অন্ধকারের জোনাক
হাওয়ার বানে ভেসে চলে নীলিমার মাশরুম সফেদ আঁচল
তার পাশে লাল ঘুড়ি মাথা তুলে দেখে দূরের আকাশ;
আমাদের স্বপ্নগুলো সংগোপনে অবিরাম ধেয়ে যেতে চায়
রঙিন সুতোর মাঞ্জা মারা সিঁড়ি বেয়ে।
নাটাইর গায়ে লেপ্টে থাকা পিতৃ ঋণ, জননীর অশ্রু, আঁধার অতীত;
আমাদের নিরাপদ পথ চলা ম্লান করে দেয় প্রতি দিন
অকস্মাৎ নষ্টবীজে উদ্ভূত অদৃশ্য কাঁটা-লতা; মিথ্যার দেয়াল;
লোভ আর লালসার গর্ভ-নিঃসৃত ধূসরিত ধুমজাল।
বেদনার ঘামে ভেজা দুশ্চরিত্র সময়ের ঘেরাটোপে
বাঁধা পড়ে আছে আমাদের বিক্ষত পরিকল্পনা।
স্বপ্নগুলো জ্বর-তপ্ত শীর্ণ দেহে শয্যাশায়ী। অন্ধকারে
তবু জোনাকিরা জ্বেলে রাখে আশার পিদিম;
রাত কেটে গেলে ভোর আসবে নিশ্চয়;
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন।

লেখক জুলিয়ান সিদ্দিকী
- জুলিয়ান সিদ্দিকী -এর ব্লগ
- ২২ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৩
- কবিতা
প্রিন্ট করুন
- ২২ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৬
অনেক ভালো লেগেছে। ভালোই গেঁথেছেন সাধারণ কথাগুলো অসাধারণভাবে।
লিখতে থাকুন দারুন সব কবিতা।
আপনার জন্য শুভকামনা। -
অসংজ্ঞায়িত মেহেদী১৯ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
তবু জোনাকিরা জ্বেলে রাখে আশার পিদিম;
রাত কেটে গেলে ভোর আসবে নিশ্চয়;
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন।

ভালোলাগা ছুয়ে গেলো, শুভেচ্ছা কবি
-
এম রাসেল মাহমুদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫৭
বেদনার ঘামে ভেজা দুশ্চরিত্র সময়ের ঘেরাটোপে
বাঁধা পড়ে আছে আমাদের বিক্ষত পরিকল্পনা।
স্বপ্নগুলো জ্বর-তপ্ত শীর্ণ দেহে শয্যাশায়ী। অন্ধকারে
তবু জোনাকিরা জ্বেলে রাখে আশার পিদিম;
রাত কেটে গেলে ভোর আসবে নিশ্চয়;
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন
অসাধারণ কবিত্ব বোধ -
নোমান সাইফুল্লাহ২০ ডিসেম্বর ২০১২, ০১:৪৮
অন্ধকারে
তবু জোনাকিরা জ্বেলে রাখে আশার পিদিম;
রাত কেটে গেলে ভোর আসবে নিশ্চয়;
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন।............
খুব ভালো লেগেছে এই কথাগুলো -
অরিত্র অন্বয়২৬ ডিসেম্বর ২০১২, ২০:২০
চমৎকার কিছু লাইন জুলিয়ান দা। কিভাবে চোখ এড়িয়ে গেল কে জানে!!
ভাল আছেন তো? -
অরিত্র অন্বয়২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩১
এই তো, ভালই আছি।
নতুন গল্প দেবার অনুরোধ জুলিয়ান দা।
মুরগী'র পর তো আপনার আর কোন গল্প পড়া হয়নি।

-
মোতাসিম২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫১
নব সুর্যোদয়ের প্রত্যাশা আছে বলেই আমরা ছুটে চলি অন্ধকার ঠেলে ঠেলে। শুভেচ্ছা থাকল ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন।
অসাধারণ হে কবি!