সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


'মহাকাল'

(আশা, ভরসাহীন হয়ে গেছে যে মানুষ, আর তার চোখে বেঁচে থাকার মত দায়ভার টেনে নিতে যে রাজী নয়, মহাকাল সেই ব্যথিত মানুষকে সুর দিচ্ছে জীবনের। যা তাকে বয়ে নিয়ে যাবে বহুদূর।)


তপস্যার ললাট চুমে,
বার বার ফিরে এসো
মায়াময় অন্ধকার ভূমে।
হবে পর সব জন
বাধিবি কি দিয়ে বল?
সারা বেলা হল সাড়া
মিথ্যে খেলার ছল,
করিলি কত কি
বলরে বল, মোরে বল।

হারায়ে কত সুখ,
কতবার হলি মূক,
তবু যেন ভরে না মন,
মন বলে
ফিরে ফিরে অন্ধকার ভূমে চল।

হৃদয়ের প্রাসাদ দূ‍রগে,
ভালবাসা যেথা আছে আসন পেতে।
সেই থেকে মহাকাল বলে,
হালে করিসনে দেরি,
এভাবে কত যে গেছে হেরি।
তাড়া দিয়ে বলে তারে
ফিরে চল বোকা ওরে,
তপস্যার ললাট ভ্রমে,
চুমে চুমে।
১২ টি মন্তব্য
amarkobita আমার কবিতা১১ জানুয়ারি ২০১২, ১৮:১১
শুভ কামনা রইল
dollar জিনজির১১ জানুয়ারি ২০১২, ২০:০৭
মন্তব্য এবং শুভ কামনার জন্য ধন্যবাদ।
MdJalalUddin22 জালাল উদ্দিন মুহম্মদ১১ জানুয়ারি ২০১২, ১৮:৩২
ভালো লেগেছে।শুভেচ্ছা।
dollar জিনজির১১ জানুয়ারি ২০১২, ২০:০৯
ভাল লেগেছে জেনে সুখি হলাম। আপনার ভাল লাগা অব্যহত থাকুক। ধন্যবাদ।
Abdukkhalik চাচাজি১১ জানুয়ারি ২০১২, ১৮:৩৪
dollar জিনজির১১ জানুয়ারি ২০১২, ২০:০৯
ফুলের জন্য ধন্যবাদ।
jajabor80 যাযাবর৮০১১ জানুয়ারি ২০১২, ২০:১১
হৃদয়ের প্রাসাদ দূ‍রগে,
ভালবাসা যেথা আছে আসন পেতে।
সেই থেকে মহাকাল বলে,
হালে করিসনে দেরি,
এভাবে কত যে গেছে হেরি।
তাড়া দিয়ে বলে তারে
ফিরে চল বোকা ওরে,
তপস্যার ললাট ভ্রমে,
চুমে চুমে। ..........
dollar জিনজির১১ জানুয়ারি ২০১২, ২০:১৩
সুন্দর বলেছেন। কারও কাও ক্ষমতা থাকে সুন্দর বলার, আপনার তা‍ আছে। ধন্যবাদ।
believer জিতু চৌধুরী (বিলিভার)১১ জানুয়ারি ২০১২, ২২:০৪
্দারুন লাগলো । বেশ গভীরতা আছে ।
dollar জিনজির১১ জানুয়ারি ২০১২, ২২:৫৭
অতটা ভাবিনি আসলে। যাক, ভাল লেগেছে এটাই শেষ কথা। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
nomaansarkar নোমান সারকার১২ জানুয়ারি ২০১২, ১৩:৪১
ভাল লেগেছে খুব ।
dollar জিনজির১২ জানুয়ারি ২০১২, ২২:৩৭
খুব ভাল লাগার জন্য খুব, খুউব ধন্যবাদ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment