রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


জন্ম মৃত্যু বিয়ে


আমি জন্মানোর সময় একটা আঁতুড় ঘর চাই।
আমার চিন্তাগ্রস্থ বাবা, দাদা-দাদী, আত্মীর স্বজন
বাইরে আমার আগমন অপেক্ষা করবে।
আমি ক্রন্দন ধ্বনি দিয়ে ওদের জানাব আমি এসেছি।
আমি জন্মাতে চাই আমার মায়ের বাড়িতে,
আমার বাবার বাড়িতে, আমার দাদার বাড়িতে।
অমুক হাসপাতালের অমুক নাম্বার কেবিনে নয়,
জন্ম মৃত্যুর লাইসেন্স করা কোন ব্যবসায়িক কেন্দ্রে নয়।

আমার বিয়ে হবে আমার বাড়িতে, চেনা পরিবেশে।
আমার শৈশব, আমার কৌশর কেটেছে যে মাটিতে,
যে আলোতে, যে বাতাসে।
যৌবনে এসে যাকে নিজের সাথে মিলিয়ে দ্বৈত হব
সে যেন অনুভব করতে পারে আমার অস্তিত্ব।
আমার শৈশবে মাখানো মাটির আদর নিতে পারে
গায়ে হলুদে হলুদের সাথে।
আমার নিঃশ্বাস মেশানো বাতাস বুকে টেনে নিয়ে ও
যেন মিশে যেতে পারে আমার আমিত্বে।
বিয়ে তো শুধু হাতে হাত রাখা কোন শপথ নয়,
বিয়ে আত্মায় আত্মায় মিলন, অস্তিত্বে, অনুভবে।

কোন কমিউনিটি সেন্টারে, কৃত্রিম বিয়ের দোকানে বিয়ে!!!
একই সাজে সাজানো বিয়ের দোকান,
একটার পর একটা বিয়ে বিক্রি করেই যাচ্ছে।
ওদের কাছে বিয়ে একটা পণ্য, জীবনের অংশ নয়।

আমার মৃতদেহটা যেন কবর দেয়া হয়
আমার দাদা, আমার বাবার কবরের পাশে।
যুগ যুগ ধরে আমার বাবা দাদারা ঘুমিয়ে আছে
যেখানে। আমি ওদের সাথেই ঘুমাতে চাই।

কবরস্থানে, অচেনা ভিড়ে, অনেক স্তূপ
কবরের উপরে আমি ঘুমাতে চাইনা।
আমার ঘুম হবেনা; কখন যে আর একজন
এসে আমার উপরে ঘুমাবে। কে জানে।

হে শহর, হে সভ্যতার প্রতীক,
জন্ম- মৃত্যু- বিয়ে, মানুষের জীবন তো এ তিনটি নিয়ে।
কিন্তু এ তিনটি ব্যাপারেই তুমি বড় অসভ্য।
জানি, জীবন এখানে চঞ্চল, সচল, গতিশীল-
কিন্তু মানুষ এখানে শেকড়হীন। যাযাবর হয়েই সে
পৃথিবীতে আসে, যাযাবরের মতই পৃথিবীতে ঘোরে;
আবার যাযাবরের মতই পৃথিবী ছেড়ে চলে যায়।
তোমার কংক্রিটের দালানগুলো বরং টিকে থাকে,
মানুষের কবরগুলো চাপা পড়ে যায় স্তূপ কবরে,
মানুষ হারিয়ে যায় সীমাহীন মহাকালে।

জন্ম- মৃত্যু- বিয়ে হোক আমার মায়ের কোলে,
প্রকৃতির কোলে, সবুজের কোলে, আমার গ্রাম বাংলায়-
যেখানে নাড়ীর টান হাতছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত।

২৭ মার্চ, ২০১২
ঢাকা, বাংলাদেশ
৩৮ টি মন্তব্য
attariq সফেদ কুহেলি২৭ মার্চ ২০১২, ২০:২৮
কোন কমিউনিটি সেন্টারে, কৃত্রিম বিয়ের দোকানে বিয়ে!!!
একই সাজে সাজানো বিয়ের দোকান,
একটার পর একটা বিয়ে বিক্রি করেই যাচ্ছে।
ওদের কাছে বিয়ে একটা পণ্য, জীবনের অংশ নয়।



শুভেচ্ছা রইল
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২০:৪২
ধন্যবাদ কুহেলি। শুভেচ্ছা
vuterachor ভূতের আছড় ২৭ মার্চ ২০১২, ২০:৩০
পৃথিবীতে আসে, যাযাবরের মতই পৃথিবীতে ঘোরে;
আবার যাযাবরের মতই পৃথিবী ছেড়ে চলে যায়।


অনেক সুন্দর লেখনী
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২০:৪৩
ধন্যবাদ আছর। শুভ কামনা
Kazi007 কাজী তুষার২৭ মার্চ ২০১২, ২০:৫০
এক কথায়

অ-সা-ধা-র-ণ
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২০:৫৩
ধন্যবাদ তুষার। শুভকামনা
MdJalalUddin22 জালাল উদ্দিন মুহম্মদ২৭ মার্চ ২০১২, ২০:৫১
আমার মৃতদেহটা যেন কবর দেয়া হয়
আমার দাদা, আমার বাবার কবরের পাশে।
যুগ যুগ ধরে আমার বাবা দাদারা ঘুমিয়ে আছে
যেখানে। আমি ওদের সাথেই ঘুমাতে চাই ।


ছেড়ে যেতে হবে একদিন তাঁহাদেরি কাছে। যাই যেন ঈমানের সাথে।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২০:৫৪
আপনার প্রার্থণা পূরণ হোক জালাল ভাই
JahirulIslam জহিরুল ইসলাম২৭ মার্চ ২০১২, ২১:০৭
কবিতার ব্যাপারে ‘ভালো হয়েছে’ বলার অধিকার আমার নেই। তবে ‘ভালো লেগেছে’ বলতে পারি। তাতে কেউ বাধা দিতে পারবে না নিশ্চয়।
শুভেচ্ছা অনিন্দ্য অন্তর অপু।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:১০
আপনি বলতে পারেন ভালো/ না খারাপ হয়েছে। ধন্যবাদ জহির ভাই। শুভেচ্ছা নিন
Srm123 মানচেষ্টার২৭ মার্চ ২০১২, ২১:০৭
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:০৯
dollar জিনজির২৭ মার্চ ২০১২, ২১:২২
খুবই ভাল লাগল। চমৎকার। শুভেচ্ছা রইল।
sopnerferiwala স্বপ্নের ফেরিওয়ালা২৭ মার্চ ২০১২, ২১:৩১
অপু ভাই অনেক অনেক ভালো লাগলো আপনার কবিতা... অনুভূতিগুলো মন ছুঁয়ে গেল..... শুভকামনা রইলো....
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:৩৩
হুম। ধন্যবাদ
linajambil লিনা জামবিল২৭ মার্চ ২০১২, ২১:৩৫
আমার মৃতদেহটা যেন কবর দেয়া হয়
আমার দাদা, আমার বাবার কবরের পাশে।
যুগ যুগ ধরে আমার বাবা দাদারা ঘুমিয়ে আছে
যেখানে। আমি ওদের সাথেই ঘুমাতে চাই।
linajambil লিনা জামবিল২৭ মার্চ ২০১২, ২১:৩৭
অসাধারন কবিতা
আত্বার আকুতি--বড় বিবেক বিমোহিত--- অনেক সুন্দর----------

খুব সুন্দর আবেদন অন্তরের আবেদন--প্রত্যাশা, বাসনা খুব চমৎকার-------
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:৪২
অনেক সুন্দর কিছু কথা বললেন আপা। শুভ কামনা
kakon হাসান খান২৭ মার্চ ২০১২, ২১:৩৯
কবরস্থানে, অচেনা ভিড়ে, অনেক স্তূপ
কবরের উপরে আমি ঘুমাতে চাইনা।
আমার ঘুম হবেনা; কখন যে আর একজন
এসে আমার উপরে ঘুমাবে। কে জানে।
খুব ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:৪২
ধন্যবাদ হাসান। ভালো থাকবেন
shabuzlal কোকিলা২৭ মার্চ ২০১২, ২১:৪৪
ভালো হয়েছে অপু ভাইয়া, চালিয়ে যান.পিছনে তাকাঁবেন না। শুভ কামনা সব সময়।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৭ মার্চ ২০১২, ২১:৫০
পিছনে কেউ নেই.।.।.।.।.।.।। সামনের দিকেই চোখ.।.।।।
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:১২
আপনার সন্তানের জন্য আঁতুর ঘর তৈরী থাকুক!

বিয়েতে যেমন আপনি চান আপনার সঙ্গে, আপনার অস্তিত্বের সঙ্গে, আপনার জীবনের সঙ্গে একজন মিলেমিশে যাক, ঠিক তেমনি আপনিও যেন তাঁর সঙ্গের উপযুক্ত সঙ্গী হতে পারেন....

বাবা-দাদার পাশের মাটিটুকু আপনারই থাকুক!

অনেক ভাল লিখেছেন, অপু! আমার খুব ভাল লাগল!!!!!
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ০০:১৯
অনেক অনেক ধন্যবাদ আপনার শুভকামনার জন্য। আপনার ভালো লাগাই আমাকে প্রেয়ণা দেয় সানশাইন
shahidulhaque77 শাহিদুল হক২৮ মার্চ ২০১২, ০০:১৯
খুব ভাল চেতনা। বেশ ভাল লাগলো। শুভেচ্ছা রইল।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ০০:২৪
joybangla2010 আব্রাহাম আল আমিন জয়২৮ মার্চ ২০১২, ০০:২৬
জহিরুল ভাইয়ের মন্তব্যটার সংগে আমিও একমত।


খুব মজা পেলাম।

জন্ম- মৃত্যু- বিয়ে হোক আমার মায়ের কোলে,
প্রকৃতির কোলে, সবুজের কোলে, আমার গ্রাম বাংলায়-
যেখানে নাড়ীর টান হাতছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ০০:২৯
ধন্যবাদ জয়। ভালো থেক
elebele62 অরিত্র অন্বয়২৮ মার্চ ২০১২, ০১:৩১
চমৎকার লাগলো অপু ব্রাদার। শুভকামনা জানবেন কিন্তু।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ০১:৩৫
ধন্যবাদ ব্রাদার
elebele62 অরিত্র অন্বয়২৮ মার্চ ২০১২, ০১:৩৮
Mahfuz318 মাহফুজ আন্দালিব২৮ মার্চ ২০১২, ১২:৪৪
জন্ম- মৃত্যু- বিয়ে হোক আমার মায়ের কোলে,
প্রকৃতির কোলে, সবুজের কোলে, আমার গ্রাম বাংলায়-
যেখানে নাড়ীর টান হাতছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত


অসাধারণ। কবিতায় মাটির গন্ধ খুঁজে পেলাম। ধন্যবাদ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ১৭:৩০
আমার তো মাটিরই মানুষ.।.।.।.।। অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য
bonofol এইচ এম শরীফ উল্লাহ২৮ মার্চ ২০১২, ১৫:০৩
........জন্ম মৃত্যুর লাইসেন্স করা কোন ব্যবসায়িক কেন্দ্রে নয়।

ভালো লাগলো অনুভূতি।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ১৭:৩০
অনেক ধন্যবাদ
nomaansarkar নোমান সারকার২৮ মার্চ ২০১২, ১৫:৪৩
চমৎকার ভাবনা গুলো কেবল মানুষই ভাবতে পারে । একটা দিন হয়ত আসবে এই কবিতার কাছে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে । অন্যদের থামিয়ে বলবে ,দেখ এই মানুষ টাকে !

শুভেচ্ছা ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৮ মার্চ ২০১২, ১৭:৩১
মানুষটাকে দেখতে হবেনা ভাই। নিজের মধ্যের মানুষটার দিকে তাকালেই হবে। যদি ত্রুটি থাকে তাহকে সে যেন সংশোধন করে নেয়.।.।.।।
nomaansarkar নোমান সারকার২৮ মার্চ ২০১২, ২১:২৫
হুম ,হুম !

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment