বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


প্রজেক্ট '৭১! স্বাধীনতার কাহিনী নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি নতুন প্রচেষ্টা!

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা! আজ থেকে ৪১ বছর আগে বীর বাঙালি মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে যোগ হয়েছিল একটি নতুন দেশের নাম, বাংলাদেশ!

৪১ বছর খুব একটা কম সময় নয়! তিন যুগ পার হয়ে স্বাধীনতার চার যুগের কাছাকাছি আজ আমরা। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পারছি না স্বাধীনতার সঠিক ইতিহাস। বিভিন্নি বিতর্ক, রাজনৈতিক কোন্দল সহ বিভিন্ন কারণে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃত হচ্ছে বারে বারে! আমাদের প্রজন্ম ঠিকমত জানতে পারছে না, কি এই মুক্তিযুদ্ধ? কিভাবে এসেছে এই আকাঙ্ক্ষিত স্বাধীনতা! বিকৃত হতে হতে হয়তো একদিন হারিয়ে যাবে আমাদের এই মহান স্বাধীনতার আসল ইতিহাস! যথাযথ পরিকল্পনা এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে ইতিহাস রক্ষার নতুন নতুন উদ্যোগ বার বার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে!

ঠিক এই সময়ই এক দল তরুণ হাতে নিয়েছে এক যুগোপযোগী উদ্যোগ! আজকালকার শিশু কিশোররা নিজেদের অবসর সময় ব্যয় করে ঘরে থাকা কম্পিউটার, ল্যাপটপে। শুধু তাই নয়, শিক্ষার বিভিন্ন কাজে এই কম্পিউটার হয়ে উঠেছে বাংলাদেশের শিশু কিশোরদের এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই সুবিধা টি নিয়েই বাংলাদেশের সর্ববৃহৎ ফেসবুক ভিত্তিক গেমার কমিউনিটি গ্রুপ "Gamer Zone" উদ্যোগ নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি কম্পিউটার গেম তৈরি করার যেটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে বানানো হবে।

এই গেমের মাধ্যমে দেশের শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়া হবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস। জানিয়ে দেয়া হবে আজ থেকে ৪১ বছর আগে কি ঘটেছিল, কিভাবে আমরা অর্জন করেছি আমাদের মহান স্বাধীনতা। ব্যবহার করা হবে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিবাহিনীর বিভিন্ন দুঃসাহসী মিশনের পটভূমি।



উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি গেমটির একটি ডেমো পোস্টার হিসেবে বানানো হয়েছে। যদি সম্ভব হয়, তাহলে এটিই হবে আমাদের গেমের কাভার পেজ!

কিন্তু এই উদ্যোগকে সফল করতে হলে আমাদের প্রয়োজন কিছু উদ্যোগী গ্রাফিক্স ডিজাইনার এবং ডেভেলপার, যারা আমাদেরকে এই গেমটির গ্রাফিক্স এবং ইন্টারফেস বানাতে সাহায্য করবেন। আমরা জানি বাংলাদেশে অনেক মেধাবী প্রোগ্রামার এবং গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন, তারা যদি এক হয়ে কাজ করেন তাহলে আমাদের জন্য এই মহান উদ্যোগকে সফল করা খুব একটা কষ্টকর হবে না! তাই এই প্রথম আলো ব্লগের মাধ্যমে আমি দেশের মেধাবী গ্রাফিক্স ডিজাইনার, ডেভেলপার এবং কম্পিউটার প্রোগ্রামারদের আহ্বান জানাচ্ছি, আসুন! শুধু গোটা দেশ নয়, সাড়া বিশ্বকে একবার জানিয়ে দেই যে আজ থেকে ৪১ বছর আগে আমরা কি করেছিলাম! কত প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে!

আপনাদের এগিয়ে আসার অপেক্ষায় রইল একদল উদ্যোগী তরুণ! আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করুন নিচের লিঙ্কে -

Gamer Zone

ইনশাল্লাহ আমাদের উদ্দেশ্য সফল হবে! সবাইকে ধন্যবাদ!
২ টি মন্তব্য
KohiNoor মেজদা১৭ ডিসেম্বর ২০১২, ০০:৩৯
CDKHUKON খোকন চন্দ্র দে১৭ ডিসেম্বর ২০১২, ০৪:২৪
ভাল প্রয়াস
ধন্যবাদ।



লক্ষ লক্ষ শহীদ ও মা, বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহানবিজয়দিবসঅমরহোক

সব সময় ভাল,সুস্থ,সুন্দর ও কুশলে থাকুন।।
শুভ ব্লগিং

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment