শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বিয়ের প্রস্তাব


ছেলে কি করে? মেয়ের বাবার জিজ্ঞাসা।
যা করে তাতে ওদের চলে যাবে খাসা।
ভাববেন না, পূজা পার্বণে ওরা ঠিক সামলে নেবে,
ছোট- বড়দের ঠিক যোগ্য উপহারই দেবে।
এই ছেলের নেশা নেই। খায়না মদ, পান সিগারেট,
করেনা রাগ, কয়না কটুকথা। একদম, একদম নীরেট।

আহা করে কি ছেলেটা? মেয়ের বাবা অস্থির।
যা শোভন, যা অনিন্দ্য তা করেই ছেলে স্থির।
সমাজে আপনার মাথা সে করবেনা হেঁট,
এ ছেলে চায়না যৌতুক; একদম, একদম নীরেট।

আমি বলছি চাকুরী কি? বেতন পায় কত?
সে এক অফিসের কেরানী; চলে কোন মতো।
ভাববেন না, ভাববেন না মোটে
আপনার মেয়ে সুখী থাকবে সব মিলে যা জোটে।
তা হবেনা। তুমি এখন যাও তো। পরে এস বেটা,
ভালো চাকুরীওয়ালা ছেলে চাই। বেতন হবে মোটা।

যাচ্ছি তবে। শোনেন কাকা। আমিই সেই ছেলে,
কেরানী নয়। লোকে আমায় অফিসের বস ই বলে।
বেতন যা পাই, খেয়ে দেয়ে বিলাই অনিঃশেষ,
আপনার মেয়ে ভালোই থাকত। সুখের হাসি হাসত বেশ।

চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।
৫৩ টি মন্তব্য
abdulhaque মোহাম্মাদ আব্দুলহাক১৯ মার্চ ২০১২, ২২:৪০
আমার পোস্টে একটা মন্তব্য করেছিলেন, ওটার জবাব দিয়েছিলাম, পড়ে জবাব দেবেন।

শুভ কামনা।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২২:৫৬
হুম দেব। আমি অনেকক্ষণ ধরে লগ ইন করতে পারছিলাম না। এখন দেব
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক১৯ মার্চ ২০১২, ২২:৪১
চমৎকার কবিতার বক্তব্য। ভাল লাগল
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২২:৫৮
ধন্যবাদ। শ্রদ্ধা জানবেন
meherajsarmin1 পাহাড়ী১৯ মার্চ ২০১২, ২২:৪২
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।
এমন সম্মানই চাই...। শুভেচ্ছা রইলো প্রিয় ...
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২৩:০২
ধন্যবাদ আপু। মানুষকে সম্মান দেয়া উচিত। তার টাকা কিংবা চাকুরী নয়
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ১৯ মার্চ ২০১২, ২২:৪৩
অনেক ভালো লাগল
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২৩:০৩
ধন্যবাদ
Rongpencil রঙপেন্সিল ১৯ মার্চ ২০১২, ২২:৪৪
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে


চমৎকার। ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২৩:০৩
ধন্যবাদ। সাথে থাকবেন
raselahmed রাসেল আহমেদ১৯ মার্চ ২০১২, ২২:৪৯
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২৩:০৩
Kazi007 কাজী তুষার১৯ মার্চ ২০১২, ২৩:০৮
দারুন
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৯ মার্চ ২০১২, ২৩:১১
Rjamil রশীদ জামীল১৯ মার্চ ২০১২, ২৩:১৩
প্রস্তাব কি পাঠায়া দিছেন
attariq সফেদ কুহেলি১৯ মার্চ ২০১২, ২৩:১৬
কেন আপনি দিবেন নাকি?
Rjamil রশীদ জামীল১৯ মার্চ ২০১২, ২৩:১৯
-----------
attariq সফেদ কুহেলি১৯ মার্চ ২০১২, ২৩:২১
ভাই আপনার জন্য বলি নাই আমার জন্য প্রস্তাব নিয়ে যাবেন আরকি। বড় ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে না

আর কইতে পারুম না শরম লাগে
Rjamil রশীদ জামীল১৯ মার্চ ২০১২, ২৩:৩৪
আম্নের শরম্লাগে কেনু? শরম তো লাগবো হেগো,
ভুইল্যা যাইতাছেন , লইজ্জা হইলো গিয়া নারীর ভূষন
attariq সফেদ কুহেলি২০ মার্চ ২০১২, ০১:৪৪
তাইলে বুক ফুলাইয়া কই ভাইজান বিষয়ডা দেখেন
attariq সফেদ কুহেলি১৯ মার্চ ২০১২, ২৩:১৭
ভালো লাগলো। শুভেচ্ছা রইল অপু ভাই।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:২১
তোমাকেও শুভেচ্ছা ভাই
mehedi7070 অসংজ্ঞায়িত মেহেদী১৯ মার্চ ২০১২, ২৩:১৮
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।

প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না ....
অনেক অনেক শুভকামনা ....।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:২০
ধন্যবাদ মেহেদী। ভাষা খুঁজে পেতে হবে না। তুমি পড়লেই হবে। শুভ কামনা
shamvilhossain শেমভীল হোসেন১৯ মার্চ ২০১২, ২৩:৩২
অনেক ভাল লাগল।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:২২
linajambil লিনা জামবিল১৯ মার্চ ২০১২, ২৩:৪১
চাকুরীর সাথে নয়, টাকার সাথে নয়।
একটা ছেলের সাথে, একটা মানুষের সাথে
বিয়ে দিন মেয়েকে।
যে বুঝবে, ভালবাসবে, সম্মান দেবে ওকে।


ভালই লিখেছো------
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:২৪
ধন্যবাদ আপা। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগল
BELLAL99 মিঠেল রোদ১৯ মার্চ ২০১২, ২৩:৪৭
সহজ সরল ভাষায় খুউব সুন্দর একটি চিত্র তুলে ধরেছেন ।এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:২৮
ধন্যবাদ আপনাকে। সাথে থাকবেন
MottalibDarbari মোত্তালিব দরবারী২০ মার্চ ২০১২, ০০:০৩
এমন কেউ আছেন যিনি ছেলে দেখে বিয়ে দেন বা দিবেন। আমার মনে হয় নেই। কেউ শুধু টাকা দেখেন কেউ উভয়টাতে গড় করেন এই যা তফাত।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:৩০
আমিও এমন কাউকে খুঁজে পাইনি। জানিনা সত্যি এরকম কেউ আছে কিনা। তবে এরকম মানুসিকতা খুবই জরুরী। ধন্যবাদ মোত্তালিব ভাই
MottalibDarbari মোত্তালিব দরবারী২০ মার্চ ২০১২, ০০:৩৫
পাবেন না। এমনকি আপনি নিজেও তা করতে পারবেন না।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:৩৭
কেন পারব না? আমাদের কাউকে না কাউকে তো শুরু করা দরকার। নইলে পরিবর্তন আসবে কি করে?
abdulhaque মোহাম্মাদ আব্দুলহাক২০ মার্চ ২০১২, ০০:৩১
আপনাকে হয়তো বিরক্ত করেছি?


আর করব না।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:৩৫
না রে ভাই। আমার বিদ্যুৎ চলে যায় শুধু.।.।.।
ayesha1960 আয়েশা আহমদ২০ মার্চ ২০১২, ০০:৩২
সুন্দর বোধ । ভালো লাগলো ।শুভকামনা রইলো ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ০০:৩৫
ধন্যবাদ আপা। শ্রদ্ধা জানবেন
ehasan48 আলইমরান ২০ মার্চ ২০১২, ০৮:২৯
এক্সিলেন্ট। চমৎকার একটা থিম তুলে এনেছেন।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১০:১৩
ধন্যবাদ ইমরান ভাই। ভালো থাকবেন
Ashrafmir আশরাফ উদ্দিন২০ মার্চ ২০১২, ১২:২৩
এটা প্রতিবদ ও বলা যায় !!
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১২:৩২
হুম। প্রতিবাদ
dollar জিনজির২০ মার্চ ২০১২, ১৪:১১
খুব ভাল লাগল। শুভেচ্ছা।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২০ মার্চ ২০১২, ১৫:৩২
Mahfuz318 মাহফুজ আন্দালিব২১ মার্চ ২০১২, ০০:৪৯
কবিতার বক্তব্য খুব ভালো লাগলো। লিখতে থাকুন অবিরাম। শুভকামনা সতত।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২১ মার্চ ২০১২, ০১:১৫
nomaansarkar নোমান সারকার২৪ মার্চ ২০১২, ১৭:০৭
খুব সুন্দর ! অনেক ভাল লাগল । অনেক শুভেচ্ছা ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৫ মার্চ ২০১২, ০০:২৭
ধন্যবাদ
lnjesmin লুৎফুন নাহার জেসমিন২৪ মার্চ ২০১২, ২২:০৬
কবিতার প্রসঙ্গ সত্যি । কিন্তু তাই বলে সবাই এমন করে না। আমি যেটা মনে করি বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের পারিবারিক স্ট্যাটাস টাকে গুরুত্ত দেওয়া উচিত। টাকা ভাগ্যে থাকলে আসবে ।
ভাল লাগল । শুভেচ্ছা ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৫ মার্চ ২০১২, ০০:২৯
ধন্যবাদ আপা.।.। আপনার সাথে আমি একমত। সবার ভাবা উচিত বিষয়টা নিয়ে
Sunshine সানশাইন ২৫ মার্চ ২০১২, ০২:৫৪
কবিতায় ভাবের ও বক্তব্যের নতুনত্ব অদ্ভুত ভাল লাগল!!! আমাকে মুগ্ধ করেছেন....
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু২৫ মার্চ ২০১২, ০৯:১৯
ভালো লাগছে। দেরীতে হলেও আপনি আমার লেখাগুলো পড়ছেন। অনেক অনেক ধন্যবাদ সানশাইন ভাই
telapoka11 প্রিতম২৪ এপ্রিল ২০১২, ২২:৪৪
ভালো লাগল।