লজ্জা
আমার গৌরবের পতাকাটি অর্ধনমিত।
বিশ্বস্ত ভাবে বহন করে চলেছ যে শোকভার;
ক'জন শিকার হয়েছিল ২৫ মার্চের গণহত্যার?
নুয়ে পড়ে তকিয়ে দেখছ কি কাল বর্তমান?
দেখছ কি যাতনাভোগী ষোলো কোটি সন্তান?
অনাচার এখন সমাধানহীন সংবাদ শিরোনাম।
অর্ধনমিত হতে হতে ধুলোকেই করবে প্রণাম?
আমার পতাকাটি আরো কত হবে লাঞ্ছিত?

লেখক সানশাইন
- সানশাইন -এর ব্লগ
- ৩২ টি মন্তব্য
- ০৫ মার্চ ২০১২, ১৬:১৭
- কবিতা
প্রিন্ট করুন
- ৩২ টি মন্তব্য
-
সাজ্জাদ হোসাইন ০৫ মার্চ ২০১২, ১৬:২৪
ধন্যবাদ।
আসলে অনেক ভালোবাসার প্রশ্ন জমে আছে সবার মনে।
ভালো থাকেবন
শুভ কামনা রইল



-
শওকত হোসেন বাদল০৫ মার্চ ২০১২, ১৬:২৯
অনাচার এখন সমাধানহীন সংবাদ শিরোনাম।
অর্ধনমিত হতে হতে ধুলোকেই করবে প্রণাম?
লাইনদুটি ভাল লেগেছে। আপনাকে শুভেচ্ছা। -
চারুমান্নান০৫ মার্চ ২০১২, ১৬:৩৩
প্রশ্ন করে করে গড়িয়েছে বেলা
চারটি দশক নমিত মস্তকে,
এ লজ্জা রাখি কোথায়?
তৃতীয় প্রজন্ম হবে হতবাক বিস্ময়ে!!!!!!!!!!!!!!!!!!!!!!!! -
নির্জন শিশির০৫ মার্চ ২০১২, ১৮:৪৬
এ লজ্জা থেকে আমাদের পরিত্রাণ হোক।
ভাল লাগলো আপনার চেতনা, ভাল লিখেছেন।
ভাল থাকবেন নিরন্তর
-
কুহক০৫ মার্চ ২০১২, ২০:০১
জেনো আমি বীরাঙ্গনা সন্তান, নেই সন্তাপ
রক্তে টোকাই অবরার স্ফুরণে লৌহ উত্তাপ
কালফনী বিষে দংশাইবো বিতৃষ্ণ অবভৃত মনস্তাপ।। -
যাযাবর৮০০৫ মার্চ ২০১২, ২৩:০৭
প্রিয় আপুনি
সত্যি সুন্দর কবিতা
এ যেন সকলের মনের কথা
আর জাতির লজ্জা



সর্বংসহা জাতি কবে ঘুম থেকে জাগবে

বলতে পারো কি আপুনি
-
সেলিনা ইসলাম০৫ মার্চ ২০১২, ২৩:৩৩
প্রশ্নগুলো প্রতিটা সচেতন দেশপ্রেমিকের -সবার কাছে প্রশ্ন আছে কিন্তু উত্তর বা প্রতিকার জানা নেই ! শুভেচ্ছা আপু -
অনিন্দ্য অন্তর অপু১৪ মার্চ ২০১২, ১৯:২৪
অনেক সুন্দর লিখেছেন। লিখতে থাকুন অবিরত। শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন। খুব ভালো
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ধন্যবাদ