সরল স্বীকারোক্তি
শুধু তোমাকে ভালবাসি বলে
রাত ১১ টার পর আরও একবার বাইরে যাওয়া
শুধু তোমাকে ভালবাসি বলে
অনেক না পাওয়াতে শুধু তোমাকেই পাওয়া
শুধু তোমাকে ভালবাসি বলে
উষ্ণ কফির মগের সাথে আমার সখ্যতা
শুধু তোমাকে ভালবাসি বলে
সকল কাজেই আমার সুনিপুন দক্ষতা
শুধু তোমাকে ভালবাসি বলে
কেউ করে ঈর্ষা কেউবা আবার ঘৃণা
শুধু তোমাকে ভালবাসি বলে
ছেড়ে থাকতে তোমায় কখনও পারিনা
শুধু তোমাকে ভালবাসি বলে
তোমাতেই সঁপেছি এই দেহ এই মন
শুধু তোমাকে ভালবাসি বলে
আমার এই সরল স্বীকারোক্তি তোমাতেই--->প্রিয় "বেনসন"
রাত ১১ টার পর আরও একবার বাইরে যাওয়া
শুধু তোমাকে ভালবাসি বলে
অনেক না পাওয়াতে শুধু তোমাকেই পাওয়া
শুধু তোমাকে ভালবাসি বলে
উষ্ণ কফির মগের সাথে আমার সখ্যতা
শুধু তোমাকে ভালবাসি বলে
সকল কাজেই আমার সুনিপুন দক্ষতা
শুধু তোমাকে ভালবাসি বলে
কেউ করে ঈর্ষা কেউবা আবার ঘৃণা
শুধু তোমাকে ভালবাসি বলে
ছেড়ে থাকতে তোমায় কখনও পারিনা
শুধু তোমাকে ভালবাসি বলে
তোমাতেই সঁপেছি এই দেহ এই মন
শুধু তোমাকে ভালবাসি বলে
আমার এই সরল স্বীকারোক্তি তোমাতেই--->প্রিয় "বেনসন"
লেখক আহাম্মেদ সিব্বির
- আহাম্মেদ সিব্বির -এর ব্লগ
- ৬ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২১:০৩
- কবিতা
প্রিন্ট করুন
- ৬ টি মন্তব্য
-
সেলিম মোল্লা০৪ ডিসেম্বর ২০১২, ১০:১৫
এমন কোন কিছু নাই যা আসক্ত করবে আমাকে। একমাত্র মা ছাড়া।
কোন কিছু না।
ছাড়ুন বেনসন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আমার একটা কবিতা শেয়ার করছি-
সাদা বন্দুক
অনিন্দ্য অন্তর অপু
তুমি একজন আত্মহত্যাকারী, মহাপাপী।
কোরআন, গীতা, বাইবেলে আত্মহত্যা মহাপাপ।
সিগারেটের নিকোটিনের বিষে তুমি একটু একটু
করে প্রতিদিন আত্মহত্যা কর।
তুমি একজন খুনী, মহাপাপী।
কোরআন, গীতা, বাইবেলে খুন করা মহাপাপ।
সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় তুমি তোমার আশেপাশে
থাকা সবাইকে একটু একটু করে মারো।
তুমি একজন পরিবেশ দুষণকারী।
সিগারেটের ধোঁয়ায় কার্বন-ডাই- অক্সাইড বাড়ে,
বৈশ্বিক উষ্ণতা বাড়ে। তুমি পৃথিবীর শত্রু, চিরশত্রু।
তুমি এইডস সন্ত্রাসীর চেয়েও মারাত্মক, ভয়ংকর।
ওরা পতিতার দেহে, মানুষের দেহে মরণের বীজ বোনে,
তুমি বাতাসকে দুষিত কর; বাতাসে উড়াও মরণের বীজ।
এখনও সময় আছে।
হাত থেকে আগুন জ্বলা ঐ সাদা বন্দুকটা নামাও।
ওটা নেভাও। ওটা মাটিতে পুতে ফেল।
তোমার প্রিয়তমা বউ চুমু খেতে এসে আর ঠোঁট ফেরাবে না।
তোমার ছোট্ট মেয়েটা তোমার গলা জড়িয়ে ধরতে এসে
নাক চেপে বলবেনা, “ধুৎ বাবা। সর তো।”