শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


প্রতিজ্ঞা



সেই যে আমার জন্মের আগে,
আমার দেশেরও জন্মের আগে,
সেই যে ছিল বর্বর পাকিস্তানি
বুকের ওপর চেপে...
সেই যে রাতে ঘুমন্ত বাঙালির
স্বপ্নকে খুনের রঙে লাল করে
জাগিয়েছিল স্বাধীনতার প্রতিজ্ঞা;
ভেবে আজও শিউরে উঠি কেঁপে-

পাকিস্তান, তোমার পৈশাচিকতার
কোনো ব্যাখ্যা দাঁড়া করাতে পারো?
তোমাকে শুকর-কুকুর-হায়নার সাথে
যদি ভুলে তুলনা করি, তবে
প্রাণীজগতকে করা হয় অপমান।

তোমরা সৃষ্টির ইতিহাসের বিকৃতি'
তোমরা ঘৃণারও অযোগ্য;
আমি শুধু আমার দেশটাকে
আগলে রাখতে দৃঢ়-প্রতিজ্ঞ!

৩৪ টি মন্তব্য
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ২৬ মার্চ ২০১২, ০৯:৩৮
মিমি আপু আমি প্রথম পড়ে ফেলেছি
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১০:৩০


আমার ভাইটাকে সেজন্য আন্তরিক অভিনন্দন!!!!

(কবিতা কি খুব খারাপ না কি অতিরিক্ত খারাপ?)
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ২৬ মার্চ ২০১২, ১০:৪০
সত্যি বলতে কি কবিতার দিকে মন নেই। আন্টির সার্জারির বিষয়ে চোখ রাখছি। আপুকে ফোন করছি না কারণ আমি খুবই নরম প্রকৃতির তো। প্রার্থনা করছি সবকিছুর সফল কার্যকরণের জন্য।
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১০:৪৬
শোন, নরম বা শক্ত, যাই হোস না কেন, এখন ইলার সঙ্গে কথা বলে ওকে মানসিক শক্তি দেয়াটা অনেক বেশি দরকার।

ওকে কল করিস, নিজেও কাঁদিস আর ওকেও কাঁদাস! মেয়েটার কাঁদা দরকার, তাহলে কিছুটা স্বাভাবিক হবে....
Mahfuz318 মাহফুজ আন্দালিব২৬ মার্চ ২০১২, ১০:১৯
ধিক্কার জানাই ওইসব বর্বর নরপশুদের...
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১০:৩৪
ওরা নর নয়,

ওরা পশু নয়;
'নরপশু' বললে
ওদের সম্মান করা হয়....

ঈশ্বরের মুখোমুখি হলে
জিজ্ঞেস করে নেব
ওদের পরিচয়!!

পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, মাহফুজ আন্দালিব!!
kabul2010 নাসির আহমেদ কাবুল২৬ মার্চ ২০১২, ১০:৩৮
তোমরা সৃষ্টির ইতিহাসের বিকৃতি'
তোমরা ঘৃণারও অযোগ্য;
কবির জন্য অনেক অনেক ভালোবাসা। শুভ কামনা নিরন্তর।
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১০:৪৭
কাবুল ভাই!!! বিশ্বাস করুন, এই কবিতা যখন লিখছি, তখন আপনার কথাই ভাবছিলাম। আমার পরিচিত মুক্তিযোদ্ধার সংখ্যা খুবই কম....
hrahman039 নির্জন শিশির২৬ মার্চ ২০১২, ১০:৫৭
ভাল লিখেছেন সানশাইন।
এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, তাঁর মর্যাদা সমুন্নত থাকুক। ভাল থাকবেন আর লিখতে থাকবেন।

যদি ফিরে ফিরে আসে বহুরূপী হায়েনারা,
কামড়ে ধরে সমুন্নত চেতনা;
প্রতিজ্ঞা হোক 'আমরা থাকবো বেলা ফুরোলেও'
একটি ভোরও আর বিক্রি হতে দেবো না।
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১১:১২
প্রথমে একটু বকে নি... এখানে মন্তব্য হিসেবে চার লাইন না লিখে আস্ত একটা কবিতা জন্ম দিতে খুব কি ঝামেলা হত?

এবার কৃতজ্ঞতা জ্ঞাপন; এত্ত সুন্দর মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ, প্রিয় নির্জন শিশির!!!!
hrahman039 নির্জন শিশির২৬ মার্চ ২০১২, ১১:১৭
শুভকামনা নিরন্তর
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১১:২২

আপনাকেও...
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১১:২৯
নির্জন শিশির, মালয়শিয়ায় সবচাইতে বিখ্যাত খাবার কি আছে? (একজন বিশিষ্ট খাদ্যরসিক ফোনে তা জানতে চাইলেন)
hrahman039 নির্জন শিশির২৬ মার্চ ২০১২, ১১:৩২
কঠিন প্রশ্ন!!
hrahman039 নির্জন শিশির২৬ মার্চ ২০১২, ১১:৫৮
আপনাকে বার্তা পাঠিয়েছি
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪২
দুটোই পেয়েছি....
ভাত ভাজা!!!
Badal1995 শওকত হোসেন বাদল২৬ মার্চ ২০১২, ১১:২০
আমি শুধু আমার দেশটাকে
আগলে রাখতে দৃঢ়-প্রতিজ্ঞ!

............................................................
............................................................
অ-সা-ধা-র-ন
ভাল লেগেছে।
শুভেচ্ছা।
Sunshine সানশাইন ২৬ মার্চ ২০১২, ১১:২৩
অসংখ্য ধন্যবাদ, শওকত হোসেন বাদল!
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান২৬ মার্চ ২০১২, ১১:৪১
আমি শুধু আমার দেশটাকে
আগলে রাখতে দৃঢ়-প্রতিজ্ঞ!
সবার প্রতিজ্ঞাই যেন এমন হয় ।
কবিকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪২
আপনাকেও স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা!!!!!
Asive359 আছিব চৌধুরী২৬ মার্চ ২০১২, ১১:৪৭
বাহ চমৎকার একটি কবিতা।
কবির জন্য অনেক অনেক শুভ কামনা।
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৩
অসংখ্য ধন্যবাদ, আছিব!!
kuhook কুহক২৬ মার্চ ২০১২, ১২:০২
স্বা ধী ন তা ........... এখন অনেক লম্বা শব্দ।
শুভেচ্ছা।
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৪
প্রতিশুভেচ্ছা, কুহক!!!
dollar জিনজির২৬ মার্চ ২০১২, ১২:২৫
‍েশ‍েষর কথাটা ম‍েন বিধল! 'দৃঢ়-প্রতিজ্ঞ'! হ্যা, দৃঢ়-প্রতিজ্ঞ। আমরা সবাই। আপনার চমৎকার কবিতার জন্য অ‍েনক অ‍েনক ধন্যবাদ। খুব ভাল লাগল। শু‍েভচ্ছা রইল।
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৫
পড়ার জন্য অনেক ধন্যবাদ, জিনজির!
meghla123456 মেঘলা_দুপুর ২৬ মার্চ ২০১২, ১২:৪০
তোমরা সৃষ্টির ইতিহাসের বিকৃতি'
তোমরা ঘৃণারও অযোগ্য;

----------------- স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক সকলে
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৬
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক সকলে

অনেক ধন্যবাদ, মেঘলা দুপুর!
Spellbuinder অজানা পথিক ২৬ মার্চ ২০১২, ১২:৪৫
গ্রেট কবিতা।
চমৎকার লাগলো।
শুভেচ্ছা-
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৬
মেনি মেনি ধন্যবাদ, অজানা পথিক!!!!
swapnochary যাযাবর জোনাক২৬ মার্চ ২০১২, ১৩:২৪
দারুণ, প্রিয় সানশাইন!
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৭
বস.....
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৬ মার্চ ২০১২, ১৬:২৪
ভালো লাগল। ওদের উপর তীব্র ঘৃণা। জাগ্রত হোক মানুষের বিবেক.।.।.।.। শুভেচ্ছা সানশাইন
Sunshine সানশাইন ২৮ মার্চ ২০১২, ০০:৪৭
জাগ্রত হোক মানুষের বিবেক

ধন্যবাদ, অপু!