অপ্রকৃতিস্থ বোধ
অপ্রকৃতিস্থ বোধ
মাইনুল আমিন

প্রকৃতি আমার শত্রু; শত্রু সে নয়- সবসময়;
প্রকৃতি আজ দুশমন! দুশমন নয়- প্রশমন!
নিত্য সঙ্গ-দাস আমি; প্রকৃতি আমার বসবাস ।
তবু আমি বৈরী, বৈরী হই; তৈরী হই
শোধ নিতে প্রকৃতির- আমারি উপর
অসম্পূর্ণ ভিতরের প্রকৃতিস্থ বোধের বাজিতে !
মুহুর্ত-কণিকাগুলো নির্বাসন দিয়ে কিনি-
লোহিত কণা-বিন্দুর লোনা ভালোবাসা ।
প্রকৃতিতে বিলিয়ে দিই আমি লোবান-সৌরব ।
ভেঙ্গে দিতেই- ফলিত গৌরব-অগৌরব;
দিনটির সন্নিহিত চিন্তাতেই-
আজ কিংবা আগামী- সন্ধিহান আমি ।
আমার রূপে এ আজ- কেমন প্রকৃতি-!
আত্মজ অহংকার; অন্ধতায়ই নিমগ্ন-
বিষঘ্নের নিঃশ্বাস আর প্রচ্ছন্ন শব্দ-হুঙ্কার ।
থুতু আর অশ্রু-গলা কোন্ দ্রবন-বিশ্বাসে
কয়লালাল বিষ্ঠায়- নিজকে আবার আমি
ফিরে নিয়ে যাই- এই প্রকৃতির- করুনায় !
আমার এই বিষন্ন প্রকৃতিতে-
কেনো এতো উম্মাদনা আর অগ্নির বিলাস!
ধ্বংসের মাতাল এ প্রেম কেন যে খেলায়-
প্রকৃতির; -আমারই অবুঝ বুকের মাঝে !
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
রচনা: বুধবার ১৯শে ডিসেম্বর ২০১২, ৪ঠা পৌষ, ১৪১৯, চট্টগ্রাম ।
==================================
মাইনুল আমিন

প্রকৃতি আমার শত্রু; শত্রু সে নয়- সবসময়;
প্রকৃতি আজ দুশমন! দুশমন নয়- প্রশমন!
নিত্য সঙ্গ-দাস আমি; প্রকৃতি আমার বসবাস ।
তবু আমি বৈরী, বৈরী হই; তৈরী হই
শোধ নিতে প্রকৃতির- আমারি উপর
অসম্পূর্ণ ভিতরের প্রকৃতিস্থ বোধের বাজিতে !
মুহুর্ত-কণিকাগুলো নির্বাসন দিয়ে কিনি-
লোহিত কণা-বিন্দুর লোনা ভালোবাসা ।
প্রকৃতিতে বিলিয়ে দিই আমি লোবান-সৌরব ।
ভেঙ্গে দিতেই- ফলিত গৌরব-অগৌরব;
দিনটির সন্নিহিত চিন্তাতেই-
আজ কিংবা আগামী- সন্ধিহান আমি ।
আমার রূপে এ আজ- কেমন প্রকৃতি-!
আত্মজ অহংকার; অন্ধতায়ই নিমগ্ন-
বিষঘ্নের নিঃশ্বাস আর প্রচ্ছন্ন শব্দ-হুঙ্কার ।
থুতু আর অশ্রু-গলা কোন্ দ্রবন-বিশ্বাসে
কয়লালাল বিষ্ঠায়- নিজকে আবার আমি
ফিরে নিয়ে যাই- এই প্রকৃতির- করুনায় !
আমার এই বিষন্ন প্রকৃতিতে-
কেনো এতো উম্মাদনা আর অগ্নির বিলাস!
ধ্বংসের মাতাল এ প্রেম কেন যে খেলায়-
প্রকৃতির; -আমারই অবুঝ বুকের মাঝে !
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
রচনা: বুধবার ১৯শে ডিসেম্বর ২০১২, ৪ঠা পৌষ, ১৪১৯, চট্টগ্রাম ।
==================================
লেখক মাইনুল আমিন
- মাইনুল আমিন -এর ব্লগ
- ৪৭ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ১৭:০৩
- কবিতা
প্রিন্ট করুন
- ৪৭ টি মন্তব্য
-
নির্ঝর নাসির১৯ ডিসেম্বর ২০১২, ১৭:২৭
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
দারুন লাগল প্রিয় মাইনুল ভাই।শুভকামনা আর অনেক বেশি ভালোবাসা থাকল আপনার জন্য।








-
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ১৭:৫৪
কবিতার ভাবনাটা চমৎকার। আপনার শব্দ চয়নে বরাবর এ প্লাস মাইনুল আমিন ভাই।
আর কবিতার পরতে পরতে যে দ্রোহ, তা মুছে দিক সকল অন্ধকার।
শুভকামনা এবং ভালবাসা জানবেন।

-
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ১৯:১৫
আপনি বাস্তবতার কবি, প্রকৃতির। সেজন্যেই হয়তো এত সুন্দর করে বলতে পারেন। সেজন্যেই হয়তো দেশ কাল সন্ততি নিয়ে আপনার চেতনা কবিতায় আগুন ঝরায়।
নিরন্তর শ্রদ্ধা আর ভালবাসা প্রিয় মাইনুল আমিন ভাইয়ের জন্য।


-
ফেরদৌসা১৯ ডিসেম্বর ২০১২, ১৭:৫৫
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
হুম, প্রকৃতির কাছে আমাদের ফিরতে হবেই। ইচ্ছেয় হোক আর অনিচ্ছেয় হোক -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৮
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
অনেক দিন পর আপনার রকমের কবিতা পেলাম। কোথাও দ্রোহ, কোথাও ঘৃনা, কোথাও অভিমান এ এক অপূর্ব ।
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে
কথাগুলো পাঠককে চিন্তশীল করবেই।
Recitation করা হলে দারুন হবে কবিতাটি। আপনার কন্ঠেই বেশ দারুন হবে-আমার দৃঢ়বিশ্বাস।
আপনার জন্য শুভকামনা।
-
নোমান সারকার১৯ ডিসেম্বর ২০১২, ২০:১৮
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
বুকের ভিতর অনেক চাপা গুঞ্জন। আমাদের নিঃশ্বাস নিবার জায়গা কমে যাচ্ছে। অনেক অনেক ভালো লাগল কবিতা। অনেক অনেক শুভেচ্ছা রইল। -
অসংজ্ঞায়িত মেহেদী১৯ ডিসেম্বর ২০১২, ২০:২৪
মুহুর্ত-কণিকাগুলো নির্বাসন দিয়ে কিনি-
লোহিত কণা-বিন্দুর লোনা ভালোবাসা ।
প্রকৃতিতে বিলিয়ে দিই আমি লোবান-সৌরব ।

চমৎকার
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
(কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম ভাস্কর নভেরা আহমেদ )
প্রথম আলো ব্লগের পোস্ট আজকের পত্রিকায় পড়ুন।
http://www.dainikpurbokone.net/index.php?option=com_content&view=article&id=59556:2012-12-18-19-04-59&catid=11:2011-05-26-03-34-05&Itemid=7
আপনার জন্য শুভকামনা। -
কে এম আব্দুল মোমিন১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
অপূর্ব নিসর্গ চেতনা। এ চেতনার সঞ্চারণ জরুরি। আন্তরিক ভালবাসা জানবেন। -
শাহীন মাহমুদ১৯ ডিসেম্বর ২০১২, ২২:০৭
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
কবি আপনি তো প্রকৃতির মাঝেয় আছেন।ভাবনা ভাল---- শব্দ চয়ন ও চমৎকার------------ আমিও ভাই চ্য্যগ্রামের মানুষ---- ভাল থাকবেন।

-
মেঘনীল১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৩
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
মাইনুল ভাই শব্দের গভীরতা অসাধারন।ভাবনার দৃশ্যপট অলংকরন মুগ্ধতা ছড়াল।
হৃদ্যতা সহিত শুভকামনা । -
মাঈনউদ্দিন মইনুল১৯ ডিসেম্বর ২০১২, ২২:৪০
“আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||”
অনবদ্য রচনা। প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে ঘৃণা করি - এ দু’য়ের মধ্যে কোন পার্থক্য রাখলেন না, কবি! ভালো লাগলো আপনার প্রকৃতিবোধ।
-
আশরাফুল কবীর১৯ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
আমার রূপে এ আজ- কেমন প্রকৃতি-!
আত্মজ অহংকার; অন্ধতায়ই নিমগ্ন-
বিষঘ্নের নিঃশ্বাস আর প্রচ্ছন্ন শব্দ-হুঙ্কার ।
থুতু আর অশ্রু-গলা কোন্ দ্রবন-বিশ্বাসে
কয়লালাল বিষ্ঠায়- নিজকে আবার আমি
ফিরে নিয়ে যাই- এই প্রকৃতির- করুনায় !
#সতেজ ভাবনার লেখক প্রিয় মাইনুল আমিন ভাই, ভালবাসা সহযোগে শুভেচ্ছা...অভিনন্দন আপনাকে অপ্রকৃতিস্থ বোধ এর জন্য
#দারুন লিখেছেন..নিজের বদলে যাওয়া চেতনা কবি নিজ নিজেই ধরতে পেরেছেন ৩য় স্ট্যানজায়...পরবর্তীতে আবারো প্রাকৃতিক কবি হিসেবেই আবির্ভূত হয়েছেন,দারুনস!
#ভালথাকুন সবসময় ব্লগরত্ন




-
আমি কালপুরুষ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৫৫
সচেতন বিষয় চমৎকার লেখা।
আবার যেদিন মানুষ হব
নিজের ভাষায় কথা কব
সেদিন আবার দেখা হবে
জীবন পথে সত্য হবে
প্রেম।
কেমন আছেন ?
আমি আপনার মতো করে সুন্দর মন্তব্য করতে পারিনা ।
দুঃখিত। -
মাটিরময়না১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৪৯
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
এমন করে বললেন যেন ভিতর টা কেপে উওঠলো--
শুভচেচ্ছা আমিন ভাই -
রশীদ জামীল২০ ডিসেম্বর ২০১২, ০০:৪২
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই
একটি মাত্র কথা, শুধু এই একটি মাত্র কথাটিই দেয়াল হয়ে দাঁড়াতে পারতো
মানুষ আর সন্ত্রাসের মাঝে
মানুষ আর দুর্নীতির মাঝে
মানুষ আর স্বেচ্ছাচারিতার মাঝে
মানুষ আর বেঈমানির মাঝে
মানুষ আর সকল অমানবিকতার মাঝে
.........যদি মনে রাখতো মানুষ আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই
অবচেতন বৈকল্যসমর্পিত বিবেকে আঘাত দেয়া আর-------
--------আর নাড়িয়ে দেয়ার কাব্যটি ভাল না লাগার তো কোনো কারণ নেই!
শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি মাইনুল আমিন
প্রিয় আমিন ভাই
------
-
তৌফিক মাসুদ২০ ডিসেম্বর ২০১২, ০১:৩২
আমাকে যেতেই হবে; আবার প্রকৃতির কাছেই ।
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে ||
মাঝে মাঝে কিছু কথা খুব কঠিন লাগল তাই বার কয়েক পড়তে হল।
********************
বেশ কয়েকদিন ধরেই আপনার কবিতা পাচ্ছিলামনা, এবার কবিতা দেবার জন্য ধন্যবাদ। -
মেজদা২০ ডিসেম্বর ২০১২, ০১:৪৪
আজ সারদিন এত ব্যস্ত ছিলাম, ব্লগে আস্তে পারি নাই। আমার গেলাম ব্লগ মিলন মেলায়। ধন্যবাদ সুন্দর বিষয়ে আপনার পোস্টের জন্য। ধন্যবাদ মাইনুল ভাই।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
বেলা-অবেলার ইচ্ছা; আর অনিচ্ছায়; বিশ্বাসের
প্রকৃতি ফেরায় না আমাকে; আমিই ফেরাই-
প্রতারণা-ফাঁদ পেতে প্রকৃতিকে বুকের উপরে
চলে আসুন প্রকৃতির পাহাড়ে.....ফেরাবোনা প্রিয় মাইনুল। কবিতা খুব ভাল লাগল প্রিয়..............শুভেচ্ছা নেবেন।