অকাব্য কথন

আমার ঠোঁট না কি কমলার কোয়া
চোখ না কি পটলচেরা ,
রঙ দুধে আলতা ,
চিবুকে আপেলের খাঁজ
বুক দুটো ডালিমের মতো ,
আঙ্গুলগুলো চাপাকলা
সবমিলিয়ে মিক্সড ফ্রুটস স্যালাড আমি ।
পুরুষের অতি প্রিয় খাদ্য ।
মানুষ না নারী ? নারী না খাদ্য ?
এভাবেই চলে আদিম খাদ্যশৃঙ্খল ।
এই যদি হয় কাব্যচর্চা ,
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম ।

শহরের পাশ দিয়ে বয়ে চলা লেকটার ধারের
সেই যে উদ্ধত বকুল গাছ
তার কাছে আমি অসংখ্যবার কেঁদেছি ।
নীচের আলগা মাটিতোলা গর্ত দেখেও
ভয় পাইনি মাইরি , কেঁদেই গেছি
যদিও তাকে একফোঁটা ছোঁয়নি আমার কান্না
জানতাম না , বকুল গাছ নামের ও পাথর হয় ।
লেখক মৌটুশি বাশার
- মৌটুশি বাশার -এর ব্লগ
- ৫৭ টি মন্তব্য
- ০১ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৫৭ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০১ ডিসেম্বর ২০১২, ২১:৫১
এই যদি হয় কাব্যচর্চা ,
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম । -
পাহাড়ী০১ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
এই যদি হয় কাব্যচর্চা ,
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম । সাহসী উচ্চারণ । কোন একজন কবিকে মুখের উপর এই কথাগুলো বলে দিতে ইচ্ছে হয় ।
ধন্যবাদ মৌটুশি -
আশরাফুল কবীর০১ ডিসেম্বর ২০১২, ২২:১৬
শহরের পাশ দিয়ে বয়ে চলা লেকটার ধারের
সেই যে উদ্ধত বকুল গাছ
তার কাছে আমি অসংখ্যবার কেঁদেছি ।
নীচের আলগা মাটিতোলা গর্ত দেখেও
ভয় পাইনি মাইরি , কেঁদেই গেছি
যদিও তাকে একফোঁটা ছোঁয়নি আমার কান্না
জানতাম না , বকুল গাছ নামের ও পাথর হয় ।
#সুন্দর লিখেছেন, ২য়টিকে এগিয়ে রাখছি, ভাবটি খুব ভাল লেগেছে, বিশেষভাবে বলতে হয় শেষ লাইনটির থিমেটিক এক্সপ্রেশনের জন্য, শুভেচ্ছা আপনাকে, দারুনস!
#ভাল থাকুন সবসময়,শীতকুয়াশার শুভেচ্ছা
-
মেজদা০১ ডিসেম্বর ২০১২, ২২:১৭
আমি কবি নই তাই বাঁচা গেল।
আমি কবি মৌটুশী বাশার এবং তার ইচ্ছা পুরন হোক, কামনা করি।
সুন্দরররররররররররররররররররর।
-
মাঈনউদ্দিন মইনুল০১ ডিসেম্বর ২০১২, ২২:২৩
নাউজুবিল্লাহ!
আমি কিন্তু ওসব বলি নি!
কবিকে শুভেচ্ছা। এ যেন সত্য দিয়ে পুথির মালা! -
আলভী০১ ডিসেম্বর ২০১২, ২২:৩২
অকাব্যের ভিতরে রয়েছ মহাকাব্য,
আমরা জাতি হিসেবে সত্যিই অসভ্য!
কবিতা লিখেছেন অনেক সুন্দর,
কাব্যের তরী এখন পেয়েছে বন্দর! -
অনিন্দ্য অন্তর অপু০১ ডিসেম্বর ২০১২, ২৩:৪৬
আমি একটু কনফিউজড ছিলাম। লেখাটা নিঃসন্দেহে ভালো লাগার। নামের সাথে নিজের পরিচিয় দিলে ভালো হত। শুভ কামনা রইল আপনার জন্য -
রশীদ জামীল০১ ডিসেম্বর ২০১২, ২৩:৪১
মানুষ না নারী ? নারী না খাদ্য ?
এভাবেই চলে আদিম খাদ্যশৃঙ্খল ।
------- ঠিক, এভাবেই চলে। চলার কথা না, তবুও। এই সমাজের একটি উচ্ছিষ্ট শ্রেণীর চলন বলন আর কথনকে যদি আমলে নিই, অস্বীকার করার উপায় নেই আপনার ক্ষোভের ক্ষোব্ধতা। সমাজের সামাজিক ঘাটতি যতদিন পুরো হবে না, ততদিনই আপনার ক্ষোভের উপযোগ থাকবে। চাইছ যত দ্রুত সম্ভব, সমাজটা আমাদের সুস্থ হয়ে যাক।
আপনাকে ধন্যবাব কবি।
একটি চমতকার বক্তব্য আছে আপনার কবিতায়।
ভাল লেগেছে আমার। তবে একটি শব্দ কেমন জানি বেমানান ঠেকেছে।
আমার কাছে মনে হয়েছে কবিতাটির সাথে শব্দটি যেনো ঠিক মতো মিশতে পারছে না

ভয় পাইনি মাইরি , কেঁদেই গেছি ----------!! -
লুৎফুন নাহার জেসমিন০১ ডিসেম্বর ২০১২, ২৩:৪৩
কবিতার ভাবার্থ মুগ্ধ করলো । এগিয়ে যান । সত্য কে এভাবেই বলতে হবে । -
অসংজ্ঞায়িত মেহেদী০২ ডিসেম্বর ২০১২, ০০:২২
এই যদি হয় কাব্যচর্চা ,
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম ।


কোন লাইনটা কোট করবো খুজে বের করতে খুব কষ্ট হয়েছে। আজ ব্লগে দেখছি শুধুই হৃদয়ছোয়া লেখা। কিভাবে বললে সর্বোচ্চ পুরষ্কারটা দেয়া হবে বুঝতে পারছি না



অনেক অনেক ভালো লেগেছে আপনার কবিতার বোধ। কবিতা প্রিয়তে নিলাম। প্রিয়তে নিলাম আপনাকেও। সালাম জানবেন আর শুভকামনা অবিরত, যেন এভাবেই প্রতিনিয়ত হৃদয় ফুটো করা ভালোলাগা বিলিয়ে যেতে পারেন
-
অসংজ্ঞায়িত মেহেদী০২ ডিসেম্বর ২০১২, ০০:৫৪
যোগ্যপাত্রেই সন্মান দিলাম, রাখার জায়গাও পাবেন নিঃসন্দেহে
শুভেচ্ছা আপনাকেও
-
ফেরদৌসা০২ ডিসেম্বর ২০১২, ০০:২৭
মানুষ না নারী ? নারী না খাদ্য ?
এভাবেই চলে আদিম খাদ্যশৃঙ্খল ।
এই যদি হয় কাব্যচর্চা ,
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম ।
আমিও তাই ভাবি এইসব উপমা কে বের করলো
তার আসলেই নির্বাসন দরকার 
-
আলভী০২ ডিসেম্বর ২০১২, ১৮:০৮
মৌটুশি বাশার০১ ডিসেম্বর ২০১২, ২৩:২৬
আমি কিন্তু এখন লজ্জা পাইব , বলিয়া দিলাম ----------
লজ্জায় নারীর ভূষণ,
এটা নয় কোন দূষন। -
মেঘনীল০৩ ডিসেম্বর ২০১২, ২২:১২
শব্দের ক্যানভাসে ক্রোধের অনুরিত নিঃশ্বাস বয়ে যেতে দেখলাম। ভাবনাটায় কবিতাটিতে একটু অন্যরকম আবহতা গড়ে দিয়েছে।অস্থিরতার কিছু সময় ছুড়ে দেওয়া তদুপরি কোন এক গভীর গূঢ অনুভূতির কাছে আত্বসমর্পন।
শুভকামনা মৌটুশী। -
মীরের লেখা০৪ ডিসেম্বর ২০১২, ০০:৫৬
কবিতা টা অনেক আগেই অফ লাইনে পড়ছিলাম ।এইজ মন্তব্য করলাম ।
খুবই ভালো হইছে ।দারুন -
জামান রফিক০৫ ডিসেম্বর ২০১২, ০৪:১৭
কবি।
আপনারা/ আপনি যে-ভাবে শব্দমালা সাজিয়েছেন তা অবশ্যই মনোমুগ্ধকর।
কিন্ত কবি, ফিরে যান আরো পিছনে 'বেগম রোকেয়া' কাছে। দেখুন কতটুকু
এগিয়ে নারীর প্রতি নরের ভবনা। শুধু শুধু এই সমস্ত কথামালা নতুন
প্রজন্মের নারীদের পেছনে নিয়ে যাবে। দেখুন না বিশ্বে নারীদের আজ কোথায়
অবস্থান। নারী কি পিছিয়ে আছে এতটুকু? -
একজন আরমান০৯ ডিসেম্বর ২০১২, ০০:২৬
এক কথায় অসাধারণ হয়েছে।
তবে যাও কবি ,
তোমায় আমি নির্বাসন দিলাম ।

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ছবিগুলো অসাধারণ