে! ----------------চমত্কার কবিতা ! বেশ ভালো লাগলো ।
চালিয়ে যান অবিরাম । সঙ্গে আছি সবসময় ----------------
আপনার জন্যে অবিরাম শুভকামনা প্রিয় দীঘি আপা ------------------
-
নুমান১৯ ডিসেম্বর ২০১২, ২২:০৯
অরে আল্লাহরে।


কান্দেইন না আপা। হাসেন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ
এই দেখেন আমিও হাসতেছি

















































































-
মেজদা১৯ ডিসেম্বর ২০১২, ২২:১৬
মাটির অনেক ক্ষমতা রে পাগলী। মাটি হল এমন যার সর্বাধিক সহ্য শক্তি। মাটি হল এমন তার চাইতে খাঁটি আর কিছু নাই আর মাটি হল মায়ের মত পবিত্র। কবিতায় বিমূর্ত রাতের সাথে শীতের আঁচড় আর পৃথিবী কালো মনে হলেও প্রেতাত্মার লাল চোখ অন্ধকার জ্বলজ্বল করে। অপূর্ব শব্দ বিন্যাস আর সুন্দর ভাবনা। ভাল লেখেছিস পিচ্চি।
-
মেজদা১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৩৯
কে বলেছে বোকারে বোকা, খালি লিস্ট কইরা পাঠাও। হাড্ডিগুড্ডি ভাইঙ্গা দিমু। হুউউউউউউউ -
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে
''আমি বেশ ভালো আছি।''
অশ্রুগুলোকে সুখের উপমায় করে আড়াল
দক্ষ অভিনেত্রীর মত অভিনয় করে যাই
বন্ধু রূপী কিছু শোষকের সাথে।
আহারে খুবই কষ্টের কবিতা !
চিতকুর পাইরা কানবার মন চায়
(মজা করলাম, কবিতা ভাল হইছে
) -
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫০
আহারে কাইন্দা বুক বাসায়া দিছি
(রোমাল থাকলে দিয়েন চোখ মুছতাম
)
আমি আবার কষ্ট সহ্য করতাম পারিনা
-
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২৩:১০
আহারে অভাগা যেই দিকে চায় নদী শুকায়া যায়!
রোমাল চাইলাম রুমাল ও নাই (দুংখ্যে ভ্যা ভ্যা করে কান্নার ইমো হবে) -
শ্যামল নওশাদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
আমি চাঁদের আভায় কষে যাই জীবনের কিছু দুর্বোধ্য অংক
সব ছন্দপতনের অংক!
কোন কথা হবেনা। ফাটাফাটি। এই নিন
-
অসংজ্ঞায়িত মেহেদী১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫০
তুমি বলেছিলে শুকনো পাতা হতে
দেখো সর্বগ্রাসী শীতের আঁচরে দিন দিন ক্ষয়ে যাচ্ছি!
প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে
''আমি বেশ ভালো আছি।''

এভাবে কেন আমার কথাগুলো বলে দিলেন

-
তরুন্তরা খালিদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫৩
হয়ত পিদিম কোন দিন জ্বলবে না ঐ স্বপ্নের চুড়োতে
হয়ত নিঃস্পৃহ হয়ে নির্বিকারে চলে যাব সবার অগোচরে!
হয়ত তাই............ -
তরুন্তরা খালিদ১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৪১
জ্বলে যাব, জ্বালবে যত,, জীবন মরুময়
জ্বালানী হবে শেষ, হয়ে রব অক্ষয় !!! -
মৌটুশি বাশার১৯ ডিসেম্বর ২০১২, ২৩:০০
আমি চাঁদের আভায় কষে যাই জীবনের কিছু দুর্বোধ্য অংক
সব ছন্দপতনের অংক! দীঘি কে বলি , কি করে এত সুন্দর লেখ তুমি ? -
মাটিরময়না১৯ ডিসেম্বর ২০১২, ২৩:১৯
ঐ যে প্রথমটা--- বন্দি ভালোবাসা---




ভালোবাসা বন্দি হয়না প্রিয়-- মানুষ বন্দি হয় ভালোবাসায়-- (ভাল বাসা)


কেমন আছেন??? -
মাটিরময়না১৯ ডিসেম্বর ২০১২, ২৩:২৭
হয় হয়। কিছু ভালোবাসা বন্দিও হয়। আপনি জানেন না
হুম হবে হয়তো-- আমি তো আবার বিশেষজ্ঞ (বিশেষ ভাবে অজ্ঞ)--
না ভালো নেই, না ভালো আছি। -
মাটিরময়না১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৩৭
াহাহাহহাহাহা--
না বকা বকি না--
জর জর বোধ করছি গত দুদিন ধরে-- জরের সাথে আমার বন্দি ভালোবাসা তো তাই---
তাছাড়া জব নিয়ে অনেক দৌড়ের উপরে থাকতে হয়-- -
মাটিরময়না১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৪৫
প্রত্যাশা বানান ভুল করছেন---
তাই তাড়াতাড়ি সুস্থ হবার উপায় নাই---



