পারদ রংয়ের বেলা
আমার স্বপ্নের সাথে তোমার স্বপ্ন মিশে গিয়ে
ঘুরে তাকায় উঠোণের দিকে
উঠোণে নামাজের নির্জনতা
উঠোণে চুপ করে আছে তসবীর প্রহর
এভাবে তোমার সংকটময় মুহুর্তে তুমি
আমার সংকটময় মুহুর্তে আমি
উঠোণের আলোতে
নদীর নির্জনতা দেখি
আর আমাদের সন্তানদের জন্য
গোপনে আশীর্বাদ করি…
মাঝে মাঝে হাজারো স্মৃতির ভিতর
দু জনের দৃষ্টি কালের আগুণে পুড়ে যায়
তখন দু'জন দু'রকম নিঃশ্বাস নিয়ে
প্রবল একাকীত্ব অনুভব করি…
একসময় আলোর ভিতর অতিরিক্ত আলো নিয়ে
সামুদ্রিক নির্জনতায় ডুবে যায়
প্রজাপতির ডানা
কিন্তু আমাদের মনের মধ্যে জেগে থাকে
তোমার আমার
পারদ রংয়ের বেলা…
ঘুরে তাকায় উঠোণের দিকে
উঠোণে নামাজের নির্জনতা
উঠোণে চুপ করে আছে তসবীর প্রহর
এভাবে তোমার সংকটময় মুহুর্তে তুমি
আমার সংকটময় মুহুর্তে আমি
উঠোণের আলোতে
নদীর নির্জনতা দেখি
আর আমাদের সন্তানদের জন্য
গোপনে আশীর্বাদ করি…
মাঝে মাঝে হাজারো স্মৃতির ভিতর
দু জনের দৃষ্টি কালের আগুণে পুড়ে যায়
তখন দু'জন দু'রকম নিঃশ্বাস নিয়ে
প্রবল একাকীত্ব অনুভব করি…
একসময় আলোর ভিতর অতিরিক্ত আলো নিয়ে
সামুদ্রিক নির্জনতায় ডুবে যায়
প্রজাপতির ডানা
কিন্তু আমাদের মনের মধ্যে জেগে থাকে
তোমার আমার
পারদ রংয়ের বেলা…
লেখক মোঃ মিজানুর রহমান
- মোঃ মিজানুর রহমান -এর ব্লগ
- ২ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ১৭:১৩
- কবিতা
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক