রঙ মাখা শ্রাবণ : ফাতেমা হক মুক্তা
ভেজা শরীরে শ্রাবণের রঙ মাখি
সাথী হারা শালিকের নিত্য স্মৃতি আঁকি।
এখনও ফোঁটেনি কদম পাতা নিরিধারে
শ্রাবণে যে ভিজিছে শরীর মন মনহরে।
এদিক ওদিক চাহি কেহ নাহি পাশে
নীল প্রজাপতি ফড়িং বসে মাজা ডোবা ঘাসে
ভেজা শরীরে মেঘ ভেসে যায় শ্রাবণের রঙ মাখি
ডোবা নালায় জমে আছে জল আমারই কষ্ট ঢাঁকি।
আষাঢ়-শ্রাবণ আসেনি কিছুই তবু গেছে জলে ভরি
আকাশ পটে জল ভরিছে সহিতে নাহি পারি
ভেজা শরীরে ঠাঁই দাঁড়িয়ে রহিয়াছি হাঁটু জলে
শোকাহত কাক ডাকিছে শুধুই দূরের কদম ডালে।
থামিবে শ্রাবণ উঠিবে সূর্য পূবের আকাশ জুড়ি
বকুল কদম হাত ধরি মোর দুঃখ নেভে কি কাড়ি ?
২১.০৫.২০১০
সাথী হারা শালিকের নিত্য স্মৃতি আঁকি।
এখনও ফোঁটেনি কদম পাতা নিরিধারে
শ্রাবণে যে ভিজিছে শরীর মন মনহরে।
এদিক ওদিক চাহি কেহ নাহি পাশে
নীল প্রজাপতি ফড়িং বসে মাজা ডোবা ঘাসে
ভেজা শরীরে মেঘ ভেসে যায় শ্রাবণের রঙ মাখি
ডোবা নালায় জমে আছে জল আমারই কষ্ট ঢাঁকি।
আষাঢ়-শ্রাবণ আসেনি কিছুই তবু গেছে জলে ভরি
আকাশ পটে জল ভরিছে সহিতে নাহি পারি
ভেজা শরীরে ঠাঁই দাঁড়িয়ে রহিয়াছি হাঁটু জলে
শোকাহত কাক ডাকিছে শুধুই দূরের কদম ডালে।
থামিবে শ্রাবণ উঠিবে সূর্য পূবের আকাশ জুড়ি
বকুল কদম হাত ধরি মোর দুঃখ নেভে কি কাড়ি ?
২১.০৫.২০১০
লেখক ফাতেমা হক মুক্তা
- ফাতেমা হক মুক্তা -এর ব্লগ
- ৮ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৮ টি মন্তব্য
-
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ০১:৫৯
শ্রাবণও ধারায় ঝরুক
মানব প্রেম ধারা
রঙ্গিন জীবন হোক আরও
মন কাব্যে ভরা।
ধন্যবাদ মুক্তা আপু।

-
সাইফরুবেল০৪ ডিসেম্বর ২০১২, ১৫:০৬
একটু সমালোচনা করিঃ "নিরিধারে" শব্দটা বেমানান ঠেকছে একটু। আগের প্রতিটা শব্দ প্রচলিত, তার সাথে এই শব্দ টা একটু অন্যরকম লাগছে, ছন্দ মিলানোর জন্য হয়ত দরকার ছিল। পাতা ফোটা টাও স্বাভাবিক নয়, ফুল ফোটে।
"শ্রাবণে যে ভিজিছে শরীর মন মনহরে"- মনোহরে যদি ভিজে তাহলে দুঃখ কিসের, শ্রাবনের বিদায় চাচ্ছেন কেন?
আশা করি সমালোচনা ভিন্নার্থে নিবেন না।
লিখতে থাকুন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
। আপনার জন্য অবিরাম শুভকামনা।