শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


কামনার রসায়ন

বৈধব্যের শরীরে যৌনতার ঋজু খেলা
শাড়ির আস্তরণের ভাঁজে হারায় শীৎকার ধ্বনি
সাধ্বীর ভান পুড়ে ঠিকরে বেরোয় তীক্ষ্ণ আগুন
রাখালের চোখ এড়িয়ে স্নায়ুতে মেশে বিষ!

দান্দ্বিক স্বপ্নে বিভোর হয় তিমিরের মূঢ়তা
সামাজিক আস্তরণে হাওয়া লাগে পাপের তাপে
প্রহর প্রহর ভাঙ্গতে থাকে অনুশাসনের দেয়াল
কৃষ্ণপক্ষের বৈপরিত্য অদ্ভুদ জোয়ারে ভাসে!

দহনদুপুর শেষে যখন শুরু শুণ্যে অভিপ্রায়
নীল অন্ধকারে জাগে ঘুম বিনাশী সময়
নিঃসঙ্গেও একা হওয়ার মেলেনি অবসর
নিষিদ্ধ ইচ্ছায় খেলে অবচেতন মাতলামী!

দেনা পাওনার নাব্যতায় ডুবে থাকা বিষন্ন বেলা
দেহের সাগরের পাড় ভাঙ্গে ভালবাসা
ফাঁকিঝুকি খেলায় মত্ত অন্য কেউ
নিশীত নেশাতে মেশায় রক্তাক্ত গ্লানী!
১৪ টি মন্তব্য
Moshi মনিরুজ্জামান সীপন০৯ সেপ্টেম্বর ২০১১, ১৪:৩০
দারুণ! ফাটাফাটি! চালিয়ে যান।
Lee86 লী কুড়ি০৯ সেপ্টেম্বর ২০১১, ১৫:৪৩
দোয়া করবেন।
Spellbuinder অজানা পথিক ০৯ সেপ্টেম্বর ২০১১, ১৪:৩৩
Lee86 লী কুড়ি০৯ সেপ্টেম্বর ২০১১, ১৫:৪২
আপনার জন্য শুভকামনা !
arafin মোঃ শামসুল আরেফিন০৯ সেপ্টেম্বর ২০১১, ১৫:৩০
দহনদুপুর শেষে যখন শুরু শুণ্যে অভিপ্রায়
নীল অন্ধকারে জাগে ঘুম বিনাশী সময়
নিঃসঙ্গেও একা হওয়ার মেলেনি অবসর
নিষিদ্ধ ইচ্ছায় খেলে অবচেতন মাতলামী

ভালো লাগলো ভাই।
Lee86 লী কুড়ি০৯ সেপ্টেম্বর ২০১১, ১৫:৪১
আপনার ভাললাগাকে সাথে নিলাম.....

ধন্যবাদ!
haradhansharma বিকাল০৯ সেপ্টেম্বর ২০১১, ১৯:৪৫
ভাল লেগেছে!
Lee86 লী কুড়ি০৯ সেপ্টেম্বর ২০১১, ২২:২২
ধন্যবাদ!
09omarfaruk কে. এম. ওমর ফারুক১০ সেপ্টেম্বর ২০১১, ০০:০৮
দেনা পাওনার নাব্যতায় ডুবে থাকা বিষন্ন বেলা
দেহের সাগরের পাড় ভাঙ্গে ভালবাসা
ফাঁকিঝুকি খেলায় মত্ত অন্য কেউ
নিশীত নেশাতে মেশায় রক্তাক্ত গ্লানী!
Lee86 লী কুড়ি১০ সেপ্টেম্বর ২০১১, ২৩:০৮
আপনার ভাল লাগা আমাকে উৎসাহিত করছে। ভাল থাকবেন।
notunjibon1 রিয়া হাবিব১০ সেপ্টেম্বর ২০১১, ০০:১২
সুন্দর!
Lee86 লী কুড়ি১০ সেপ্টেম্বর ২০১১, ২৩:১০
আপনার চেয়ে সুন্দর নয় রিয়া। আপনি অনেক বেশী সুন্দর।
asrafulkabir আশরাফুল কবীর১০ সেপ্টেম্বর ২০১১, ২৩:৪৬
ভাল লাগল।

প্রথম ছত্রটি আলোড়ন তুলল।ভাল থাকুন সবসময়।
Lee86 লী কুড়ি১১ সেপ্টেম্বর ২০১১, ১৩:৩১
ধন্যবাদ আশরাফৃল। ভাল থাকুন!

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment