হায় হায় এ কি অবস্থা!
প্রথমেই নুতন পুরাতন সকল ব্লগারকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে লেখা শুরু করলাম।
অনেক দিন পর ব্লগে সাইন ইন করলাম। ব্লগের কারিগরি সমস্যা, ঈদের ছুটি এবং আমার মডেম হারিয়ে যাওয়া। সব মিলিয়ে বেশ বড় একটা গ্যাপ।
অনেক চেষ্টা তদবীর করে একটা মডেম জোগাড় করে অবশেষে আমার প্রাণের ব্লগে ঢুকতে পারলাম। এই কয়দিনে মনের ভিতর আশংখা কাজ করছিল যে ব্লগে হয়ত অনেক কিছু ঘটে যাচ্ছে যা আমি জানতে পারছি না। বিশেষ করে ২১শের বই মেলা নিয়ে আমি খুব উত্তেজনা অনুভব করছিলাম। এত দিনে তো যাদের লেখা ছাপা হবে তাদের চুড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাওয়ার কথা।তাই ইন্টারনেটে ঢুকে প্রথমেই ব্লগে সাইন ইন করলাম। কিন্তু একি অবস্থা। ব্লগের চারিদেকে সুধু শোক আর শোক। ব্লগে প্রকাশিত লেখা, মন্তব্য সব গায়েব। আর সব থেকে দুঃখের এবং শোকের ব্যাপার আমাদের সবার প্রীয় ব্লগার, প্রীয় সংগঠক নীল সাধু ভাইয়ের হারিয়ে যাওয়া। আচ্ছা উনি কি আসলেই চলে গেছেন, নাকি সব অভিমান ভুলে আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। আমি বিশ্বাস করি কাওকে প্রকৃতভাবে এবং সত্যিকারভাবে ভালবাসলে তাকে ছেড়ে যাওয়া যায় না। অভিমান হয়, রাগ হয়। সেটা ক্ষনিকের। নীলসাধু ভাইকে বলছি, ভাই আপনি যদি সত্যিই এই ব্লগকে ভালবেসে থাকেন তাহলে বেশিদিন দুরে থাকতে পারবেন না। প্রাণের টানে একদিন না একদিন আপনাকে ফিরে আসতেই হবে। আপনাকে ছাড়া যে আমরা অবিভাবকহীন।
ব্লগে দেখছি নতুন মুখের আধিক্য। পুরাতনরা সব কোথায় গেলেন। আওয়াজ দিয়েন।
সব শেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।

লেখক আলম পিডাব্লিউডি
- আলম পিডাব্লিউডি -এর ব্লগ
- ৩৪ টি মন্তব্য
- ১৩ নভেম্বর ২০১২, ১১:২৮
- বিবিধ
প্রিন্ট করুন
- ৩৪ টি মন্তব্য
-
ইসময়১৩ নভেম্বর ২০১২, ১১:৩০
আলাম ভাই সালাম নিবেন। আছি তবে ব্যস্ততার জন্য নিয়মিত হতে পারছিনা।ভালো থাকবেন। ধন্যবাদ। -
ইসময়১৩ নভেম্বর ২০১২, ১১:৩২
আলম ভাই ব্লগে কি নতুন করে ঝামেলা হয়েছে নাকি..? আমি অনেক দিন পর গতকাল ও আজ ব্লগে সাইন দিলাম। -
তৌফিক মাসুদ১৩ নভেম্বর ২০১২, ১১:৫৮
আপনার চিন্তা আমার সাথে মিলে যাচ্ছে, আমি গতকাল একটা ছবি এঁকে পোস্ট করেওেছিলাম। এই লিংকে দেখতে পারেন। http://prothom-aloblog.com/posts/44/166653 -
তৌফিক মাসুদ১৩ নভেম্বর ২০১২, ১১:৫৯
আমি ব্লগে আসার পর যাদের নিয়মিত পেতাম এখন অনেকেই অনুপস্থিত তাই আমার এই ছবি আঁকা। আপনার লেখার জন্য ধন্যবাদ আলম ভাই। আপনেকে অনেক দিন পরে দেখলাম। -
মেজদা১৩ নভেম্বর ২০১২, ১৪:৫৭
আরে ভাই, কবে ঠিক হবে ? একুশের মেলায় প্রথম আলো ব্লগ যে সংকলন প্রকাশ করবে তার নাম গন্ধ খুঁজে পাচ্ছিনা। আমার একটা গানের বই প্রকাশ করার ইচ্ছা আছে তার জন্য প্রথম আলো ব্লগের স্টল মাথায় ছিল, তার কি হবে জানিনা। আর আপনি বলছেন “ঠিক হয়ে যাবে, ঠিক না হলে আপনার মাথায় কেরাসিন তেন ঢেলে দেব”।
রেহাই পাবেন না কামাল ভাই।

-
মুক্তমন৭৫১৩ নভেম্বর ২০১২, ২১:৪৪
২১শের বই মেলা নিয়ে অনেক আশা ছিল। কি হয় জানি না। তবে আশায় আছি।
একই আশায় আমরাও আছি -
মাইনুল আমিন১৩ নভেম্বর ২০১২, ১৩:১০
প্রিয় আলম পিডাব্লিউডি ভাই
সালাম এবং শুভেচ্ছা রইলো । -----কেমন আছেন ----?
ব্লগ জগতে এটা একটা খেলা। কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে । আমরা হারানো নতুন পুরান সকল ভাই-বোনকে আবার স্ব-নামে ফিরে পাবো আমাদের এবং তাঁদের প্রাণপ্রিয় আলো ব্লগে । হতাশ হবার কিছু নেই আলম ভাই । শুদ্ধ-ব্লগিং চালিয়ে যান আপনার সুন্দর কলমে । সঙ্গে আছি ।
ভালো থাকবেন সবসময় ...................। ব্লগে সবাই আমরা ভাই ভাই হয়েই থাকতে ভালবাসি ।শুভেচ্ছা ----------------
-
রব্বানী চৌধুরী১৩ নভেম্বর ২০১২, ১৪:১৮
প্রিয় আলম পিডাব্লিউডি ভাই, সালাম এবং শুভেচ্ছা জানবেন,
পুরানোরা আমরা মহান আল্লাহের রহমতে ভালোই আছি, সুস্থ ব্লগিং এর জন্য নূতনদের জন্য দুয়ার সব সময়ই খোলা, আমরা নূতন দেরকে স্বাগত জানিয়েছি যারা বিশেষ করে উন্নত পোষ্ট নিয়ে এসেছেন, আমরাও কিছু দিন আগেও অনেকেই নবীন ব্লগার ছিলাম তবে ভূয়া নিক ধারিদের প্রতি আমাদের কিছু বলার নেই, শুধু জানি যাদের নাকে টোকা দিলে মুখ থেকে দুধ বেড় হয় আবার আউয়ুব খানে দাঁত দেখাতে চায় এরা হারিয়ে যায় দ্রুত, ঠিকে থাকার জন্য এরা জন্মায় না কখনো, এসব নিজের চোখে দেখা।
ভালো থাকবনে। -
মেজদা১৩ নভেম্বর ২০১২, ১৪:৫৯
আলম ফিরে এসেছে, আমার খুব ভাল লাগছে। আর হারিয়ে যেওনা। সুখে থাকো সবাইকে নিয়ে।
-
মুক্তমন৭৫১৩ নভেম্বর ২০১২, ১৭:০২
আর সব থেকে দুঃখের এবং শোকের ব্যাপার আমাদের সবার প্রীয় ব্লগার, প্রীয় সংগঠক নীল সাধু ভাইয়ের হারিয়ে যাওয়া
আলম ভাই, সালাম লইয়েন। অনেক দিন পর আপনারে দেইখা খুব ভালো লাগলো। ভালো আছেন নিশ্চয়ই।
এর মধ্যে ব্লগের এত ঝড় ঝাপটা আপনাকে যে ছুঁতে পারেনি, সেকারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নেবেন আশা রাখি।
যাহোক, যাই বলেন, আস্তে আস্তে বলেন, জোড়ে বললে আবার আমার মতো আপনাকেও কেউ কেউ আবার দালাল, রাজাকার ইত্যাদি ইত্যাদি বইলা অপমান করতে পারে, কোনো ঠিক নাই। কাজেই সাবধান -
আপনার মতো করে আমরাও চাই ব্লগের পক্ষ থেকে একুশের মেলায় প্রথম আলো ব্লগ সংকলন প্রকাশিত হোক। আর সেকারণে আপনার সংগে একসঙ্গেই আশা করছি যোগ্য কেউ এই জটিল এবং গুরু দায়িত্ব গ্রহন করে সুন্দর ভাবেই তা সমাধা করবেন।
শুভকামনা রইলো। ভালো থাকবেন।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক