বারীশ গান্ধর্বে প্রার্থণারত আকাশ বিন্দু
শুভ জন্মদিন অনিন্দ্য অন্তর অপু

তমস্রী নবমীর লগ্ন শেষে নৌবহরে নেমেছিলো নাবিক
ফানুস জৌলুসে খেলছিলো জলীয় বাতাস
মেটালিক কম্পাসে জ্বলে আলো
জলের দেহ খুলে খুলে গভীরতার আহবানে মত্ত কাঁটায়
এলেবেলে ঘুরপাক খায় নাক্ষত্রিক দূরত্ব ।
স্রোতের সমান্তরালে ভেসে চলে স্রোত ; জীবন নাবিক
বাতাবি বনে নরোম জোছনার হিমেল আমেজ
অস্ফুট কাঁপনে শাদা দুটো হাত ,
“ বীরাঙ্গনা , একটু আড়াল দেবে ?”
শতাব্দীর তরল নগ্নতা থমকে দাঁড়ায় খানিক
বিবেকের মেলবন্ধনে হোঁচট খায় অন্ধ ধার্মিকতা
চিরল ওষ্ঠের স্পর্শে মগ্ন হৃদয় কেঁপে উঠে
বেহালার করুণ তানে ক্ষয়িত যৌবন জেগে উঠে
ক্রৌর্যে বিহ্বল দৃষ্টি
বুনো ত্বিষে মন্বন্তরের গ্রন্থিত মুক্তি রেখা
মানুষ … জয়ন্তী কতদূর ?
কত চন্ডালশোক পোড়ানোর পর
বারীশ গান্ধর্বে প্রার্থণারত আকাশ বিন্দু
পেতে দেবে বুক ?
বেনোজলে ভেসে যাবে অশুভ অঙ্গন ?
পিছু হেঁটে চলে যাই ভগ্ন কুটিরে
যেখানে ছোটনকে রবি বলেছিলো
টিনের চালের ফুটো গলে ঘুম ভাঙাবে রোজ ;
মঙ্গলদীপ আঁচলে ঢেকে গুলাবি মা
শুভাশিস উড়িয়ে দেবে পায়রার ডানায় ।
হারিয়ে গিয়েছি খানিক
ভাটিয়ালি বাউলের ঘরছাড়া সুরে
বাঙলার কিনারে কিনারে অমল আরশিতে
সফেন ঘোমটা সরিয়ে দেখেছি ,
“আমার চোখে তখন বীরাঙ্গনার আগুন ।
স্নিগ্ধ ভিসুভিয়াস ।
দেখেছি আমারই প্রতিরূপ ; তোমার সর্বাঙ্গে” ।

তমস্রী নবমীর লগ্ন শেষে নৌবহরে নেমেছিলো নাবিক
ফানুস জৌলুসে খেলছিলো জলীয় বাতাস
মেটালিক কম্পাসে জ্বলে আলো
জলের দেহ খুলে খুলে গভীরতার আহবানে মত্ত কাঁটায়
এলেবেলে ঘুরপাক খায় নাক্ষত্রিক দূরত্ব ।
স্রোতের সমান্তরালে ভেসে চলে স্রোত ; জীবন নাবিক
বাতাবি বনে নরোম জোছনার হিমেল আমেজ
অস্ফুট কাঁপনে শাদা দুটো হাত ,
“ বীরাঙ্গনা , একটু আড়াল দেবে ?”
শতাব্দীর তরল নগ্নতা থমকে দাঁড়ায় খানিক
বিবেকের মেলবন্ধনে হোঁচট খায় অন্ধ ধার্মিকতা
চিরল ওষ্ঠের স্পর্শে মগ্ন হৃদয় কেঁপে উঠে
বেহালার করুণ তানে ক্ষয়িত যৌবন জেগে উঠে
ক্রৌর্যে বিহ্বল দৃষ্টি
বুনো ত্বিষে মন্বন্তরের গ্রন্থিত মুক্তি রেখা
মানুষ … জয়ন্তী কতদূর ?
কত চন্ডালশোক পোড়ানোর পর
বারীশ গান্ধর্বে প্রার্থণারত আকাশ বিন্দু
পেতে দেবে বুক ?
বেনোজলে ভেসে যাবে অশুভ অঙ্গন ?
পিছু হেঁটে চলে যাই ভগ্ন কুটিরে
যেখানে ছোটনকে রবি বলেছিলো
টিনের চালের ফুটো গলে ঘুম ভাঙাবে রোজ ;
মঙ্গলদীপ আঁচলে ঢেকে গুলাবি মা
শুভাশিস উড়িয়ে দেবে পায়রার ডানায় ।
হারিয়ে গিয়েছি খানিক
ভাটিয়ালি বাউলের ঘরছাড়া সুরে
বাঙলার কিনারে কিনারে অমল আরশিতে
সফেন ঘোমটা সরিয়ে দেখেছি ,
“আমার চোখে তখন বীরাঙ্গনার আগুন ।
স্নিগ্ধ ভিসুভিয়াস ।
দেখেছি আমারই প্রতিরূপ ; তোমার সর্বাঙ্গে” ।
লেখক পাহাড়ী
- পাহাড়ী -এর ব্লগ
- ৯৪ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২০:১৭
- কবিতা
প্রিন্ট করুন
- ৯৪ টি মন্তব্য
-
মুহম্মদ কামরুল হাসান০৩ ডিসেম্বর ২০১২, ২০:৩০
শুভ জন্মদিন অপু ভাইয়া।
এই শুভদিনে অপু ভাইকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপুকে ধন্যবাদ জানাচ্ছি। -
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
এই শুভদিনে অপু ভাইকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপুকে ধন্যবাদ জানাচ্ছি।
তোমার সাথে আমিও ওকে অনেক অনেক ধন্য দিলাম -
আলইমরান ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৩০
শতাব্দীর তরল নগ্নতা থমকে দাঁড়ায় খানিক
বিবেকের মেলবন্ধনে হোঁচট খায় অন্ধ ধার্মিকতা
চিরল ওষ্ঠের স্পর্শে মগ্ন হৃদয় কেঁপে উঠে
বেহালার করুণ তানে ক্ষয়িত যৌবন জেগে উঠে
ক্রৌর্যে বিহ্বল দৃষ্টি
বুনো ত্বিষে মন্বন্তরের গ্রন্থিত মুক্তি রেখা
মানুষ … জয়ন্তী কতদূর ?
অসাম!!!!!! অপু ভাইকে জানাই শুভ জন্মদিন। -
এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ২০:৪১
হারিয়ে গিয়েছি খানিক
ভাটিয়ালি বাউলের ঘরছাড়া সুরে
বাঙলার কিনারে কিনারে অমল আরশিতে
সফেন ঘোমটা সরিয়ে দেখেছি ,
“আমার চোখে তখন বীরাঙ্গনার আগুন ।
অপুর জন্মদিনে পাহাড়ীর কবিতা ফাটাফাটি অবস্থাা ।ভীষণ ভাল লাগল প্রিয় । ভাল থাকবেন। শুভেচ্ছা নেবেন। -
মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
তাই তো প্রয়োজন হয়না মঙ্গলালোক
নিজেই নিজেই প্রার্থনায় থাকি
সবারই মন কামনা পূর্ণ হোক পূর্ণ হোক।
টুনটুনি আর অন্তরকে শুভেচ্ছা।
-
মোঃ হাসান জাহিদ০৩ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
শুভজন্মদিন আপু ভাই । সেই সাথে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কবিতার জন্য ।

-
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:১২
মেটালিক কম্পাসে জ্বলে আলো
জলের দেহ খুলে খুলে গভীরতার আহবানে মত্ত কাঁটায়
এলেবেলে ঘুরপাক খায় নাক্ষত্রিক দূরত্ব ।
শব্দজালের মায়ায় যে ছবি এঁকেছ তা এড়িয়ে যাওয়ার সাধ্য নেই। -
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৯
পিছু হেঁটে চলে যাই ভগ্ন কুটিরে
যেখানে ছোটনকে রবি বলেছিলো
টিনের চালের ফুটো গলে ঘুম ভাঙাবে রোজ ;
মঙ্গলদীপ আঁচলে ঢেকে গুলাবি মা
শুভাশিস উড়িয়ে দেবে পায়রার ডানায় ।
শব্দগুলো বড় কাছের মনে হয়। মঙ্গল প্রদীপ শুভাশিস কথাগুলো বড় বেশী টানে আমাকে। -
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:২১
এত্ত সুন্দর একটা কবিতা আমার নামে দেয়ার জন্য কৃতজ্ঞতা কবি। শুভাশিস জেনো। -
ফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২৭
দেশে আমার বরের অফিসের ছোট বড় সবাইকে আপনি করে বলে বলে এখন সবাইকেই তাই বলি

এ নিয়ে আছি খুব ভেজালে।
বিদেশেই ভাল সবাইকেই '' ইউ '' বললেই হয়। -
মেঘনীল০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
পিছু হেঁটে চলে যাই ভগ্ন কুটিরে
যেখানে ছোটনকে রবি বলেছিলো
টিনের চালের ফুটো গলে ঘুম ভাঙাবে রোজ ;
ঘুমের প্রাকার ভাঙ্গা রোদস্পর্শে অনুরিত হোক বহমান সময়।
শুভেচ্ছা অপু দা আর পাহাড়ীকে। -
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২২:০১
আমি আবার কখন মুখ বেজার করলাম আপামনি?
প্লিজ এত রাগ কইরেন না। 
স্বদেশী নাবিকের কথাগুলা তো মনে হইলো একদম খাঁটি কথা লিখেছেন---
-
অপর্ণা০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
জন্মদিনকে ঘিরে তোমার নিবেদন ভালো লেগেছে পাহাড়ি ।
বন্ধুত্ব বেঁচে থাকুক ।
শুভ কামনা রইলো । -
কাছের মানুষ ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
অপু দাকে জম্মদিনের শুভেচ্ছা
আর কবিতার কথা বললুম না - কবি পাহাড়ীর কবিতা বরাবরের মতই ফাটাফাটি
-
কাছের মানুষ ০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৬
শরম পেলুম -মুই কবে ফাকি দিলুম

কবিতা মারাত্বক হইছে (নতুন কিছু কইলাম
) -
লুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৮
এমন আন্তরিকতা সবার মাঝে আসুক ।
কবিতা নিয়ে কি বলবো ? অনেক অনেক সুন্দর ।
শতাব্দীর তরল নগ্নতা থমকে দাঁড়ায় খানিক
বিবেকের মেলবন্ধনে হোঁচট খায় অন্ধ ধার্মিকতা
চিরল ওষ্ঠের স্পর্শে মগ্ন হৃদয় কেঁপে উঠে
বেহালার করুণ তানে ক্ষয়িত যৌবন জেগে উঠে
ক্রৌর্যে বিহ্বল দৃষ্টি
বুনো ত্বিষে মন্বন্তরের গ্রন্থিত মুক্তি রেখা
মানুষ … জয়ন্তী কতদূর ?
কত চন্ডালশোক পোড়ানোর পর
বারীশ গান্ধর্বে প্রার্থণারত আকাশ বিন্দু
পেতে দেবে বুক ?
বেনোজলে ভেসে যাবে অশুভ অঙ্গন ?--
খুব ভালো লাগার অংশটুকু । -
রশীদ জামীল০৩ ডিসেম্বর ২০১২, ২২:১৮
প্রথম দেখায় আবিষ্কার করলাম এক লাজুক লতা। মেয়েলী এই লজ্জা মানুষটি পেলো কোথায়?
বসে থাকলো নিরবে। বকবক করে চলেছি আমরা অনেকে, কাজে-অকাজে। সে নিরব শ্রোতা!
চারপাশে ভেসে আসা খড়কুটের মাঝে একটুকরো শ্বেতপদ্ম যেনো।
এই যুগে এমন ছেলেও তাহলে আছে-----ভাবছিলাম
মনে আছে অপু?
আমি কি বাড়িয়ে বললাম?
ভাবতে থাকুন আর জন্মদিনের শুভেচ্ছা নিন।
---------------
শুভেচ্ছা পাহাড়ী
তোমার আরেকটি অনবদ্য কবিতার জন্য।
----------------
-
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২২:২৮
মনে আছে ভাইয়া। কিন্তু আপনি যে স্মৃতির কোনায় এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভাবতেও পারি নি। আমি আসলে তন্ময় হয়ে উপলব্ধি করছিলাম মুহুর্তগুলো। অনেক গুলো নতুন মুখ ছিল সেদিন আমার সামনে। আমি সবাইকে নামে চিনি কিন্তু কখনও দেখি নি। তাই মুগ্ধতা কাটতে সময় নিয়েছিল। একটুও বাড়িয়ে বলেন নি।
অফপিকঃ আপনি কিন্ত দিনে দিনে কবি হতে যাচ্ছেন। -
রশীদ জামীল০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩২
শুভ কামনা অপু। কিছু মুখ আছে, যেগুলোকে কোনো কারণ ছাড়াই ভালবাসতে ইচ্ছে করে।
কোথায় পেলেন সে মুখ----------------

আপনি কিন্ত দিনে দিনে কবি হতে যাচ্ছেন।

-
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
সবগুলো মুখ কেই আমার ভালবাসতে ইচ্ছে হয়। নামগুলো চোখের সামনে দেখলেই বুঝতে পারি এই সে কে, কত কাছের। সব চেয়ে কাছে টানে খানিক বাদে স্বল্প বিরতিতে পান খেতে থাকা প্রিয় মুখ যাতে হাসি অমলিন সবসময়। -
স্বপ্নের ফেরিওয়ালা০৩ ডিসেম্বর ২০১২, ২২:১৯
শতাব্দীর তরল নগ্নতা থমকে দাঁড়ায় খানিক
বিবেকের মেলবন্ধনে হোঁচট খায় অন্ধ ধার্মিকতা
চিরল ওষ্ঠের স্পর্শে মগ্ন হৃদয় কেঁপে উঠে
বেহালার করুণ তানে ক্ষয়িত যৌবন জেগে উঠে
ক্রৌর্যে বিহ্বল দৃষ্টি
বুনো ত্বিষে মন্বন্তরের গ্রন্থিত মুক্তি রেখা
মানুষ … জয়ন্তী কতদূর ?
এই লাইনগুলো ভাল লেগেছে পাহাড়ী আর কিছু জানার ছিল সে তো তোমার কাছ থেকে জেনেই নিলাম। শুভকামনা রইল। আর অপু ভাইয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। -
আশরাফুল কবীর০৩ ডিসেম্বর ২০১২, ২২:২০
হারিয়ে গিয়েছি খানিক
ভাটিয়ালি বাউলের ঘরছাড়া সুরে
বাঙলার কিনারে কিনারে অমল আরশিতে
সফেন ঘোমটা সরিয়ে দেখেছি ,
“আমার চোখে তখন বীরাঙ্গনার আগুন ।
স্নিগ্ধ ভিসুভিয়াস ।
দেখেছি আমারই প্রতিরূপ ; তোমার সর্বাঙ্গে” ।
#যেমন কবিত্ব তেমন বন্ধুত্ব
#অভিনন্দন প্রিয় কবি পাহাড়ী এবং আমাদের সকলের প্রিয় ব্লগার, মিষ্টি ব্লগার, প্রিয় নগর পরিব্রাজক অনিন্দ্য অন্তর অপুকে ভালবাসা......শুভ জন্মদিন প্রিয় অপু


#প্রিয় কবি টোকন ঠাকুরের ভাষায় বলি:
মুগ্ধতা, কোথায় রাখি তোকে?
মুগ্ধতা, চোখে চোখে চোখে
মুগ্ধতা, হারিয়ে ফেলা মনে
মুগ্ধতা, ছুটির নিমন্ত্রণে
মুগ্ধতা অন্যরা টের পেয়ে যায়
ভেতরবাড়ি কি যে হয়ে যায়্।
[স্তবকগুচ্ছ, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে]
-
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২২:২৩
কবীর ভাই,
আপনিও কিন্তু নগর পরিব্রাজক। শাহবাগ মোড়ে প্রায় ছুটির দিনে আপনিও কিন্তু ভ্রমন করতে ভালবাসেন। -
মাইনুল আমিন০৩ ডিসেম্বর ২০১২, ২২:২৬
প্রিয় বোন কবি পাহাড়ী
আপনাকে অশেষ ধন্যবাদ ! ভালো থাকুন সবসময় এ প্রত্যাশা -----------------
আপু ভাইকে আজকে জন্মদিনের দ্বিতীয় শুভেচ্ছা -----------------। ভালো থাকুন প্রিয় অপু ভাই ।
-
মাঈনউদ্দিন মইনুল০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪০
পারলে আমিও একটি কবিতা লিখতাম আমাদের প্রিয় ব্লগার অনিন্দ্য অন্তর অপুর জন্য। তিনি সত্যিই আমার প্রিয় একজন ব্লগার। প্রথমত তার লেখার কারণে।
পাহাড়ী আপার মাধ্যমে অপু ভাইকে “শুভ জন্মদিন” জানাই। -
শাহীন মাহমুদ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
পাহাড়ি কবিতাটি ভাল লাগলো ।
প্রথম ৪ টি প্যারা
আর তার পরের লিখা গুলো অনেক ভিন্ন ভাবের ছোঁয়া ।কবি ভাল বলতে পারবেন এত ভেরিআশোন কেনো----------
পাহারী ও অপু ভাইকে শুভেচ্ছা। -
তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫১
পাহাড়ী, অপু আজ কিছু ছবি শেয়ার করবে ভাবছিলাম, আমাদের campus থেকে তোলা" রাত 2টা অবধি wait করব" ** কবিতা ভাল লাগল, অপুকে শুভকামনা, আপনাকেও" -
তানভীরুল হাকীম০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৭
অনেক ভালো লাগলো তাই অনুমতি ছাড়াই ফেইসবুকে শেয়ার করলাম। ক্ষমা করবেন।
পাহাড়িকে ধন্যবাদ।

-
জিনজির০৪ ডিসেম্বর ২০১২, ০০:২৬
অনেক অনেক অনেক সুন্দর কবিতা। যদিও আমার মত কবিতা বোঝার ক্ষেত্রে মূর্খ লোকের বুঝতে একটু কষ্ট হয়েছে কঠিন শব্দগুলোর জন্য, তবু অনুভব করলাম, কবিতায় প্রাণ আছে। এটাকে আমি প্রিয় কবির দক্ষতা হিসেবেই দেখলাম।
হাল ভাঙ্গা মাঝি উত্তাল নদীতে টলোমলো, জলের উথাল পাতাল অতল হৃদয় রোমন্থনে। মাঝি বড় আশা নিয়ে হাত বাড়ায় মানব হালের জন্য। প্রতিধ্বনি উঠে বাতাসের গায়ে, ওহে মাঝি একটু সবুর করো, হাত আসছে, একজন অকৃত্তিম বন্ধুর হাত। একটু সবুর করো.............মেহেদী রাঙ্গা নাও হতে পারে, তবু জেনো, সে এক বন্ধুর হাত............একটু সবুর করো.......
শুভকামনা পাহাড়ী।
অভিনন্দন অপু ভাইকে। শুভ জন্মদিন। -
তীর্যক নীল০৪ ডিসেম্বর ২০১২, ০০:৩৭
বাহ্! শব্দ নিয়ে সাপ-লুডু খেলায় পারঙ্গম বটে। শাব্দিক কারুকার্য বিমোহিত করিল।
....................................................
প্রশংসাঘুমের ফুটপাথ জুড়ে বসে আছে কিছু নীলকণ্ঠী। দানবীয় মধ্যদেশ বিদীর্ণ হয়ে ছিটকে পড়েছে রঙিনমাছ। সমস্তদিন শিকার-না-পাওয়া বাজ যাবতীয় ক্ষুধা ডুবিয়ে দিয়েছে সান্ধ্যতারল্যে। জলীয় উচ্ছলতা নারীসঙ্গীত হলে সারণী স্বৈরিণী, তার পদ্মস্থলে বিঁধে আছে দুইখানি কাঁটা।
............................ আর হ্যা শুভ জন্ম দিন অপু।

-
পাশা০৪ ডিসেম্বর ২০১২, ২২:০০
১। পাহাড়ির শব্দ ভান্ডার নিয়ে কথা হবেনা। কবিতা লেখনি স্টাইলটাও আমার পছন্দ।
২। তবে প্রেমের কবিতা গুলোতে কঠিন শব্দের পরিবর্তে সহজ মধুর শব্দ ব্যবহার করা উচিত।
৩। কবিতার ভাবটা স্পস্ট হওয়াটা জরুরী। যাতে এক ঝলকে বুঝা যায়। বার বার পড়তে রস আস্বাদনের জণ্য বোঝার জন্য নয়।
৪। শুভেচ্ছা রইল সুন্দর একটা কবিতার জন্য। অপুকে নিরন্তর শুভেচ্ছা -
ফাতিন আরেফিন০৪ ডিসেম্বর ২০১২, ২২:৫৫
অনেক সুন্দর , জন্মদিনের সেরা উপহার
ভালো লাগা জানবেন
ভালো থাকবেন । -
ঘাস ফুল১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০১:০৮
অনেক দেড়ি জেনেও অপু ভাইকে জন্ম দিনের শুভেচ্ছা। পাহাড়ি আপাকে ধন্যবাদ এতো সুন্দর একটা কবিতা অপু ভাইকে উৎসর্গ করার জন্য।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
যেখানে ছোটনকে রবি বলেছিলো
টিনের চালের ফুটো গলে ঘুম ভাঙাবে রোজ ;
মঙ্গলদীপ আঁচলে ঢেকে গুলাবি মা
শুভাশিস উড়িয়ে দেবে পায়রার ডানায় ।
ভালো লাগলো...
শুভেচ্ছা রইলো....