ভালোলাগার ক্ষণ!!!!

ভালো লাগে শিশির ভেজা সবুজ দুব্বা ঘাস,
ভালো লাগে পুকুর জলে ডুবে থাকা হাঁস।
ভালো লাগে মনের ক্যানভাসে,আঁকতে নানান ছবি
ভালোলাগে, দূর আঁকাশের জ্বলে উঠা রবি!
ভালোলাগে ফুলের সুবাস ভালোলাগে ফুল,
ভালোলাগে করতে আজ ইচ্ছেকৃত ভুল।
ভালোলাগে বাড়ির পাঁশে বয়ে চলা নদী,
ভালোলাগে আঁকাশটা কে মেঘলা থাকে যদি।
ভালো লাগে গাছের ডালে দোয়েল পাখির গান
ভালো লাগে বৃষ্টি জলে, করতে ভিজে স্নান।
ভালো লাগে মায়ের আঁচল, মিষ্টি হাসির মুখ,
তার আঁচলের শীঁতল ছায়ায় আছে আমার যত সুখ!
ভালোলাগে বাবার মুখের মামনি ডাক,
ভাললাগে আঁকাশ পানে সাদা বকের ঝাঁক।
ভাললাগে ভাইয়ার সাথে ঘুড়তে সারা বেলা
ভালোলাগে সঁন্ধ্যা রাতে হাজারো তারার মেলা ।
ভালোলাগে ব্লগ,আর ব্লগার আছে যত
ভালোলাগে লিখতে মনের ইচ্ছে যত!!
ভালোলাগে বন্ধুদের সাথে গল্প করার ক্ষণ
ভালোলাগে ভালোলাগার স্মৃতি করতে স্মরণ!
[ আসসালামু আলাইকুম । আমার এটা প্রথম পোস্ট। সবাই দুয়া করবেন।]
লেখক জান্নাতুল ফেরদৌস জান্নাত
- জান্নাতুল ফেরদৌস জান্নাত -এর ব্লগ
- ২৬ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ০৯:৫২
- কবিতা
প্রিন্ট করুন
- ২৬ টি মন্তব্য
-
খন্দকার মেহেদী হাসান২৪ নভেম্বর ২০১২, ১০:০৫
বলেন কি প্রথম পোস্টেই এমন অসাধারন কবিতা লিখে ফেললেন, শুভ কামনা আপনার জন্য । -
রব্বানী চৌধুরী২৪ নভেম্বর ২০১২, ১১:১৭
আপনার প্রথম পোষ্টটির জন্য আপনাকে অভিনন্দন। নিয়মিত লিখবেন।
" ভালো লাগে গাছের ডালে দোয়েল পাখির গান
ভালো লাগে বৃষ্টি জলে, করতে ভিজে স্নান।"
ভালো লাগলো কবিতা, শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন। -
তৌফিক মাসুদ২৪ নভেম্বর ২০১২, ১১:৫১
প্রথম বারেই বাজিমাত করেছেন, ছবি ভাল লাগল।
**************
কবিতার ছন্দটা খুব ভাল লাগল।
**************
এভাবেই লেখতে থাকুন, দেখবেন আপনিও কবি হয়ে গেছেন।
শুভ কামনা রইল। -
মেজদা২৪ নভেম্বর ২০১২, ১২:৪১
ভাল লাগে ছবি আঁকতে
ভাল লাগে ভালবাসতে
ভাল লাগে কথা বলতে
ব্লগের বাড়ীতে
লেখাতে পেলাম ছন্দ
লাগে নাই তো মন্দ
আমার হল পছন্দ
চাই আরও পড়িতে।


-
অরিত্র অন্বয়২৪ নভেম্বর ২০১২, ১২:৪৩
চমৎকার আর ছন্দে বাঁধা কবিতাটি আমারও ভাল লাগলো খুব।
শুভকামনা আপনার জন্য। -
পাহাড়ী২৪ নভেম্বর ২০১২, ১৪:০৪
হা অবশ্যই ... সুন্দরের সাথে থাকার ইচ্চে সবসময়
কিছু ভাল লাগা থাক মনের খাঁচায় নিশ্চুপ ...
-
মুক্তমন৭৫২৪ নভেম্বর ২০১২, ১৫:১৩
আপনার প্রথম পোষ্টের জন্য অভিনন্দন আপনাকে। বেশ চমৎকার লিখেছেন প্রথমেই। শুভকামনা আপনাকে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক