ক্রমেই বেড়ে উঠে জোসনার আলো
ক্রমেই বেড়ে উঠে জোসনার আলো
জেগে উঠে দিগন্ত রেখা, মধ্য রাতের আকাশ
আলোকিত হয়, প্রচ্ছন্ন আলোয় উদ্ভাসিত হয়
বিজন প্রান্তর, কেঁদে উঠে আধার কালো।
বেড়ে উঠা চাঁদ পৌছে যায় বিজন জঙ্গলে
মাঠ,ঘাট, প্রান্তর, নদী পথ কত,
বাড়ীর বৈঠক খানা,উঠোন পেরিয়ে
আলগোছে ছুয় বালিকার কোলে।
পুস্প মঞ্জরী মেলে পাখা, ছুয়ে দেয় বালিকার দেহ।
কুশীলব মেলে ধরে সন্ধ্যা মালতি তরে
অপেক্ষায় রত হয় অবুঝ বালিকা হৃদয়
যদি কেহ শুধায়, এইবার অঞ্জলী লহ।
কাজল ধোয়া দেহ তার সহিত পারেনা আরশী।
তাও খেদ নেই কোন, কি এমন ক্ষতি?
বার বার দেখে পুলকিত মন, কেউ দেখুক
কিছু মন্দ হোক না, মুখরা হোক পড়শী।।
সেই কবে তার এসেছে সকাল, ভেঙ্গেছে ভোরের ঘুম।
কেটেছে বর্ষা, বনে বনে কবে লেগেছে আগুন,
শীতও বুজি প্রবাহিত প্রায়, ওষ্টাগত প্রান চায়
আপন করে নিতে আসে যদি কিছু ওম।।
চায়নি সে কভু রমনী হতে কিংবা মুখরা নারী।
শুধু এই চায়, কেউ ফিরে দেখুক তার কৃষ্ণ রুপ,
লোকেরা খুত গুলি দেখুক, তাকে শুধাক
কি এমন ক্ষতি কেউ যদি বলে আনাড়ী।।
তবুও সার্থক হোক কৃষ্ণ জনম, মুছে যাক পাপ।
নবারুন আসুক, ফিরে আসুক ফাগুনের সকাল
ধুয়ে মুছে ক্লান্ত হোক গঙ্গার জলে ভেসে যাক
দুরন্ত বালিকার কৃষ্ণ কায়ার অভিশাপ।।

লেখক পাশা
- পাশা -এর ব্লগ
- ১৪ টি মন্তব্য
- ১০ এপ্রিল ২০১২, ১৬:৩১
- কবিতা
প্রিন্ট করুন
- ১৪ টি মন্তব্য
-
মিঠেল রোদ১০ এপ্রিল ২০১২, ১৬:৪৩
বেড়ে উঠা চাঁদ পৌছে যায় বিজন জঙ্গলে
মাঠ,ঘাট, প্রান্তর, নদী পথ কত,
বাড়ীর বৈঠক খানা,উঠোন পেরিয়ে
আলগোছে ছুয় বালিকার কোলে
ভাল লাগল।ধন্যবাদ। -
কামাল উদ্দিন১০ এপ্রিল ২০১২, ১৮:০৮
সেই কবে তার এসেছে সকাল, ভেঙ্গেছে ভোরের ঘুম।
কেটেছে বর্ষা, বনে বনে কবে লেগেছে আগুন,
শীতও বুজি প্রবাহিত প্রায়, ওষ্টাগত প্রান চায়
আপন করে নিতে আসে যদি কিছু ওম।।
..............ভালো লেগেছে পাশা ভাই । -
বাউন্ডুলে তীর্থ১০ এপ্রিল ২০১২, ২০:৫৮
তবুও সার্থক হোক কৃষ্ণ জনম, মুছে যাক পাপ।
নবারুন আসুক, ফিরে আসুক ফাগুনের সকাল
ধুয়ে মুছে ক্লান্ত হোক গঙ্গার জলে ভেসে যাক
দুরন্ত বালিকার কৃষ্ণ কায়ার অভিশাপ''
ভাই আপনি তো একটা মাল..।
চালিয়ে জান.।শুভ কামনা
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কুশীলব মেলে ধরে সন্ধ্যা মালতি তরে
অপেক্ষায় রত হয় অবুঝ বালিকা হৃদয়
যদি কেহ শুধায়, এইবার অঞ্জলী লহ।
খুব সুন্দর। সত্যিই খুব ভালো লাগলো। শুভেচ্ছা আপনাকে।