শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আকাশ আর আমি

আজও আকাশে সূর্য নেই, নেই সমুদ্রে ঢেউ।
কালো মেঘের দল ভেসে ভেসে সীমানা নির্ধারণ করছে।
নিথর সমুদ্র, শুধু আকাশকে দেখছে?
ভাবছে সে আজ কালো কেন?
যার বুকে এতো আলো
তাকে কি কালো মানায়?
সত্যি কি আকাশের বুকে আরও অনেক আলো?
আমরা কি কখনও ভেবে দেখেছি,
আকাশ কার আলোয় এতো আলোকিত?
কখনও কি ভেবে দেখিছি কত নিঃস্ব এই আকাশ?
তার যে নীল ছাড়া আর কিছুই নেই,
অসংখ্য নক্ষত্র যতই বেষ্টিত করে রাখুক আকাশকে,
আর সূর্য হেসে লুটোপুটি খেয়ে যতই আলোকিত করুক আকাশকে
কষ্ট তার থাকবেই জমাট বেঁধে বেঁধে।
আর তাইতো শ্রাবণের অঝোর ধারা, এ ধরায় লুটিয়ে পড়ে।
আকাশের কষ্টগুলো যখন মাটিতে লুটিয়ে পড়ে বৃষ্টি হয়ে
তখন তার সব আলো লুকিয়ে থাকে, তার অন্তরের অন্তরালে।
নিথর সমুদ্রও তাকিয়ে থাকে আকাশের দিকে।
দিক্বিদিক ঢেউ হয়ে আছড়ে পড়ে একটু ভালবাসা পাবার আশায়।
কষ্ট কেন বীরের মত? এত শক্তিশালী কেন হয় কষ্ট?
আকাশের একাকিত্ব, আর সমুদ্রের নীরবতা মনে করিয়ে দিচ্ছে
আমিও একা, অনেক একা, শুধুই একা বড় একা।
ঐ সূর্যহীন আকাশ, এ ঢেউহীন সমুদ্র, আজ আমারই মত একা।
আজ আমিও সূর্যহীন, ঢেউহীন, আঁধারে ঢাকা।
আমিও নিথর, একা অনেক একা, বড় একা ।

২৯.১২.২০১০
উত্তরা ঢাকা
১২ টি মন্তব্য
WAHIDUDDIN ওয়াহিদ উদ্দিন১৯ ডিসেম্বর ২০১২, ১৬:১৬
ভাল লাগল।
lalonkonna ফাতেমা হক মুক্তা২১ ডিসেম্বর ২০১২, ১৫:১৯
ধন্যবাদ
Emdad57 বালুচর১৯ ডিসেম্বর ২০১২, ১৭:০৯
কবিতা লিখেছেন ভাল আর ভারাক্রান্ত।
হয়তো বা বিষয়-বস্তু আপনার একান্ত।
-------
শুভেচ্ছা জানিয়ে গেলাম ।
lalonkonna ফাতেমা হক মুক্তা২১ ডিসেম্বর ২০১২, ১৫:১৯
ভালো থাকবেন বালুচর
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২০:১৬
লিখতে থাকুন অবিরত। আপনার জন্য শুভকামনা।
lalonkonna ফাতেমা হক মুক্তা২১ ডিসেম্বর ২০১২, ১৫:২০
বাবলা ভাই আপনার জন্যও শুভকামনা রইলো
ভালো থাকবেন।
saiful82 নোমান সাইফুল্লাহ২০ ডিসেম্বর ২০১২, ০১:৫২
সুন্দর লিখেছেন
lalonkonna ফাতেমা হক মুক্তা২১ ডিসেম্বর ২০১২, ১৫:২০
ধন্যবাদ নোমান ভাই
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২১ ডিসেম্বর ২০১২, ২২:৫৩
কবিতা ভালো লেগেছে। অভিনন্দন কবি। শুভেচ্ছা রইল
lalonkonna ফাতেমা হক মুক্তা২২ ডিসেম্বর ২০১২, ১২:৩৫
ধন্যবাদ অপু ভাই
ভালো থাকবেন।
shsiddiquee ছাইফুল হুদা ছিদ্দীকি২৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
ভালো লাগলো,
lalonkonna ফাতেমা হক মুক্তা০৯ জানুয়ারি ২০১৩, ২০:২০
ধন্যবাদ ছাইফুল ভাই
ভালো থাকবেন।