বিজয়
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সেনসেসন এনামুল হক বিজয়কে উত্সর্গ করে,
বিজয়
বিষুব রেখার তলে, এই মর্ত্যের পরে
কন্যাকুমারিকার কোনে, বিজয়ের শৌর্য্যগাঁথা ঝরে।
লঙ্কা, পুরী, গয়া, কাশী, মগধ করে জয়,
বঙ্গাল, হরিকেল, সমতট, পুন্ড্র, রাঢ় এর সিংহ বিজয়।
হৃষিকেশ, হরিদ্বোয়ার, কৈলাশ, গোমুখের সেচা পলি,
গঙ্গার আকেবাঁকে সবুজের গর্ভে জীবন জোয়ার হোলি।
বাতাসের পালে হয় বিদ্ধ, সময়ের ফোঁড়,
আর্য্য, মোঘল, মীরজাফরের বলাত্কারে দু:স্বপ্নের ঘোর।
আম্রকাননের মুকুলের সুবাস তিরোহিত ভাগীরথীর তীরে,
সবুজ গালিচায় হলুদ ঘ্রাণে, লাল রক্ত সেচে রেনুর সুরভি ধানসিড়ির নীড়ে।
ছড়ায়ে বদ্বীপের কাননে, পর্ণ কুটিরে, গড়াইয়ের ধারে,
স্বাধীন সুরভি, জল, আলো, বায়ু পুষ্ট জননী রত্ন ডিম পাড়ে।
অলি গলি, মাঠে, নদীপাড়ে, কলিসিয়ামে ডিম ফুঁড়ে রূপান্তর,
শার্দুলের ডেরায়, রূপসার ধারে সন্তানের শৌর্যে গর্বিত জনক জননীর অন্তর।
সিংহরুপী পুত্রের হুন্কারে শিকার বধ, গোলাকার সবুজ চারণে,
আমি, তুমি, সে, আমরা আত্মহারা বঙ্গ শার্দুল বিজয়ের কারণে।

লেখক উননুর
- উননুর -এর ব্লগ
- ১০ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ১৬:১৫
- কবিতা
প্রিন্ট করুন
- ১০ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৪ ডিসেম্বর ২০১২, ০০:৫৬
ভালো লিখেছেন।
লিখতে থাকুন।
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
লুৎফুন নাহার জেসমিন০৪ ডিসেম্বর ২০১২, ০১:৪৫
ছড়ায়ে বদ্বীপের কাননে, পর্ণ কুটিরে, গড়াইয়ের ধারে,
স্বাধীন সুরভি, জল, আলো, বায়ু পুষ্ট জননী রত্ন ডিম পাড়ে।
অলি গলি, মাঠে, নদীপাড়ে, কলিসিয়ামে ডিম ফুঁড়ে রূপান্তর,
শার্দুলের ডেরায়, রূপসার ধারে সন্তানের শৌর্যে গর্বিত জনক জননীর অন্তর।
সিংহরুপী পুত্রের হুন্কারে শিকার বধ, গোলাকার সবুজ চারণে,
আমি, তুমি, সে, আমরা আত্মহারা বঙ্গ শার্দুল বিজয়ের কারণে।----- দারুণ কথামালা ।
শুভেচ্ছা ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আমি, তুমি, সে, আমরা আত্মহারা বঙ্গ শার্দুল বিজয়ের কারণে।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ প্রিয়.........শুভেচ্ছা জানবেন।