আমি সুস্থই আছি-- তয় জর আমার ভালোবাসা-- তাই জর ছাড়া আমার চলেনা--

-
ফেনা ১৯ ডিসেম্বর ২০১২, ২৩:০৮
"প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে
''আমি বেশ ভালো আছি।''
অশ্রুগুলোকে সুখের উপমায় করে আড়াল
দক্ষ অভিনেত্রীর মত অভিনয় করে যাই
বন্ধু রূপী কিছু শোষকের সাথে। "
=== (অসাধারণ)
---- আপু জি অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম। -
আমি কালপুরুষ১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৫৯
মনে রাখবো।
তাইলে শেষ কথা কি? চলে যাওয়াই শেষ কথা।
উত্তর দিয়ে চলে যাচ্ছি। খুব বেশি কথা বলে ফেলেছি আজ।
মৃত্যুর কণ্ঠস্বর তোমার কাছে এসে মাথা নোয়াবে একদিন।
তুমি জানবে চোখের বাহিরে কোন দৃশ্য ছিল না
অন্ধত্বের পর সিমেট্রি ছাড়া আর কিছুই দেখেনি যে লোকটা
সেও শয়তানের ঠোঁটে হেসে
জ্বালিয়ে দেবে সত্য প্রদীপ চতুর্দিকে। -
আশরাফুল কবীর১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৩২
আমি যে রাত্রি বড্ড ভালোবাসি!
তুমি বলেছিলে শুকনো পাতা হতে
দেখো সর্বগ্রাসী শীতের আঁচরে দিন দিন ক্ষয়ে যাচ্ছি!
#হয়তো নতুনভাবে সুসময় আসতেও পারে, অপেক্ষার ধ্বণি প্রতিধ্বণিত হয়েছে, কবিতা ফুঁটে বেড়িয়েছে কিছু এক্সপ্লয়টেশনের বর্ণনা তারপরেও কবির আগ্রহের নিকট হার মেনেছে প্রতিকুল সময়
#অভিনন্দন দীঘি, সুন্দর লিখেছেন কবিতাটি,শুভেচ্ছা আপনাকে
-
পৃথিবী১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৫৪
"মাঝে মাঝে পৃথিবীকে খুব কালো মনে হয়
বীভৎস রকম কালো! ...........................(আপনাকে যে কালো বলেছি রাগ করেনি তো? )........না! রাগ করেনি,,,সত্যি!........হা হা হা,,,,,,,,,,,,,,পৃথিবীতে আলো (সাদা) অন্ধকার(কালো) দুটোই আছে। -
মুক্তমন৭৫২০ ডিসেম্বর ২০১২, ০০:১৩
ডুব দিবার আইয়া দেখি, দিঘী শুখনা। কাহানী ক্যেয়া হ্যায়?
আমার মনে লয়, ভালো জিনিস পাইয়া মাইনসে সব পানি দীঘি ছাইকা লইয়া গ্যাছে----

চরম লিখিয়াছেন যে---- এমন তো হইবেই----
-
নোমান সাইফুল্লাহ২০ ডিসেম্বর ২০১২, ০১:৪০
ছবির মেয়েটা এভাবে ভেসে থাকতে দেখে কষ্ট পেলাম। কবিতা সুন্দর হয়েছে...... -
ফেরদৌসা২০ ডিসেম্বর ২০১২, ০৪:৫৫
আর তো মাত্র কয়েকটা পথ তারপর হব মাটি
শব সেজে মিশে যাব ঐ বিমূর্ত রাতের সাথে
আমি যে রাত্রি বড্ড ভালোবাসি!
তা না হয় বুঝলাম, কিন্তু ডাক্তারের কাজ মানুষের জীবন বাঁচানো আর আপনি এই মেয়েকে পানিতে ফেলে দিলেন


আমি এর তীব্র প্রতিবাদ জানাই
-
তরুন্তরা খালিদ২০ ডিসেম্বর ২০১২, ০৭:০৯
শুধু তীব্র না কঠোর প্রতিবাদ জানানো উচিত

কিসের মধ্যে কি, পানি ভাতে ঘি!!!!!!!!!!!!!!!! -
রব্বানী চৌধুরী২০ ডিসেম্বর ২০১২, ১৬:০৪
" আর তো মাত্র কয়েকটা পথ তারপর হব মাটি
শব সেজে মিশে যাব ঐ বিমূর্ত রাতের সাথে"
কবিতার প্রথম লাইনে চমক, খুব ভালো লাগলো কবিতার কথা, শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।। -
তীর্যক নীল২০ ডিসেম্বর ২০১২, ১৭:২৯
আমাকে ছুটিয়ে মারে নিয়তি, এক দিকশূন্য রাস্তায় কেবল
আমিও পাগল শুধু সময়ের ডাকে সাড়া দিয়ে
কেশরে গরম হলকা নিয়ে ছুটে যাই
ফলে পুড়তে পুড়তে ছাই মিশে যাই আলোঅন্ধকারে
আমাকে ছুটিয়ে মারে প্রেম, মৃত্যু শিল্পীর সাহস
শিশুর অর্ধেক কথা, অঙ্কুর, কালবৈশাখী মেঘ
দিকহীন, দেওয়ালহীন দুটি হাত ডানা হয়ে যায়
-----------------------------------------------------------------------
শব্দ-মাধুর্য ও সুচারু কারুকাজে মুগ্ধ হলাম। ভাল লাগা রেখে গেলাম। -
সবুজ ও২০ ডিসেম্বর ২০১২, ১৭:৫১
কবিতা আধুনিক কিন্তু কবিতার শিরোনামটা পুরনো ধাঁচের মনে হলো...


একদিন মাটি হবার পর শব সেজে বিমূর্ত রাতের সাথে মিশে যাওয়ার দৃশ্যকল্পটি ঠিক বুঝতে পারলাম না...


মাটি-- শব-- রাত...


আঁচরে-- এই আঁচর মানে কিন্তু কাপড়ের প্রান্ত, আঁচল বা অঞ্চল...


কবিতার জন্য শুভেচ্ছা জানবেন ...

-
সবুজ ও২১ ডিসেম্বর ২০১২, ১৪:৪৫
কেন এখানে আঁচর মানে আঁচল বুঝালে অসুবিধা কী...


একটা অশরীরী রাতের অন্ধকারে মিশে শীতের আঁচল চিরে ফালাফালা করে ফেলছে তীব্র আক্রোশে...


কী ভযাবহ রোমাঞ্চকর ব্যাপার...


উপরে যা লিখেছি তার সবই ফাজলামি করে লেখা...


আর আমি যাহা বলিতে চাহিয়া তাহা যদি অশুদ্ধ বাংলায় বলি তবে হইবে মরিয়া ভুত হইয়া কেহ রাইতের আন্ধারের সহিত মিশিতে চাহিয়াছে। দিনের আলোয় ভুত দেখা যায় না।-- এই ব্যাখা কবিতাটিকে নতুন করে বুঝতে সাহায্য করলো (শুধু ভেংচি কাটলেন কেন--এইটা বুঝলাম না)...


অনেক ধন্যবাদ আপনাকে...

-
মনের আকাশ২১ ডিসেম্বর ২০১২, ১৬:৪১
মাঝে মাঝে পৃথিবীকে খুব কালো মনে হয়
বীভৎস রকম কালো!মাঝে মাঝে পৃথিবীকে খুব কালো মনে হয়
এই লাইন টি সম্পূন একা ,তেমন ভাল লাগেনি,
-
মনের আকাশ২১ ডিসেম্বর ২০১২, ২১:০৪
আমার দাঁত এর গঠন ভাল আপনি জানলেন কি করে?হ্যা ঠিক


আরও ভাল লিখবেন আশা করি,
-
কুহক২৬ ডিসেম্বর ২০১২, ২৩:৩০
সাধনা করে পুনরায় যৌবন ফিরে পাওয়া তরুনী হতে চাই
গভীর আবেশে ভালবাসার আলিঙ্গনে
জড়িয়ে রাখতে চাই সে মুকুল
সেই কপট ভালবাসা আবারো হয় দু:সহ স্মৃতি
আমি বলি মৃত মানুষের অবয়ব
ভালবাসার মৃত মুখ, কফিন বদ্ধ
তবু আজো ভুলুন্ঠিত মনের জানালা খুলে দিলে
এখনও দেখি একঝাঁক প্রজাপতির রঙিন ডানা।।.................................................................
.................................................................

-
অশান্ত সমুদ্র১৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৩
সব তো মাথার উপর দিয়ে চলে গেলো।
একটু সহজ ভাষায় লিখলে আমাদের মতো মানুষের বুঝতে সুবিধা হতো।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
স্বার্থের বদ্ধ কুঠুরিতে বন্দি তোমার বন্দি ভালোবাসা!
হয়ত পিদিম কোন দিন জ্বলবে না ঐ স্বপ্নের চুড়োতে
হয়ত নিঃস্পৃহ হয়ে নির্বিকারে চলে যাব সবার অগোচরে!
লিখতে থাকুন দারুন সব কবিতা।
আপনার জন্য শুভকামনা।