বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আটপৌরে



আজ রাতের শিফ্ট'এ ডিউটি;
ইচ্ছে-অনিচ্ছের ধার ধারে না-
কাজে তবু যেতেই হয়,
সাজতেই হয় পরিপাটি।


বেরুবার ঠিক আগ মুহুর্তে
নিষ্পেষিত বাহুবন্ধনে
চুম্বনরত ঠোঁটের উচ্চারণ,
''রাত কাটুক সুখস্বপ্নের আবর্তে''
হাসি মুখের মৃদু প্রতিবাদ,
''যেমনটি তুমি পাঠাবে...''
একজন রাতের উষ্ণতা নেয়
অপরে করে স্বপ্নের আবাদ।


ছোট জীবন পায় না কত কী!
তবু ক্ষণিকের সুখবোধ
ধ্বনি-প্রতিধ্বনি হয়ে
রাতটুকু ভরে দিলে ক্ষতি কি?
৫১ টি মন্তব্য
ponchom ‍‍পঞ্চম২৫ ফেব্রুয়ারি ২০১২, ১০:৪৮
কবিতা না পড়েই শুভেচ্ছা জানালাম।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৩
ভীষণ অন্যায় করেছেন!
kalpurush কালপুরুষ২৫ ফেব্রুয়ারি ২০১২, ১১:১৬
কামনা ও বাসনা মানব মনের চিরন্তন এক আকষর্ণ। ভাল লাগলো।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৩
ধন্যবাদ!
09081988 মৃন২৫ ফেব্রুয়ারি ২০১২, ১১:২৪
ছোট জীবন পায় না কত কী!
তবু ক্ষণিকের সুখবোধ
ধ্বনি-প্রতিধ্বনি হয়ে
রাতটুকু ভরে দিলে ক্ষতি কি?


অনেক ভালো লাগলো, আজকালকার কবিদের কবিতায় তাঁদের নিজ হৃদয়ের অলিগলির খবর আর নিজস্ব অবেগীয় অনুভূতিগুলোই শুধু উঠে আসে, এর বাইরে জীবনের অর্ন্তনিহিত সত্য বা বাস্তবতা কমই দেখা যায়। অনেক শুভেচ্ছা, ভালো থাকুন সব সময় এবং লিখতে থাকুন এরকম হাজারো কবিতা, ভীষণ প্রয়োজন এগুলোর আজকের পৃথিবীতে।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৫
কি বলছেন! এই কবিতা ব্যক্তির উর্দ্ধ্বে উঠতে পেরেছে? আপনার মন্তব্য পড়ে এটিকে স্বার্থক মনে হচ্ছে! অনেক ধন্যবাদ!!!!
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক২৫ ফেব্রুয়ারি ২০১২, ১১:৩৩
শুভেচ্ছা
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৫
আপনাকেও!
Spellbuinder অজানা পথিক ২৫ ফেব্রুয়ারি ২০১২, ১২:১১
বেশ সুন্দর!

শুভেচ্ছা-
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৬
ধন্যবাদ, অজানা পথিক! প্রতিশুভেচ্ছা!
amanul নিঝুম অরণ্য২৫ ফেব্রুয়ারি ২০১২, ১২:২৯
কবিতাটা ভালো লাগলো। কেমন আছেন সানশাইন?
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৭
অনেক ধন্যবাদ, নিঝুম! আপনি কেমন আছেন? অনিয়মিত দেখলে দুশ্চিন্তা হয়....

আমি ভাল আছি/
shahidulhaque77 শাহিদুল হক২৫ ফেব্রুয়ারি ২০১২, ১৩:০৫
বেশ ভাল লাগলো। শুভ কামনা আপনার জন্য।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৭
ধন্যবাদ, শাহিদুল হক! প্রতিশুভেচ্ছা!
nilefool মো: নাদিম হোসেন২৫ ফেব্রুয়ারি ২০১২, ১৩:৩২
ভাল লাগলে।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৩৯
ধন্যবাদ, নীলফুল এবং! (আপনার নামটি পড়লেই চোখের সামনে লালফুল দেখি....)
nilefool মো: নাদিম হোসেন২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৯:২২
ব্যাখ্যা করা যায় কি মাননীয় সানশাইন।
লাল আমার ভাল লাগে না,ভাল লাগে কালো।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ১১:০৮
আপনার এই ছদ্মনামটির সঙ্গে 'এবং' থাকায় আমার সবসময় কিছু না কিছু যোগ করতে ইচ্ছে করে; এ ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই!
Ilannita ইলা২৭ ফেব্রুয়ারি ২০১২, ১১:১২
এবং থাকায় আমার ও কিছু যোগ করতে মনচায়
nilefool মো: নাদিম হোসেন২৭ ফেব্রুয়ারি ২০১২, ১৬:০৫
ভাল কিছু নিশ্চয়ই,আমি শুনতে চাচ্ছি না...........আপনার সবসময়ের ইচ্ছাটা অপূর্ণ থাকুক@সানশাইন এবং ইলা।
sazzad77 সাজ্জাদ হোসাইন ২৫ ফেব্রুয়ারি ২০১২, ১৫:২১
ভালো লাগলো।
অনেক আবেগ এর কবিতা।
খুব ভালো থাকবেন



Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৪১
অসংখ্য ধন্যবাদ, ধুসর! আপনিও অবিরাম ভাল থাকুন....
kabul2010 নাসির আহমেদ কাবুল২৫ ফেব্রুয়ারি ২০১২, ১৯:৫৭
রাতটুকু ভরে দিলে ক্ষতি কি?
কোন ক্ষতি নেই কবি। ওমন করেই আমিও ভাবি।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৪২
কাবুল ভাই, খুব জোরসে দোয়া করছেন তো? আপনার সম্বোধনের সম্মান যেন রাখতে পারি....
haradhansharma বিকাল২৫ ফেব্রুয়ারি ২০১২, ২০:১৪
অসম্ভব মধুর অনুভুতি! দারুন লেগেছে। ভাল থাকুন নিরন্তর।
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৪:৪৩
অনেক অনেক ধন্যবাদ, বিকাল! সতত শুভকামনা!
dollar জিনজির২৫ ফেব্রুয়ারি ২০১২, ২১:৩০
কবিতা ফাটাফাটি। কিন্তু আগে আমাকে বলেন, ওইটা কি মাইয়া নাকি পোলা, হ্যায় উচা অইয়া করে কি?
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৫:০২
তাহলে আগে আপনার আগ্রহ মেটাই, তারপর ধন্যবাদ দিচ্ছি; যে পায়ের আঙ্গুলের ওপর দাঁড়িয়ে আছে, সে একজন মেয়ে এবং তার মুখোমুখি জন ছেলে/ কাছাকাছি দু'টো পায়ের অবস্থান থেকে অনুমান করে নেয়া যায়, এই জুটি খুব সম্ভবতঃ আলিঙ্গনাবদ্ধ এবং চুম্বনে ব্যস্ত/ মেয়েটির পা খালি, তাই এটাও অনুমেয়, যে সে ঘর থেকে বেরুবার জন্য প্রস্তুত নয়, বরং গৃহকর্মের ব্যস্ততার মধ্যেই বেরিয়ে এসেছে/ ছবিটি দেখে আমার মনে হয়েছে, ছেলেটির কাজে বেরুবার আগে দু'জনে নিবিড় কিছু মুহূর্ত উপভোগ করছে/ আপনার কি মনে হয়?

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা রইলো...
hrahman039 নির্জন শিশির২৭ ফেব্রুয়ারি ২০১২, ১৬:৫৭
Sunshine সানশাইন ২৮ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৩৫
নির্জন শিশির, আপনি বাহ্বা দিচ্ছেন? আমার তো প্রায়ই বনবাসে চলে যেতে ইচ্ছে করে.....
hrahman039 নির্জন শিশির২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৮:২৯
কি বলেন এসব! কবিতা লিখেন

কবিতা তিমির বিনাশী
Sunshine সানশাইন ২৯ ফেব্রুয়ারি ২০১২, ০১:৪২
এই অন্ধকার দূর করতে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, রোদ নিস্তেজ হয়ে যাবে.....

তবু আপনি ও আপনারা আছেন, শুধুমাত্র এই ভরসায় আশা ছাড়ছি না....
Ilannita ইলা২৫ ফেব্রুয়ারি ২০১২, ২১:৪৬
অনেক ভালো লাগলো
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৫:০৩
ইলাপাখি! কেমন আছ?
Ilannita ইলা২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৮:৩১
আপু আমি তোমাকে মেসেজ দেবার জন্য কাল ব্লগে আসছিলাম,বাট সাথে সাথেই কারেন্ট চলে গেছে
তাই দিতে পারিনি
আমার একমাত্র দুলা মিয়া কেমন আছে??সে আমারে ভুইল্যা গেছে!!!
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ১১:০৫
আঃ, কাঁদে না; এসো, চোখ মুছিয়ে দিচ্ছি....

তোমার মা কেমন আছেন? তোমার লেখাপড়া কেমন চলছে? আর তুমি কেমন আছ?

কাজ করতে করতে সে বেচারার প্রাণান্ত অবস্থা! সময় পেলেই নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবেন.... দেখো, যে কোনদিন তোমাকে ঝগড়া করার সুযোগ করে দেব আর তোমার পক্ষে সাফাই গাইব!!
Ilannita ইলা২৭ ফেব্রুয়ারি ২০১২, ১১:১৮
আম্মুর কথা তোমাকে অন্যখানেই বলবো...পড়াশুনা ভালো চনছে,আমি ভালো আছি..
তুমি আর তোমরা কেমন?
আমার একমাত্র দুলা মিয়ারে বলবা আমি তাড়ে খুউউব মিস করি
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ১১:২৩
আমার একমাত্র দুলা মিয়ারে বলবা আমি তাড়ে খুউউব মিস করি ---

ইলাপাখির এই কথাটি শুনে তিনি যদি এক লাফে ঢাকায় চলে যান, তখন খুব বেশি আশ্চর্য হয়ো না কিন্তু!!!

আমি এবং আমরা ভাল আছি; 'আমরা' তুলনামূলক ভাবে বেশি ভাল....
Ilannita ইলা২৭ ফেব্রুয়ারি ২০১২, ১৫:০৮
ইসসস সত্যি যদি তোমরা চলে আসতে তাহলে খুব ভালো হতো..!আমি আর আমার একমাত্র
দুলা মিয়া মিলে হাওয়াই মিঠাই খেতাম আর তোমার জন্য ওয়েট করতাম..হি হি তোমার মনে আছে কথাটা!!?
Sunshine সানশাইন ২৮ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৩৯
ইলাপাখি, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তোমার বার্তা পাঠানো হয়েছে, পরিষদ জরুরি ভিত্তিতে তা বিবেচনা করছেন; যাকে বলে top most priority !!!

...মনে থাকবে না? তুমি তো মাত্র একবার সে কথা বলেছিলে, আর এদিকে যে আমার মাথা নিয়মিত চিবিয়ে ফেলা হচ্ছে, সে খবর তোমাকে নাই বা বললাম....
daccayapola আহমেদ রাশেদ২৮ ফেব্রুয়ারি ২০১২, ২২:৩৮
আমার হালি তো দেখি মানুষ ভালানা! দুলাভাইয়ের খোঁজ করে আরেকজনের পোস্টে গিয়া(তাও আবার শত্রুপক্ষ)! না হালি, তুমি আমার চান্দির চুল সব ছিরায়া হালানের বন্দোবস্ত করতাছো। খবরদার শত্রুপক্ষের কাছে আমার খোঁজ আর কৈরো না। হেসে হাওয়াই মিঠাই খাওনের স্বপ্ন হাওয়ায় ভাইস্যা যাইব......

(কানেকানে কইতাছি, আমারে কিছু কওনের থাকলে আমার পোস্টে গিয়া কইও)
hrahman039 নির্জন শিশির২৫ ফেব্রুয়ারি ২০১২, ২৩:৪১
সুন্দর লিখেছেন। রাতটুকু ভরে থাকুক সুখবোধে।

শুভকামনা রইল
Sunshine সানশাইন ২৭ ফেব্রুয়ারি ২০১২, ০৫:০৬
অনেক ধন্যবাদ, নির্জন শিশির! আপনার 'রাতটুকু ভরে থাকুক সুখবোধে'র জায়গায় আমি 'জীবনটুকু ভরে থাকুক সুখবোধে' লিখে আপনাকে ফিরতি শুভেচ্ছা পাঠাচ্ছি!!
hrahman039 নির্জন শিশির২৭ ফেব্রুয়ারি ২০১২, ১৬:৫৫
অনেক ধন্যবাদ
Sunshine সানশাইন ২৮ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৪৫
কৈয়ের তেলে কৈ ভাজার জন্য কাউকে ধন্যবাদ দেয়??
hrahman039 নির্জন শিশির২৮ ফেব্রুয়ারি ২০১২, ১১:০০
এত বেশী দিলেন, ধন্যবাদ না দিয়ে থাকা যায়!
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ২৭ ফেব্রুয়ারি ২০১২, ২১:০৩
কবিতা পড়লাম। সুন্দর।
শুভেচ্ছা নিন, আপু।

কিছু অচেনা রঙে খুঁজি হারানো ঠিকানা। সুখময় ব্যথা ভালোবাসার আল্পনা। দীর্ঘ রাত যেন নিশ্চুপ কথোপকথন। মোহনীয় ভালোলাগার দ্বৈত অনুসরণ। শব্দহীন শব্দে আত্মার গোঙানি। নিখুত ষড়যণ্ত্রের ব্যর্থ প্রতিধ্বনি? ©
Sunshine সানশাইন ২৮ ফেব্রুয়ারি ২০১২, ০৩:৪৪
প্রিয় মোঃ মুজিব উল্লাহ, পরিচ্ছেদের সঙ্গে আরো কিছু পংক্তি জুড়ে দু'একটি শব্দ এদিক সেদিক করে পরবর্তী কবিতাটি পেয়ে যাব, আশা রাখি....
agnidiptoshimanto মোঃ মুজিব উল্লাহ২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৩:২০
আপু আর বড় করব না। কিছুটা অভিযোগ কিছুটা অতৃপ্তি থাকাই ভাল। আর তাই তো এটার নাম ...
Rjamil রশীদ জামীল২৮ ফেব্রুয়ারি ২০১২, ১৩:৫১
কাব্যকাননে পানি দিয়ে গেলাম
আরো যেনো প্রষ্ফুটিত হয়।
------------- সানি-
Sunshine সানশাইন ২৯ ফেব্রুয়ারি ২০১২, ০১:৪৪
আপনার আশীর্বাদ আছে না, গুরু!!!!