বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


যৌতুক



কনে দেখা শেষ, মেয়ে অন্দরে প্রবেশ করল,
এবার পাকা কথা হবে।
আমার বাবা আর নীরার বাবা মুখোমুখি,
নীরা কনে, যে আমার বউ হতে চলেছে।
ওরা কথা বলে, বিয়ের লগ্ন তারিখ ঠিক করে,
বাবা জানায় তার কোন চাহিদা নেই।
এরকম সুন্দর লক্ষ্মী একটা মেয়ে ঘরে গেলেই
তার সব পাওয়া হয়ে যাবে।

কিন্তু আমি বেঁকে বসি,
ওদের কথার মাঝখানে নাক গলাই।
বলি, “আমার কিছু চাওয়ার আছে,
আমার কিছু দাবী আছে।”
মুহুর্তের মধ্যে কনে পক্ষের কোমল চোখগুলো
ক্রদ্ধ হয়ে আমার উপর স্থির হয়।
অন্দরের দরজা-জানালার পর্দাগুলো
ইষ্যৎ ফাঁক হতে থাকে।

আমার ক্রদ্ধ বাবা অপমান বোধে আসর থেকে
বের হয়ে যায়। নীরার বাবা, আমার হবু শ্বশুর,
দাঁতে দাঁত চেপে বললেন, “বল, তোমার কি চাওয়া?”

আমি একটু সময় নিলাম, চারদিকের অভিশাপ
দৃষ্টিগুলো সামলে বললাম, “আমাদের বিয়েতে এমন
সব সুবিধা বঞ্চিতদের নিমন্ত্রন করতে হবে যারা
ভালো খেতে পারেনি কোনদিন।
যারা প্রতিদিন রাজভোগ খায় ওদের আবার উদরপূর্তি করে
শুনতে চাইনা বিয়ের খাবারটা কেমন হয়েছে।
বরং যাদের কাছে এটা স্বর্গীয় ভোগ,
নিমন্ত্রণটা যেন তাদের কাছে পোঁছায়।
বিয়ে একটা ধর্ম, যেখানে আশির্বাদ প্রয়োজন হয়,
ঢেকুর তোলা প্রশংসা নয়।”

আমার হবু শ্বশুর
সোফা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন,
বুঝলাম এ ধরনের যৌতুক দিতে তার কোন আপত্তি নেই।

(পুর্বে প্রকাশিত)
২০ টি মন্তব্য
meherajsarmin1 পাহাড়ী২০ মার্চ ২০১২, ১১:৪৪
আগে পরিনি... আজ পড়ে অনেক ভালো লাগছে ... আপনার কবিতার বিষয় গুলো চমৎকার ... সমাজের বৈষম্য গুলো সুন্দর ভাবে ঊঠে আসছে ... শুভেচ্ছা রইলো অনিন্দ্য
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১১:৫৪
আমি অন্যরকম কিছু বলার চেষ্টা করি। সব লেখার মধ্যেই একটা বার্তা দেয়ার চেষ্টা করি যা পরিবর্তন হলে পৃথিবীটা হয়ত আরও একটু সুন্দর হত। ভালো লাগল আপনি আমার লেখাগুলো পড়েন
meherajsarmin1 পাহাড়ী২০ মার্চ ২০১২, ১১:৪৭
কিন্তু মেয়ে পক্ষকে কেন এই দায়িত্ব চাপিয়ে দেবেন ... সেতো আপনার নিজের দায়িত্ব ... যদি মেয়ে পক্ষের কাঁধেই আপনার ভালো লাগার জন্য এই দায়িত্ব তুলে দেয়া হয়... তবে কি সেই বৈষম্য থেকে যায়না ??
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১১:৫২
ছেলে পক্ষ তো এটা করবেই। আর ছেলে না করে তো মেয়ের বাবাকে এ ধরনের প্রস্তাব দিতেও পারবে্না। বিয়ে বৌভাত দু'টোতেই হওয়া উচিত এমন। মেয়ে পক্ষের নিমন্ত্রণ দেয়ার দায়িত্ত্ব ওদের। তাই ওদের কে বলা হয়েছে। ছেলের দিকটা ছেলে দেখবে
meherajsarmin1 পাহাড়ী২০ মার্চ ২০১২, ১৪:৫১
Ashrafmir আশরাফ উদ্দিন২০ মার্চ ২০১২, ১২:১৯
সাত্যি বলতে কি আপনার লিখাটা পড়তে গিয়ে আমার চোখে পানি এসে গেল। গত ২৯ ফেব্রুয়ারী আমার মেঝ বোন কে বিয়ে দিয়েছি। বরপক্ষকে ২০০০০০ টাকা পণ দিতে হয়েছে নগদে ও উপহারে। তার উপহার হিসেবে আমি পেয়েছি ১৫০০০০ টাকার ঋণের বোঝা। প্রতি মাসে আমাকে আমার ১০০০০ টাকার বেতন থেকে পেরিশোধ করতে হচ্ছে ৫০০০ টাকা করে। বাকি ৫০০০টাক দিয়ে বুঝেন কিভাবে বর্তমানে আমাদেরদ মতো সভ্য লোকরা জিবন চালাতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ যে বিয়ে জিনিসটাকে বুঝতে পেরে তার যথাযথ সম্নান রেখেছেন।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১২:২৩
আশরাফ ভাই, আপনার লেখাটা পড়েও নিজের জন্য লজ্জা হচ্ছে যে ঠিক আমার মতই একজন মানুষ এরকম করতে পারে। আমাদের সবার উচিত এই খারাপ দিক গুলো দূর করা। আমরা পারব। শুধু শুরুটা দরকার।

আমার এই লেখাটাও পড়ে দেখবেন।

http://prothom-aloblog.com/posts/7/154738
solaiman94 সোলাইমান ইসলাম নিলয়২০ মার্চ ২০১২, ১২:২৪
চমৎকার লেগেছে।
এগিয়ে যান।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১২:২৫
ধন্যবাদ নিলয়। শুভেচ্ছা নিন
imran8189 মোঃ সোহাগ আল ইমরান২০ মার্চ ২০১২, ১৩:৪৬
আপনার কবিতা পড়লাম .। আপনার প্রচেষ্টা সফল হোক, আমিও আছি আপনার সাথে, যে কোন প্রয়োজনে সঙ্গে রাখবেন দয়া করে
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১৩:৫৫
ধন্যবাদ। অনেক ৫০ প্লাস লোকদের বলতে দেখি হে আমার তরুন প্রজন্ম আমরা কিছুই করতে পারলাম না, তোমার কিছু কর, তোমাদের উপর আমাদের অনেক আস্থা। আমরা যখন ৫০ অতিক্রম করব তখন যেন বলতে পারি আমরা এই পৃথিবীতে শুধু নিতে আসিনি। কিছু দিয়েই গেছি এই পৃথিবীর জন্য। অবশ্যই সাথে থাকবেন। একা পরিবর্তন করা সম্ভব নয়।
dollar জিনজির২০ মার্চ ২০১২, ১৪:০৪
খুব ভাল লাগল। শুভেচ্ছা।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১৪:০৫
ধন্যবাদ
attariq সফেদ কুহেলি২০ মার্চ ২০১২, ১৫:২৬
অপু শুভেচ্ছা রইল
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১৫:৩১
ধন্যবাদ
Rongpencil রঙপেন্সিল ২১ মার্চ ২০১২, ০০:৩৩
আগের পর্বের মতো এ পর্ব টিও ভালো হয়েছে। শুভেচ্ছা।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২১ মার্চ ২০১২, ০০:৪৭
পর্ব তো একটা। এ লেখার আর পর্ব নেই!!!
Samrat30 সম্রাট সানি২৬ মার্চ ২০১২, ১৮:৩৮
খুব সুন্দর।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৬ মার্চ ২০১২, ২০:২৮
ধন্যবাদ সানি। সাথে থাকবেন

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment