নারী - পুরুষ
যৌনতা সম্পর্কিত ঘটনাগুলোকে কিংবা দুই পুরুষ এক নারী বা দুই নারী এক পুরুষ এ জাতীয় ঘটনাকে বলা হয়-- নারী কেলেঙ্কারি বা নারী ঘটিত ব্যাপার ! কিন্তু কেন !!? উক্ত ঘটনায় কি পুরুষ জড়িত নাই !? (কে দোষী বা কে অনুপ্রবেশকারী সেটা পরে বিবেচ্য বিষয়) তবে কেন কেবল নারীকেই বলা হয়?প্রাচীন কাল থেকেই এই ধারনা সমাজে প্রচলিত হয়ে আসছে নারী উটকো ঝামেলা, পরিত্যাজ্য, নারী সকল পাপের আধার ! তাই নারী দ্বারা সৃষ্ট বিপর্যয়ের জন্য তো বটেই পুরুষ দ্বারা সৃষ্ট বিপর্যয়ের দায়ও চাপানো হয় নারীর উপর ! যেন ঐ জাতীয় যে কোন ঘটনার জন্য নারীই দায়ী, নারীই অনুপ্রবেশকারী কিংবা নারীই কোন পুরুষের হাতে পায়ে ধরছে তাকে গ্রহন করার জন্য !
বহুল আলোচিত সেই ভিডিও, সবাই বলে “প্রভার ভিডিও” বা “চৈতির ভিডিও” ! কেন সেই ভিডিওতে কি রাজিবরা ছিল না? আমি আবারও বলছি কে দোষী এটা এখানে বিবেচ্য নয়। আমার মূল দৃষ্টিপাত উক্ত ঘটনাকে কি ভাবে ব্যাখ্যা করা হয় তার উপর।
তাই নারীকে এক্ষেত্রে একচেটিয়া দায়ী করা কোনভাবেই কাম্য নয়। এ জাতীয় ঘটনাকে যদি বর্ণনা করতেই হয় তবে সেটা নারী কেলেঙ্কারি নয় যৌন কেলেঙ্কারি হিসাবেই বর্ণনা করা হোক। যেটার দায় নারী পুরুষ উভয় শ্রেণীর উপর বর্তাবে।
লেখক কামরুল হাসান
- কামরুল হাসান -এর ব্লগ
- ০ টি মন্তব্য
- ১০ নভেম্বর ২০১২, ২০:০১
- নারী
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক