নারী ও পৃথিবী
সেদিন আবার এল ওরা তিনজন, এই নিয়ে পরপর তিনবার
কিন্তু এবার ওরা বিফল হল না
সকলের সামনে দিয়ে মেয়েটাকে নিয়ে গেলো
কারো বাধা দেবার সাহসটুকুও হোলও না
কারণ , এবারে ওরা এসেছে সশস্ত্র ।
চিৎকারটা এখনও শুনতে পাচ্ছি মেয়েটির
বোকা মেয়ে ! জানে না যে সত্যি কথাটা সত্যি করে বলতে নেই
প্রতিবাদ করতে নেই , অন্যায় দেখেও মুখ খুলতে নেই
এই ঘুণ ধরা সমাজে অর্ধমৃত হয়ে পড়ে থাকতে হয়
নইলে, এই লুম্পেন দের হাতে তোমার পোস্টমর্টেম হবে ।
এসেছিল, ফিরে এসেছিল তিন দিন পর তবে স্বেছায় নয়
যারা তাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল
তারাই আবার রাত ভোর হওয়ার আগের মুহূর্তে
ফেলেও দিয়ে গিয়েছিল ।
তারপর ??
তারপর কত নাটক , মন্ত্রী এল, সান্ত্রী এল, ক্যামেরা ঝলসালও
কিন্তু মেয়েটি চুপ ; একেবারে চুপ , চোখে অদ্ভুত শূন্য এক দৃষ্টি তার
সেই মুখর মেয়েটি যে অনর্গল কথা বলত, একদম চুপ
এক সময় , হাল ছেড়ে সবাই আসা বন্ধ করল
ক্রমশ ফিকে হতে লাগলো ঘটনাটা
ঠিক তার কয়েকটা দিন পরে মেয়েটি এল প্রথম আমার কাছে
এসেই সরাসরি প্রশ্ন করলো আমায়
“আপনি তো লেখেন , বলতে পারেন – এটা কার ধর্ষণ হল?
নারী শব্দের আরও একটা অর্থ তো পৃথিবী
পৃথিবীই তো মানুষ সৃষ্টি করেছে
আর সেই পৃথিবীকেই কি না ধর্ষিত হতে হোল তার ই সৃষ্টির কাছে ?”
বোকা মেয়ে ! জানে না যে এ সব কথার কথা
নারী মানে মা, নারী মানে ধরিত্রি, নারী মানে সর্বংসহা
এ সব কেতাবি কথা ,
নারী শব্দের প্রকৃত অর্থ ভোগ্য পণ্য
আর এটাই শেষ কথা ।।

লেখক মিমি১
- মিমি১ -এর ব্লগ
- ১ টি মন্তব্য
- ১৫ নভেম্বর ২০১২, ১৭:৩৩
- সমাজ
প্রিন্ট করুন
- ১ টি মন্তব্য
-
এইচ এম শরীফ উল্লাহ১৭ নভেম্বর ২০১২, ২০:৪৩
যারা মানুষ রূপী পশু, সমাজে এমন কোন কাজ নেই যা তারা করতে পারে না। ওরা আজীবন ধিক্কৃত হয়েই থাকবে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক