বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


জটিল ভালোবাসা

জটিল ভালোবাসা
জাকারিয়া মুবিন

কোনদিন যদি ভুলে যেতে চাও,
চেষ্টা করো,
তোমার মনটাকে
বুকের ভেতর থেকে টেনে বের করে
সেখানে আমার নাম
খোদাই করে লিখে দেবো,
তবুও ভুলতে দেবো না আমায়।

কোনদিন যদি চলে যেতে চাও,
চলে যেও,
পৃথিবীর যে প্রান্তেই যাও,
যে গুহাতেই মুখ লুকাও না কেন,
আমার এই সন্ধানী মন
তোমায় ঠিকই খুঁজে নেবে।
তারপর হবে তোমার পালিয়ে যাবার শাস্তি।

কোনদিন যদি ঘৃণা করতে ইচ্ছে হয়,
ঘৃণা করো,
আমি আমার সর্বস্ব বাজী রেখে
তোমার ভালোবাসা আদায়ের চেষ্টা করবো,
একবার...... দুইবার...... তিনবার...... তারপর......
তোমার সামনে দুটো রাস্তা খোলা থাকবে,
হয় ভালবাসবে, নাহয় মরবে।

কোনদিন যদি মরে যেতে ইচ্ছে হয়,
খবরদার !! সেই চেষ্টাও করোনা ।
আমাকে একা ফেলে এত সহজে মরে যাবে !!
কখখনো না,
অন্তঃত আমি বেঁচে থাকতে তা হতে দেবনা ।
বাঁচলে একত্রে বাঁচব,
আর মরতেই যদি হয়,
তোমার আগে মরব, পরে নয় ।

আসলে,
আমাকে ভালবেসে তুমি
বিরাট জালে ফেসে গেছো,
মৃত্যুর পূর্বপর্যন্ত তোমাকে আমি ছাড়ছিনা ।
তুমিতো জানোই, আমি এক জটিল মানুষ,
আর, আমার ভালোবাসা......?!
জটিল ভালোবাসা ।
৮ টি মন্তব্য
shmongmarma এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ১৭:৫০
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ প্রিয়.........শুভেচ্ছা জানবেন।
zmparves1111 জাকারিয়া মুবিন০৪ ডিসেম্বর ২০১২, ১৩:১৩
মং মারমা ভাই, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
raju7958 মোঃ তাজউদ্দিন সিকদার০৩ ডিসেম্বর ২০১২, ১৯:৩৪
বাহ, জটিল হয়েছে প্রিয় আপনার জটিল ভালবাসার অনুষঙ্গ। মুগ্ধ হয়েছি জটিল ভালবাসার সরলীকরনে.।। শুভেচ্ছা রইল।
zmparves1111 জাকারিয়া মুবিন০৪ ডিসেম্বর ২০১২, ১৩:০৯
তাজউদ্দিন ভাই, চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। দোয়া করবেন।
salimmollah সেলিম মোল্লা০৪ ডিসেম্বর ২০১২, ০৯:১৭
ভালো লাগার মতো। লিখতে থাকুন।
zmparves1111 জাকারিয়া মুবিন০৪ ডিসেম্বর ২০১২, ১৩:১৬
সেলিম ভাই, উৎসাহের জন্য ধন্যবাদ।
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ ডিসেম্বর ২০১২, ১৩:২২
মনের কথাগুলো বলা হল।
zmparves1111 জাকারিয়া মুবিন০৪ ডিসেম্বর ২০১২, ১৩:২৬
কবিতা তো ভাই মনের কথাগুলোকেই সাজিয়ে লেখার আরেক নাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।