শেষ রাতের আকাংখা
শেষ রাতে আলুথালু শিশির এসে জমা হয়
জানালার গ্রিলে লেগে থাকে মাতাল শিশিরের ঘ্রাণ
কোথাও কোন সাড়া নেই শুধু স্তব্ধতার পর্দা ঝুলে থাকে
নীল মায়াবী আলোয় ঘাসগুলো তাজা হয়ে ওঠে
ঘরের এক পাশে পড়ে থাকা গিটার
কোমল নৈঃশব্দের কোলে বসে জীবন সুরের অনুসঙ্গ হয়
ঠিক এমন সময় কেউ এসে আমাকে জাগিয়ে তোলে
ঠিক তোমার মত প্রিয় কোমল অনুভবে ত্রস্ত পায়ে।
রিনিঝিনি কাঁকনের ছন্দে দেয়ালে ঝুলে থাকা চিত্রশিল্প
নদীর শিহরন হয় ভিজে যায় কার্পেট রঙ্গের জলে
সাদা বালিশের তুলোগুলো ওড়ে সারা ঘর
যেন সাদা তুসার ঝড় শীতল বাতাসের ঝিরি-ঝিরি ঢেউ
নরোম বিছানা খাটের চারপায়া যেন মেঘের বিশাল পালকিতে
আমাকে বয়ে নিয়ে যায় তোমার কাছে
শতবর্ষ দূরে ভবিষ্যতের কোন এক নিসর্গে ।
জেগে থাকি আমি সারা রাত টিক টিক ঘড়ির কাঁটা
নিকট অথবা ভবিষ্যতের সাজানো বাসরের সময় আঁকে
আমি সময়ের উর্ধ্বে প্রকৃতি হয়ে যাই অজস্র-কাল ধরে
ইজি চেয়ারে দুলতে থাকি যেন বাতাসের উত্তাল ঢেউ
পাড়ি দিয়ে যাই অন্ধকার কোন এক রাতে
সাগরের লোনা জলের গন্ধ এসে লাগে
নিটোল বারান্দায় ভাবনারা খেলা করে নিষ্পাপ শিশুর মত
আমি ভাবনার হাত ধরে খেলা করি
নিয়মের সুতোয় শুকোতে থাকে
আমার শার্ট-প্যান্ট সভ্য হওয়ার ইতিহাস।
তোমার হাত ধরে ভালবাসার শিল্পকলাগুলো শিখে নিতে চাই
তুমি অনাগত কাল সবুজ নিসর্গ সাজিয়ে রাখ রঙ লাল-নীল-সবুজ
তাই শতবর্ষ দূরে তোমার হাত ধরে হেঁটে যেতে চাই
তোমার হাত ধরে হেঁটে যাবার জন্যে 'আমাকে একটি কবিতা দাও না প্লিজ'
এই সব ভাবনারা সারারাত আলুথালু শিশিরের গন্ধে মাতাল করে রেখেছিল।

লেখক নোমান সাইফুল্লাহ
- নোমান সাইফুল্লাহ -এর ব্লগ
- ১০ টি মন্তব্য
- ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২২
- কবিতা
প্রিন্ট করুন
- ১০ টি মন্তব্য
-
অসংজ্ঞায়িত মেহেদী১৮ ডিসেম্বর ২০১২, ২৩:১৮
আমি সময়ের উর্ধ্বে প্রকৃতি হয়ে যাই অজস্র-কাল ধরে
ইজি চেয়ারে দুলতে থাকি যেন বাতাসের উত্তাল ঢেউ

দারুন লিখেছেন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক