সলজ্জ সাধ
সলজ্জ সাধ
নিজেকে ইদানিং কবি ভাবতে ইচ্ছে করে,
কবির কলমের খোঁচায়,
সাজিয়ে ফেলতে ইচ্ছে করে মনের কোলে জমানো স্বপ্নগুলোকে ।
ইদানিং,
এক একটা নিদ্রাহীন রাতে,
খুব যখন নিজেকে নিঃস্ব আর তুচ্ছ লাগে!
তখন তোমাকে আবার ফিরে পেতে এমনে সলজ্জ সাধ জাগে,
স্বপ্নের আঙ্গিনায় সুখের সংসার গড়তে আমার বড় মায়া লাগে।
কিন্তু প্রতিবারই,
রাতের আঁধার যখন ফিকে হয়,
দিনের আলো যখন পৃথিবীতে ছড়ায় ,
আর একটা কবিতার মৃত্যু হয়।
ধুলবালির মাঝে ,
সত্য মিথ্যের ভাজে,
কথা না রাখার লাজে,
মিথ্যে সংস্কারের খাঁজে,
আমার সাজানো স্বপ্নগুলো একে একে হারিয়ে যায় ।
যতবারই মাথা তুলে দাঁড়াতে যাই,
অভিশপ্ত নিয়তির পরিহাসে
জীবন পথে বারেবারে হোঁচট খাই ।
তবু,
শুধু একটি বারের জন্যে হলেও
জীবনের এ খেলায় জিততে আমার বড় ইচ্ছে করে ,
বারেবারে হেরে যেতে আমার কেন জানি খুব খারাপ লাগে।
ডুবেও খড়কুটো ধরে ভেসে থাকতে তাই বড় সাধ জাগে।
ইদানিং ,
বাধা ধরা এ সমাজের শাসন পেষণ !
ভেঙ্গে চুরে তচনচ করে দিতে ইচ্ছে করে।
রাস্তার পাশে কুকুরের আবর্জনা খুটে খাওয়া !
কেন জানি ! দেখতে বড় বিশ্রী লাগে।
হেরে যাওয়া এ জীবনটাকে বয়ে নিয়ে যেতে আমার বড্ড ঘেন্না লাগে।
ইদানিং ,
দুর্নীতিবাজ এই কপালের ফন্দি ফিকিরের কাছে নিজেকে বড় অসহায় লাগে।

লেখক লক্ষ্মীপেঁচা
- লক্ষ্মীপেঁচা -এর ব্লগ
- ২৫ টি মন্তব্য
- ২৩ নভেম্বর ২০১২, ১১:০৩
- কবিতা
প্রিন্ট করুন
- ২৫ টি মন্তব্য
-
মুক্তমন৭৫২৩ নভেম্বর ২০১২, ১২:৫৬
কবিতার কথামালা খুব ভালো লেগেছে। পরিচিত কবির লেখার স্বাদ রয়ে গিয়েছে সম্পূর্ণ কবিতাজুরেই। শুভকামনা জানবেন প্রিয় লক্ষ্মীপেঁচা। -
কন্ঠশীলন২৩ নভেম্বর ২০১২, ১৫:১১
দুর্নীতিবাজ এই কপালের ফন্দি ফিকিরের কাছে নিজেকে বড় অসহায় লাগে।
ভালো বলেছেন। -
আলইমরান ২৩ নভেম্বর ২০১২, ১৮:৫৯
শুধু একটি বারের জন্যে হলেও
জীবনের এ খেলায় জিততে আমার বড় ইচ্ছে করে ,
বারেবারে হেরে যেতে আমার কেন জানি খুব খারাপ লাগে।
ডুবেও খড়কুটো ধরে ভেসে থাকতে তাই বড় সাধ জাগে।
দারুন। -
রব্বানী চৌধুরী২৩ নভেম্বর ২০১২, ২০:৫১
" নিজেকে ইদানিং কবি ভাবতে ইচ্ছে করে,
কবির কলমের খোঁচায়,
সাজিয়ে ফেলতে ইচ্ছে করে মনের কোলে জমানো স্বপ্নগুলোকে ।"
চমৎকার লাগলো কবিতার কথা, নিয়মিত লিখবেন। ভালো থাকবেন। -
অরিত্র অন্বয়২৫ নভেম্বর ২০১২, ২২:২২
এমন চমৎকার চমৎকার লিখলে প্রশংসাই তো পাইবেন কিন্তুক মন্দ লিখলে সেইটাও জানবো।
সুতরাং আপ্ত বাক্য হল গিয়ে লজ্জা কবিত ভূষন নয়।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা আরো একবার।
-
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৫:৫৪
বাধা ধরা এ সমাজের শাসন পেষণ !
ভেঙ্গে চুরে তচনচ করে দিতে ইচ্ছে করে।
রাস্তার পাশে কুকুরের আবর্জনা খুটে খাওয়া !
কেন জানি ! দেখতে বড় বিশ্রী লাগে।
হেরে যাওয়া এ জীবনটাকে বয়ে নিয়ে যেতে আমার বড্ড ঘেন্না লাগে।
ইদানিং ,
দুর্নীতিবাজ এই কপালের ফন্দি ফিকিরের কাছে নিজেকে বড় অসহায় লাগে।
এই সব দেখে দেখে আমাদের ও খুব অসহায় লাগে
-
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৯:০০
তাহলে আজ থেকে পেঁচি আপা

আমি কিন্তু কিচ্ছু বলিনাই , যা বলছেন আপনিই বলছেন
-
মেজদা২৪ নভেম্বর ২০১২, ১৭:০৩
সুন্দর করে লিখে
চারিদিকে চেয়ে দেখে
কুসংস্কারকে দূরে রেখে
এভাবে মনের মাধুরী মেখে
লিখলে কি কখনো কবিতা কখনও হারিয়ে যায়।
খুব সুন্দর কবি। আরও বেশী করে ব্লগে চাই।

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
দিনের আলো যখন পৃথিবীতে ছড়ায় ,
আর একটা কবিতার মৃত্যু হয়।
ভাল লাগলো