তুই
(তোর জন্মদিনে কিছু মহার্ঘ্য নিবেদনের ক্ষমতা আমার নেই, তাই অনুভুতিগুলো উগড়ে দিলাম)
এক একজন মানুষের অনুপস্থিতি
গৎবাঁধা জীবনটাকে
আরো ম্যাড়মেড়ে করে দিতে পারে!
এই যেমন তুই---
না থাকলে কি হত জানিনা;
তবে আছিস বলেই
রাগ, দুঃখ ভাগাভাগি করে
নিরাপদ ভালবাসায়
ঝকঝকে নীল আকাশের নীচে
নিশ্চিন্তে গড়াগড়ি দেবার
একটা ঘাস বিছানো মাঠ আছে;
যেখানে লুকোনো কোনো কাঁটা-ঝোপ
ক্ষনিকের জন্যও রক্তপাত ঘটায় না
সেখানে বোলতা আর ফড়িংদের সাথে
প্রজাপতি আর কাঁচপোকারা
জোনাকির আলোর পেছন পেছন
বেশ কুচকাওয়াজ করে যায়;
মৌমাছিরা হুল ফোটাতে ভুলে গিয়ে
স্যাক্সোফোনে সঙ্গত দেয় ঝিঁ ঝিঁ'র তালে
'তোকে ছাড়া চলবে না',
এ কথা বলব না
শুধু জানি, তুই না থাকলে
আমার মাঠটা থাকত না...
**তোকে অনেক ভালবাসি!
কাছাকছি থাকলে তোতে-আমাতে আজ রিক্সায় ঘুরে বেড়াতাম, রাস্তার ঝালমুড়ি আর চটপটি খেয়ে পেট খারাপ করতাম আর ঘরে ফিরে ওর স্যালাইন খাইয়ে তোর সেবা করতাম....
লেখক সানশাইন
- সানশাইন -এর ব্লগ
- ৩৫ টি মন্তব্য
- ১৫ মার্চ ২০১২, ১২:৫৯
- কবিতা
প্রিন্ট করুন
- ৩৫ টি মন্তব্য
-
জাফিরয়া১৫ মার্চ ২০১২, ১৩:৩০
লিপি, শামীম, কাবেরী, হাসি, রাশীদা, শাহিদা, মিতু, রাবু, সাবিনা, বাবু, অলকা, হেনা - খুউব খারাপ লাগছে তোদের জন্য.... -
সফেদ কুহেলি১৫ মার্চ ২০১২, ১৩:৪৪
**তোকে অনেক ভালবাসি!
কাছাকছি থাকলে তোতে-আমাতে আজ রিক্সায় ঘুরে বেড়াতাম, রাস্তার ঝালমুড়ি আর চটপটি খেয়ে পেট খারাপ করতাম আর ঘরে ফিরে ওর স্যালাইন খাইয়ে তোর সেবা করতাম....
অনুভূতির দারুন প্রকাশ, শুভেচ্ছা রইল

-
নির্জন শিশির১৫ মার্চ ২০১২, ১৩:৪৮
ভাল লিখেছেন সানশাইন। জন্মদিনের এই শব্দমালা তাঁর হৃদয় ছুয়ে যাবে। সে হয়ত আপাতত আপনার পাশে নেই, তাতে কি! নিমাইয়ের একটা উপন্যাসে পড়েছিলাম,
"যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারেনা জানিতে।
তাহাদের চেয়ে তুমি কাছে আছ,
আমার হৃদয় খানিতে"
আশা করছি অচিরেই তাঁকে নিয়ে আপনি রিক্সায় ঘুরবেন, রাস্তার ঝাল মুড়ি আর চটপটি খেয়ে নিজেই তিন আঙ্গুলের এক চিমটি লবন, এক মুঠো গুড় আর অঢেল ভালবাসা দিয়ে তার জন্য খাবার স্যালাইন বানাবেন।
শুভকামনা। -
নির্জন শিশির১৬ মার্চ ২০১২, ০৮:৫৭
আমার আসলে স্যালাইনের অংশটি'ই বেশি ভাল লেগেছিল।
না'ইবা হল পেট খারাপ, স্যালাইনতো খাওয়া'ই যায় তাইনা? হাজার হলেও ভালবাসার স্যালাইন
এক কাজ করুন, খোজার গুরুভারটা এবার আমাকে দিন, দেখি আমি পাই কিনা। বার্তায় দায়িত্ব হস্তান্তর করতে পারেন।
শুভকামনা সতত -
মেঘলা_দুপুর ১৫ মার্চ ২০১২, ১৪:০০
জন্মদিনের এই শব্দমালা তাঁর হৃদয় ছুয়ে যাক | জন্মদিনের শুভেচ্ছা রইলো তার জন্য | আর আপনার লিখাটি ও ভালো লাগলো ....ভালো থাকবেন -
জিনজির১৫ মার্চ ২০১২, ১৪:৪১
বাপরে, ফাটাফাটি লাগল। লোভের সাগরে একটা দশ ইঞ্চি ইটা পরল মনে হয়। খুব চমৎকার প্রকাশ। শুভ কামনা রইল। -
মোঃ মুজিব উল্লাহ১৫ মার্চ ২০১২, ১৪:৫২
অনেক সুন্দর
যাকে নিয়ে লিখেছেন উনাকে নিশ্চিতভাবেই দোলা দিবে।
অনেক ধন্যবাদ মিমি আপু -
সাজ্জাদ হোসাইন ১৫ মার্চ ২০১২, ১৫:৫১
না থাকলে কি হত জানিনা;
তবে আছিস বলেই
রাগ, দুঃখ ভাগাভাগি করে
নিরাপদ ভালবাসায়
ঝকঝকে নীল আকাশের নীচে
নিশ্চিন্তে গড়াগড়ি দেবার
একটা ঘাস বিছানো মাঠ আছে;
সুন্দর লিখেছেন,আবেগ প্রকাশ পেয়েছে দারুণ
শুভ কামনা রইল






-
আজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ১৫ মার্চ ২০১২, ১৬:২৪
দুংখিত ভুল হয়ে গেছে!কম্পিউটার আর কি বোডটি না থাকলে কি যে হতো..................



-
অসংজ্ঞায়িত মেহেদী১৫ মার্চ ২০১২, ১৬:২৯
তোকে ছাড়া চলবে না',
এ কথা বলব না
শুধু জানি, তুই না থাকলে
আমার মাঠটা থাকত না...


ভালো লাগলো অনেক ....
-
অজানা পথিক ১৫ মার্চ ২০১২, ১৯:৪১
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
জন্মদিনের কাব্য খানা হৃদয় ছুঁয়ে গেলো।
ভালোবাসার মানুষটির জন্য শুভকামনা রইলো।
শুভেচ্ছা-

-
হারানো কেউ১৬ মার্চ ২০১২, ০০:১৯
ভালো লাগল। জন্মদিনের শুভেচ্ছা আপনার কাছের মানুষটির জন্য। ভালো থাকুন সতত।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক