বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


যে সুযোগ হারাতে নেই

সাধারণত কিছু কিছু সুযোগ আমি হারাইনা, হারাতে দেইনা।
রাস্তার পাশে এক বৃদ্ধা অনেকক্ষণ দাঁড়িয়ে,
চলন্ত গাড়ীর গতি এড়িয়ে রাস্তা পার হওয়ার সাহস নেই।
ওর কপালে বয়সের ভাঁজ। ক্রদ্ধ চোখ যান্ত্রিক সভ্যতার উপর।
বৃদ্ধার হাতটা ধরে রাস্তা পার করে দেয়ার সুযোগটা আমি হারাইনা।

রেস্টুরেন্টে আমার টেবিলে বসে এক ভদ্রলোক
পেটপুরে খেলেন; বিল দেখে ওর ভ্রু কুঞ্চিত।
ত্রস্তহাতে মানিব্যাগ খুলে দেখেন কিছু টাকার কমতি,
আসন্ন লজ্জায় ভদ্রলোকের কানটা যেন একটু লাল হয়ে গেল।
আমি ওকে কিছু টাকা ধার দেয়ার সুযোগটা হারাইনা।

ট্রেন স্টেশনে লম্বা লাইন, ট্রেন এখুনি ছাড়বে।
আমার সামনের ভদ্রলোক টিকেট মাস্টারকে টাকা দিলেন;
মাস্টারের কড়া চোখ, যান ভাংতি নিয়া আসেন।
ওনার কাছে আছে যা খুচরো, তাতে আরও কিছু টাকা লাগবে।
ট্রেন ছাড়ছে। বাড়িতে হয়ত অসুস্থ কেউ অপেক্ষা করছে।
আমি ওকে কিছু টাকা দেয়ার সুযোগটা হারাইনা।

আমি এ সুযোগ গুলো হারাইনা, হারাতে দেইনা।
জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।
২৫ টি মন্তব্য
talukdarmahbub তালুকদার মাহবুব১৪ মার্চ ২০১২, ২২:৪৯
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।

Chance Comes Once

I found the poem telling from inner heart!!!!!! just go on. Thanks
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:১৫
ধন্যবাদ মাহবুব। সত্যি কিছু সুযোগ একবারই আসে।
attariq সফেদ কুহেলি১৪ মার্চ ২০১২, ২২:৫৬
আমি এ সুযোগ গুলো হারাইনা, হারাতে দেইনা।
জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।



খুব ভালো লাগলো অপু ভাই, শুভেচ্ছা জানবেন
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২২:৫৮
আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভ কামনা
ayesha1960 আয়েশা আহমদ১৪ মার্চ ২০১২, ২৩:০৩
বেশ ভালোলাগলো ।শুভেচ্ছা নিন ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:০৫
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
shahidulhaque77 শাহিদুল হক১৪ মার্চ ২০১২, ২৩:০৯
অসাধারণ চেতনা। খুব ভাল লাগল। শুভ কামনা রইল।সেই সাথে অভিনন্দন কবি।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:১১
ধন্যবাদ প্রিয় শাহিদুল ভাই
Shohiduzzaman পাপলু বাঙ্গালী১৪ মার্চ ২০১২, ২৩:১৮
আমি এ সুযোগ গুলো হারাইনা, হারাতে দেইনা।
জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।


দারুণ চেতনা আর আমাদের ভাবনার খোরাক।
কিন্তু আমরা হারাই প্রতিনিয়ত না হলে এমন হওয়ার কথা ছিল না।

শুভেচ্ছা অবিরত । ভাল থাকবেন।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:২২
ধন্যবাদ আপনাকে লেখাটা পড়ার জন্য। সত্যি এরকম সুযোগ হারানো উচিত না। আমরা শুধু সুখ খুজেই মরি। কোথায় খুঁজলে সুখ পাওয়া যাবে সে খবর রাখিনা।

ভালো থাকবেন।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু০৩ জুন ২০১২, ১৭:২৯
linajambil লিনা জামবিল১৪ মার্চ ২০১২, ২৩:২০
জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।


অভিন্দন তোমাকে--দীর্ঘজীবি হও--মানবতার সেবার জন্য--

sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:২৪
মানবতার সেবার জন্য--

শুভাসিস রাখবেন। ইচ্ছেটা আছে। দোয়া করবেন ইচ্ছেটা যেন মরে না যায়
mehedi7070 অসংজ্ঞায়িত মেহেদী১৪ মার্চ ২০১২, ২৩:২৬
আমি এ সুযোগ গুলো হারাইনা, হারাতে দেইনা।
জীবনে কিছু কিছু সুযোগ একবারই আসে।
কিছু সুযোগ হারাতে নেই, হারাতে নেই।

আপনার এমন অসাধারণ জীবনবোধ দেখে খুবই ভালো লাগলো ...
আপনার কবিতার ভিতরের বার্তাগুলো সত্যিই দারুণ ..।
শুভকামনা জানবেন ....।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:২৮
কবিতা কথা বলবে জীবনের, মানবতার। মানুষকে জাগ্রত রাখবে সবসময়। এরকম কিছু লেখার চেষ্টা করি।

ধন্যবাদ মেহেদী ভাই সাথে থাকার জন্য
kabirbdboy কাছের মানুষ ১৪ মার্চ ২০১২, ২৩:৩৪
অসম্ভব ভাল লাগল কবিতাটা।
সুন্দর শিক্ষনীয় একটা ব্যাপার আছে।
শুভকামনা জানবেন।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:৩৭
ধন্যবাদ আপনাকে। স্বাগতম আমার ব্লগে
pobon29 সাইদুল পবন১৪ মার্চ ২০১২, ২৩:৩৭
সুন্দর, ভালো লাগলো। অনেকে আছেন যারা আপনার মানসিকতার, কিন্তু "পাছে লোকে কিছু বলে" তাই সুযোগ হাতছাড়া করে ফেলেন। অপু আপনি আরও আলোকিত হোন, এই কামনা করি।


sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:৩৯
এটা ঠিক পাছে লোকে কিছু বলে এই ভেবে আমরা পিছিয়েই থাকি। কিন্তু একবার যদি কেউ এই পাগলামির প্রেমে পড়ে যায় তাহলে সে এই পাগলামি ছাড়তে পারবেনা
dollar জিনজির১৪ মার্চ ২০১২, ২৩:৩৭
খুবই ভাল লাগল। শুভেচ্ছা।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ২৩:৪০
ধন্যবাদ জিনজির ভাই
MainulAmin মাইনুল আমিন১৫ মার্চ ২০১২, ০০:১৩
অনিন্দ্য অন্তর অপু ভাই
খুব ভাল লাগল।
আপনার সুন্দর মনটা থেকে এক ঝিলিক বিলাবেন আমাদের।
ধন্যবাদ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৫ মার্চ ২০১২, ০০:১৭
ভাই এগুলো তো সবার অন্তরেরই কথা। আমরা সবাই অন্তরের ডাকে সারা দেইনা। দেখুন আমি যেগুলো ভাবছি আপনার অন্তর ও ঠিক সেগুলোই ভাবছে। শুধু নিজের অন্তরের কথা শুনুন।

ভালো থাকবেন মাইনুল ভাই
elebele62 অরিত্র অন্বয়১৫ মার্চ ২০১২, ০০:৪৮
অনেক ভালো লাগলো। শুভ চেতনা যেন আমাদের গ্রাস করে নেয়, এই আকাংখ্যা বাজুক প্রাণে প্রাণে।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১৫ মার্চ ২০১২, ০৮:৪৬
প্রতিনিয়ত স্বপ্ন হোক, তাই যেন হয় তাই যেন হয়।

আমার ব্লগে আপনাকে স্বাগতম অরিত্র দা

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment