বিয়ের প্রস্তাব

ছেলে কি করে? মেয়ের বাবার জিজ্ঞাসা।
যা করে তাতে ওদের চলে যাবে খাসা।
ভাববেন না, পূজা পার্বণে ওরা ঠিক সামলে নেবে,
ছোট- বড়দের ঠিক যোগ্য উপহারই দেবে।
এই ছেলের নেশা নেই। খায়না মদ, পান সিগারেট,
করেনা রাগ, কয়না কটুকথা। একদম, একদম নীরেট।
আহা করে কি ছেলেটা? মেয়ের বাবা অস্থির।
যা শোভন, যা অনিন্দ্য তা করেই ছেলে স্থির।
সমাজে আপনার মাথা সে করবেনা হেঁট,
এ ছেলে চায়না যৌতুক; একদম, একদম নীরেট।
আমি বলছি চাকুরী কি? বেতন পায় কত?
সে এক অফিসের কেরানী; চলে কোন মতো।
ভাববেন না, ভাববেন না মোটে
আপনার মেয়ে সুখী থাকবে সব মিলে যা জোটে।
তা হবেনা। তুমি এখন যাও তো। পরে এস বেটা,
ভালো চাকুরীওয়ালা ছেলে চাই। বেতন হবে মোটা।
যাচ্ছি তবে। শোনেন কাকা। আমিই সেই ছেলে,
কেরানী নয়। লোকে আমায় অফিসের বস ই বলে।
বেতন যা পাই, খেয়ে দেয়ে বিলাই অনিঃশেষ,
আপনার মেয়ে ভালোই থাকত। সুখের হাসি হাসত বেশ।
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।
লেখক অনিন্দ্য অন্তর অপু
- অনিন্দ্য অন্তর অপু -এর ব্লগ
- ৫৩ টি মন্তব্য
- ১৯ মার্চ ২০১২, ২২:৩৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৫৩ টি মন্তব্য
-
পাহাড়ী১৯ মার্চ ২০১২, ২২:৪২
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।
এমন সম্মানই চাই...। শুভেচ্ছা রইলো প্রিয় ... -
রঙপেন্সিল ১৯ মার্চ ২০১২, ২২:৪৪
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
চমৎকার। ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
-
সফেদ কুহেলি১৯ মার্চ ২০১২, ২৩:২১
ভাই আপনার জন্য বলি নাই আমার জন্য

প্রস্তাব নিয়ে যাবেন আরকি। বড় ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে না

আর কইতে পারুম না শরম লাগে

-
রশীদ জামীল১৯ মার্চ ২০১২, ২৩:৩৪
আম্নের শরম্লাগে কেনু? শরম তো লাগবো হেগো,
ভুইল্যা যাইতাছেন , লইজ্জা হইলো গিয়া নারীর ভূষন

-
অসংজ্ঞায়িত মেহেদী১৯ মার্চ ২০১২, ২৩:১৮
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।



প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না ....











অনেক অনেক শুভকামনা ....।

-
লিনা জামবিল১৯ মার্চ ২০১২, ২৩:৪১
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।
ভালই লিখেছো------ -
মিঠেল রোদ১৯ মার্চ ২০১২, ২৩:৪৭
সহজ সরল ভাষায় খুউব সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন ।এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। -
মোত্তালিব দরবারী২০ মার্চ ২০১২, ০০:০৩
এমন কেউ আছেন যিনি ছেলে দেখে বিয়ে দেন বা দিবেন। আমার মনে হয় নেই। কেউ শুধু টাকা দেখেন কেউ উভয়টাতে গড় করেন এই যা তফাত। -
মাহফুজ আন্দালিব২১ মার্চ ২০১২, ০০:৪৯
কবিতার বক্তব্য খুব ভালো লাগলো। লিখতে থাকুন অবিরাম। শুভকামনা সতত। -
লুৎফুন নাহার জেসমিন২৪ মার্চ ২০১২, ২২:০৬
কবিতার প্রসঙ্গ সত্যি । কিন্তু তাই বলে সবাই এমন করে না। আমি যেটা মনে করি বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের পারিবারিক স্ট্যাটাস টাকে গুরুত্ত দেওয়া উচিত। টাকা ভাগ্যে থাকলে আসবে ।
ভাল লাগল । শুভেচ্ছা । -
সানশাইন ২৫ মার্চ ২০১২, ০২:৫৪
কবিতায় ভাবের ও বক্তব্যের নতুনত্ব অদ্ভুত ভাল লাগল!!! আমাকে মুগ্ধ করেছেন....
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
শুভ কামনা।