বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


এ রাষ্ট্র আমাদের নয়

আমরা যারা নিপীড়িত, নির্যাতিত, শোষিত বঞ্চিত
এ রাষ্ট্রতো আমাদের নয়।
যে রাষ্ট্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের
মুক্তি দিতে পারে না
এ রাষ্ট্রতো আমাদের নয়।
যে রাষ্ট্র সংখ্যাগরিষ্টতার জোরে
বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে
সংখ্যালঘু জাতিগুলোর পরিচয় মুছে দিতে চায়
এ রাষ্ট্রতো আমাদের নয়।
যে রাষ্ট্র গণতন্ত্রের নামে
ফ্যাসিস্ট জুলুম, নির্যাতন চালায়
মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়
এ রাষ্টতো আমাদের নয়।
যে রাষ্ট্র ধনীদের ধনী বানায়
গরীবের পেটের ভাত লুটেপুটে খায়
এ রাষ্ট্রতো আমাদের নয়।
যে রাষ্ট্র সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়
এ রাষ্ট্রতো আমাদের নয়।
আমাদের এমন একটি রাষ্ট্র চাই
যে রাষ্ট্র কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের
অধিকার কেড়ে নেবে না
যে রাষ্ট্র সকলের বাক স্বাধীনতা নিশ্চিত করবে
যে রাষ্ট্র জুলুম নির্যাতন থেকে মানুষকে মুক্তি দেবে
যে রাষ্ট্রে সকল জাতির জনগণ
সমমর্যাদা নিয়ে বসবাস করতে পারবে
যে রাষ্ট্রে ধনী-গরীবের ভেদ রেখা থাকবে না
এ ধরনের একটি রাষ্ট্র আমাদের বড়ই প্রয়োজন।
১০ টি মন্তব্য
Zahed জাহেদ-উর-রহমান১২ জানুয়ারি ২০১২, ২১:৪৩
চমৎকার তালুক চাকমা, লিখাটি অনেক ভাল লাগলো। এদেশের সব ক্ষেত্রের শোষিত-নিপীড়িত মানুষ তাদের অধিকার না পেলে কীভাবে এই রাষ্ট্রকে নিজের বলে ভাববে? আমি পার্বত্য শান্তিচুক্তি নিয়ে একটা লিখা লিখেছিলাম, পড়তে পারেন - http://prothom-aloblog.com/posts/8/145848। ভাল থাকুন।
Niloy1073 নির্ঝর নাসির১৩ জানুয়ারি ২০১২, ০০:৪৪
amarkobita আমার কবিতা১২ জানুয়ারি ২০১২, ২১:৪৭
bdacca ঢাককা১২ জানুয়ারি ২০১২, ২২:১৩
ASalam আমার ভুবন১২ জানুয়ারি ২০১২, ২২:২১
হাল ছেড়ে দেওয়া চলবেনা । ধন্যবাদ।
bonofol এইচ এম শরীফ উল্লাহ১২ জানুয়ারি ২০১২, ২২:২৭
স্বৈরাচার

যে রাষ্ট্র সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে
একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়
hasibuj বাংলাদেশের মাটি১৩ জানুয়ারি ২০১২, ০০:২৩
যে রাষ্ট্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের
মুক্তি দিতে পারে না
এ রাষ্ট্রতো আমাদের নয়। ধন্যবাদ।
Niloy1073 নির্ঝর নাসির১৩ জানুয়ারি ২০১২, ০০:৪২
enter10 প্রিয়দীপ১৩ জানুয়ারি ২০১২, ১১:৫৭
dollar জিনজির১৩ জানুয়ারি ২০১২, ১৮:১৪
আমাদেরও প্রয়োজন। ভাল বছে‍লছেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment