আত্মশুদ্ধি
তোমার বাঁশি কে বাজাবে
মৃত্যু হলে পরে,
জীবনটারে বিলিয়ে দাও
মানবতার তরে।
যেদিন তুমি থাকবে নারে
বাজবে তোমার বাঁশি,
ওপারে বসে পাবে তুমি
পূণ্য যে একরাশি।
কর্ম তোমার বর্ম করো
পরকালের তরে,
সদাই মনে ভয় রাখোরে
যাবে একদিন মরে।
পাপ-পূণ্য নয় বস্তু বিশেষ
ভরবে থালা বাটি,
আপন মনে সাধন-ভজন
করলে হবে খাঁটি ।
মানব জীবন বৃথা কাজে
দাও না যেতে ঝরে,
জীবন একবার চলে গেলে
আর পাবে না ফিরে ।
মৃত্যু হলে পরে,
জীবনটারে বিলিয়ে দাও
মানবতার তরে।
যেদিন তুমি থাকবে নারে
বাজবে তোমার বাঁশি,
ওপারে বসে পাবে তুমি
পূণ্য যে একরাশি।
কর্ম তোমার বর্ম করো
পরকালের তরে,
সদাই মনে ভয় রাখোরে
যাবে একদিন মরে।
পাপ-পূণ্য নয় বস্তু বিশেষ
ভরবে থালা বাটি,
আপন মনে সাধন-ভজন
করলে হবে খাঁটি ।
মানব জীবন বৃথা কাজে
দাও না যেতে ঝরে,
জীবন একবার চলে গেলে
আর পাবে না ফিরে ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ৪১ টি মন্তব্য
- ১২ নভেম্বর ২০১২, ১৭:৪০
- কবিতা
প্রিন্ট করুন
- ৪১ টি মন্তব্য
-
অরিত্র অন্বয়১২ নভেম্বর ২০১২, ১৭:৪৪
তোমার বাঁশি কে বাজাবে
মৃত্যু হলে পরে,
জীবনটারে বিলিয়ে দাও
মানবতার তরে।
অসাধারণ লিখেছেন বালুচর। শুভেচ্ছা আর শুভকামনা। -
লুৎফুন নাহার জেসমিন১২ নভেম্বর ২০১২, ১৮:২৬
কর্ম তোমার বর্ম করো
পরকালের তরে,
সদাই মনে ভয় রাখোরে
যাবে একদিন মরে।---এই কথা যারা মনে রাখতে পারছে তারাই ঝামেলা কম করে পৃথিবীতে ।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ । -
মাইনুল আমিন১২ নভেম্বর ২০১২, ১৯:২০
প্রিয় বালুচর ভাই
"" আত্মশুদ্ধি""- কবি বালুচর
তোমার বাঁশি কে বাজাবে
মৃত্যু হলে পরে,
জীবনটারে বিলিয়ে দাও
মানবতার তরে।-----------------------------------------অসাধারণ লিখেছেন বালুচর ভাই। শুভেচ্ছা আর শুভকামনা। আধ্যাত্মিক ভাবনায় চমৎকার কবিতা ।
আমি কবিতার নামটা দেখে কবিতাটি পড়বার লোভ সামলাতে পারি নাই ভাইজান । এই ---------"" আত্মশুদ্ধি""-------- শব্দজোড় আমার কয়েকটা প্রিয় শব্দের একটি --------তাই শব্দটির প্রতি আমার এত দুর্বলতা !!!
------------------------------------লিখা চালিয়ে যান ।এমন লেখা আরও চাই আমি বারবার ।
আপনার জন্যে অবিরাম শুভেচ্ছা----------------------------
-
মাইনুল আমিন১২ নভেম্বর ২০১২, ২২:৪৭
এতোই বুঝাবুঝির দরকার নাই
আগের মতোই শুভ-ব্লগিংটা চাই --------------ভালোবাসা ---






-
মেজদা১২ নভেম্বর ২০১২, ২২:০৩
পড়ার জন্য অনেক ধন্যবাদ জিনজির, বালুচর ভাইয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানালাম।

-
মাঈনউদ্দিন মইনুল১২ নভেম্বর ২০১২, ২১:৫৪
“কর্ম তোমার বর্ম করো
পরকালের তরে,
সদাই মনে ভয় রাখোরে
যাবে একদিন মরে।”
গেঁথে রাখলাম মনে। কিন্তু মরণের কথা মনে থাকে না। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১২ নভেম্বর ২০১২, ২২:২৫
তোমার বাঁশি কে বাজাবে
মৃত্যু হলে পরে,
জীবনটারে বিলিয়ে দাও
মানবতার তরে।
ভালো লাগলো কবিতা। লিখতে থাকুন অবিরত। চলতে থাকুক আপনার কলম।
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
একলা পাখি ১২ নভেম্বর ২০১২, ২৩:১১
মানব জীবন বৃথা কাজে
দাও না যেতে ঝরে,
জীবন একবার চলে গেলে
আর পাবে না ফিরে । এই কথাটা সবার মনে রাখা উচিত -
অনিন্দ্য অন্তর অপু১২ নভেম্বর ২০১২, ২৩:৩৭
পাপ-পূণ্য নয় বস্তু বিশেষ
ভরবে থালা বাটি,
আপন মনে সাধন-ভজন
করলে হবে খাঁটি ।
সাধনে আর ভজনে নিজেকে করে বিশুদ্ধ যেন সামনের পথে চলি। -
দিশেহারা জীবন১৩ নভেম্বর ২০১২, ০২:২৬
কর্ম তোমার বর্ম করো
পরকালের তরে,
সদাই মনে ভয় রাখোরে
যাবে একদিন মরে।
বড়ভাই অসাধারণ!!


-
সনৎ ঘোষ১৫ নভেম্বর ২০১২, ২১:৪০
মানব জনম একবারইতো,
আরতো হবেনা,
তোমার আমার যত সঞ্চয়,
কিছুই রবেনা।
হিসাব হবে পাপ পুণ্যের
ওপারেতে গেলে,
খাতা খুললেই দেখা যাবে
কীসব গেছ ফেলে!
আমরা কি ভাবি ওসব
পৃথিবীতে এসে?
চলুন সবে ত্যাগ করি সব
সকলকে ভালবেসে।।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক