বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem

তোমায় খুঁজেছি প্রিয় কত যে আমিলিখেছেন শারদ শিশির | ২০ জুন ২০১৩, ০০:৩৬ | কবিতা

কথা ছিল আজ বিকেলের মৃদু বাতাস বইতেই
আমি এসে দাঁড়াবো তোমার প্রতিক্ষায়,
ঝিলের পাশের ঐ অশথ গাছটির নিচে
হাতে নিয়ে একটি তাজা গন্ধরাজ ফুল।
তাকিয়ে রবো তোমার পথের দিকে
কখন তুমি আসো,একটি বেগুনী ঘাসফুল
কিংবা-একটি কাঠালীচাপা...
Comment০ টি মন্তব্য | ৪ বার প্রদর্শিত | শারদ শিশির -এর ব্লগবিস্তারিত

উড়ে যাবার আগেলিখেছেন আখতার মাহমুদ | ২০ জুন ২০১৩, ০০:৩৫ | কবিতা

নাকের নোলক দুলিয়ে এক ঝটকায় কাঁচের চুড়ি, চুলের ক্লিপ-কাঁটা-ফিতে, আলতা, সস্তা দেশি পাউডার
ইত্যাদি মেয়েলী জিনিসে উপচে পড়া ঝুড়ি অনায়াসে মাথায় তুলে ফেরিওয়ালী মুখ ঝামটায়- ‘আইজ এক ট্যাকাও বেবসা নাই বাবু। সাজুনি না কিনলে থামাইলেন ক্যান?...
Comment০ টি মন্তব্য | ১ বার প্রদর্শিত | আখতার মাহমুদ -এর ব্লগবিস্তারিত

সবুজ নদী এবং একটি অন্ধকারলিখেছেন আমি কালপুরুষ | ২০ জুন ২০১৩, ০০:৩৩ | কবিতা

আমি যদি তোমাকে ভালবাসতাম
তোমার পড়া বইটিকে ভালবাসতাম
তোমার দেখা আকাশ ভালবাসতাম
দুঃখ ভালবাসতাম
দুঃখ দেয়া লোকটিকে ভালবাসতাম
ভালবাসতাম যুদ্ধাহত নারী
ক্যান্সারগ্রস্থ শিশু
প্রেমে পড়া বালিকাটিকে;
রোদ জ্বলা মাঠ
ও সবুজ...
Comment১ টি মন্তব্য | ৬ বার প্রদর্শিত | আমি কালপুরুষ -এর ব্লগবিস্তারিত

চোখবাঁধা তীরন্দাজলিখেছেন অসংজ্ঞায়িত মেহেদী | ১৯ জুন ২০১৩, ২২:৩৪ | কবিতা

আমার তূনেও ছিল বিষাক্ত সে তীর
আর বৃদ্ধাঙ্গুলির ক্ষ্যাপাটেপনা
আবেগের ঔরসে সমূলে বিদ্ধ প্রেম অথবা আনুমানিক সুন্দর ভবিষ্যৎ
তীক্ষ্ণ ফলায় সে চিত্রপট আঁকতে অপটু নিশ্চয়ই নই!
তবুও গন্তব্যের চোরাগলিতে হারিয়েছি বহুকাল
পথ হারাবার সে...
Comment১৯ টি মন্তব্য | ৬২ বার প্রদর্শিত | অসংজ্ঞায়িত মেহেদী -এর ব্লগবিস্তারিত

বর্ষা, তুমি আর কদম ফুললিখেছেন শাওনরাসিদ | ১৯ জুন ২০১৩, ২২:৩৩ | কবিতা

বর্ষার প্রথম দিনের প্রথম কদম টা তোমার হাতেই দিতে চেয়েছিলাম,
ভেজা তনুতে অপরুপ লাগছিল তোমায়।
হারিয়েছিলাম তোমাতে আগেই
আবার হারাতে মন চাচ্ছিল তোমার ওই রেশমি লালচে কেশের সাগরে।
তোমার চিকন ওষ্ঠের আঘাতে আমার মরদাঙ্গি ক্ষত বিক্ষত করতে চাচ্ছিল হৃদয়টা।

কোন এক সময় মনে হল আমার ভাবনা...
Comment২ টি মন্তব্য | ২৪ বার প্রদর্শিত | শাওনরাসিদ -এর ব্লগবিস্তারিত

তুমি অপ্রতিরোধ্য এক ব্যাধি লিখেছেন সুমন দাশ | ১৯ জুন ২০১৩, ২১:১৮ | কবিতা

বড় লোকের বেটিলো, তোমার লম্বা লম্বা চুল
কোন কাননে ফুটেছে এতসব চেরি ফুল ?
নাকি তোমার খোঁপায় ?
আমিতো মরি ভাবনায়, ভেবে মরি,
তোমার খোঁপার চেয়ে কি বাগান সুন্দর ছিল ?
আদৌ সুন্দর হয় কি কিছু ?
আমিতো কবি হয়ে যাচ্ছি দেখি, অন্দ্ধ হয়ে যাচ্ছি
তোমাকে ছাড়া দেখছি না কিছুই
তুমি ছাড়া বাকি সব মরু
মরু...
Comment২ টি মন্তব্য | ২৫ বার প্রদর্শিত | সুমন দাশ -এর ব্লগবিস্তারিত

ঐশর্য্য ঐশীলিখেছেন মোঃ ফখরুল ইসলাম | ১৯ জুন ২০১৩, ২১:১৮ | কবিতা

ঐশী ভালবাসি বলেই আশায় আছি,
বিবাগি বলে হয়তো দূরে থাকি।
অধুনা আধুনিকতার হাওয়া গায়ে না মেখে,
সনাতন হৃদয় তাই মেপে মেপে'
দূরভাসেই তৃপ্ত থাকি!

ঐশী ভালবাসি বলেই আশায় আছি!!
হয়তো রাত্রী কালীন জটিল একাকিত্বকে দূরে ঠেলতে,
অন্য জনার ভেতর নিজেকে পালতে।
হয়েছো অচিন পাখি!
ঐশী ভালবাসি বলেই আশায়...
Comment১ টি মন্তব্য | ২৩ বার প্রদর্শিত | মোঃ ফখরুল ইসলাম -এর ব্লগবিস্তারিত

"বিপরীত কণ্ঠস্বর"লিখেছেন আবদুল্লাহ আল নোমান দোলন | ১৯ জুন ২০১৩, ২১:১৭ | কবিতা

তোমার মত'এ আমার অমত
ভিন্নতর তোমার আমার দৃষ্টিভঙ্গী।
তবুও তোমার মত'এ আমার শ্রদ্ধা
তোমার মত প্রকাশে আমার পূর্ণ সম্মতি।
তোমার রুচি শুটকি মাছে
আমার তাতে চরম অরুচি।
তাই বলে কি চাপিয়ে দিবো
আমার পছন্দনীয় খাদ্যসূচি?
ভিন্নতর তোমার মনের মতিগতি
আমার সনে অমিল আকাশ-পাতাল।
তোমার মত প্রকাশে তোমার...
Comment১ টি মন্তব্য | ১৩ বার প্রদর্শিত | আবদুল্লাহ আল নোমান দোলন -এর ব্লগবিস্তারিত

ঠিকানা সেই হিজলের বন আজও অপরিবর্তিতলিখেছেন নাসরিন চৌধুরী | ১৯ জুন ২০১৩, ১৯:৪৯ | কবিতা



হিজলের বনে তারার সনে লুকোচুরি
অভয়ারণ্যে সুখেরা সবুজের আলিপ্পন আঁকে
উচ্ছ্বাসিত আবেগ গলে গলে পড়ে
অস্থির প্রেমের বরিষণে লুটিয়েছিলো যুগল
প্রণয়ের সঙ্গমে।

প্রসন্ন চিত্তে...
Comment৫২ টি মন্তব্য | ২৭৪ বার প্রদর্শিত | নাসরিন চৌধুরী -এর ব্লগবিস্তারিত

কষ্টগুলো নৃত্য করেলিখেছেন গোলাম মোস্তফা | ১৯ জুন ২০১৩, ১৯:৩৪ | কবিতা

উৎসর্গঃ বন্ধু মাটিরময়না। আমাদের ছেড়ে যে ইদানীং অসুখের সাথে কষ্টের জীবন অতিবাহিত করছে। তার আশু রোগমুক্তি কামনা করছি সর্বান্তকরণে।



বুকের মাঝে কষ্টগুলো
সদাই নিত্য নতুন নৃত্য করে
আমার পোড়া অদৃষ্টকে নিয়ে।
বুকের মাঝে...
Comment১৯ টি মন্তব্য | ৫২৬ বার প্রদর্শিত | গোলাম মোস্তফা -এর ব্লগবিস্তারিত

আমাকে পাবে তুমিলিখেছেন আশিকুজ্জামান | ১৯ জুন ২০১৩, ১৯:২৯ | কবিতা

বৃক্ষের জীর্ণ পাতার মত
যখন আমি খসে পড়ব এ পৃথিবী থেকে
চৈতি মেঘের মতো
দুরে হারিয়ে যাব তোমাদের থেকে;
তখন অনেক ঘুমের পরে ব্যথিতের স্বপ্নের মতো
সে দিন মনে পড়বে কি, আমাকে ?
যদি মনে পড়ে
মায়াবী চাঁদ জানালার ফাঁকে যখন জোছ্‌না...
Comment৪ টি মন্তব্য | ২৯ বার প্রদর্শিত | আশিকুজ্জামান -এর ব্লগবিস্তারিত

আমার মানুষ হবার আর্তি । লিখেছেন নাছির উদ্দিন | ১৯ জুন ২০১৩, ১৯:২৯ | কবিতা

আমি মৃত্যুকে এড়িয়ে যাই শুধু মানুষ হবার আশায়
বারবার ফিরিয়ে দেই যমদূতকে
বলি এখনো আমার মানুষ হবার অনেক দেরী ।
যমদূত বলে আমার যে অনেক তাড়া
আমি বলি তাড়া সে’তো আমারও আছে
স্বর্গের লোভ আমিও দেখি
কিন্তু আমি যে কথা দিয়েছি মানুষ না হয়ে তোমার সাথে যাব না
মানুষ না হয়ে স্বর্গের দ্বার আমি স্পর্শ করবো...
Comment১০ টি মন্তব্য | ৪৯ বার প্রদর্শিত | নাছির উদ্দিন -এর ব্লগবিস্তারিত

ক্ষণজন্মা অনুভূতির আলিঙ্গনে-২লিখেছেন আলভিনা চৌধুরী | ১৯ জুন ২০১৩, ১৯:২৮ | কবিতা

১.

রাগ মরে যায়,
অভিমান উড়ে চলে তারও আগে ।
হায় !
হৃদয়ে কষ্টের উপাখ্যান শুধুই বাড়ে...


২.

আমি এখন অনেক দূরে......
হাত মেললেই একাকীত্বের রক্তাভ ছোপ ...
অস্তিত্বের অবয়বে আজ নিরন্তর বিষাদের ছায়া !
------
তবু আমি ভালো আছি !
এখানে যে চোখ মেলে কারো গাঢ় অবহেলায় নিরন্তর ডুবে যেতে হয় না...
Comment৫ টি মন্তব্য | ৪৪ বার প্রদর্শিত | আলভিনা চৌধুরী -এর ব্লগবিস্তারিত

বুদ্ধিই শ্রেষ্ঠ!লিখেছেন কাওছার আহমেদ | ১৯ জুন ২০১৩, ১৯:২৭ | কবিতা

সরমের কথা,সিংহ যেখানে বনের শাষন কর্তা
তার ছেলে কিনা ইদুরের ভয়ে টাকি মাছে আলুভর্তা!
পুচকে ইদুর হাতের তালুয় আঙুলে টিপে মারতে
বড়জোর আমার প্রয়োজন হবে দু'সেকেন্ড আবিবর্তে।

এত্ত সাহস এত স্পর্ধা হলো কি করে ছুচোটার?
দাড়াও খানিক...
Comment২ টি মন্তব্য | ২২ বার প্রদর্শিত | কাওছার আহমেদ -এর ব্লগবিস্তারিত

আবার যখনই দেখা হবেলিখেছেন জিম | ১৯ জুন ২০১৩, ১৭:২৪ | কবিতা

আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে...
Comment১ টি মন্তব্য | ২৯ বার প্রদর্শিত | জিম -এর ব্লগবিস্তারিত

অপ + বাদলিখেছেন ধ্রুব ফেরদৌস | ১৯ জুন ২০১৩, ১৫:৩৬ | কবিতা

Comment১ টি মন্তব্য | ২৬ বার প্রদর্শিত | ধ্রুব ফেরদৌস -এর ব্লগবিস্তারিত

ফেলানির লাল জামালিখেছেন রুবু মুন্নাফ | ১৯ জুন ২০১৩, ১৫:২৭ | কবিতা

একটি লাল জামা-
বাতাসে উড়ছে দেখ- সাথে এক কিশোরী,
না বাংলাদেশ না ভারত
মাঝখানে ঝুলে আছে আদমের উত্তরসূরী।

ফেলানি, বোন আমার আকাশ তো দেখনি
লজ্জাবনত হয়ে তুমি দেখছ ধরণী,
ভুলুন্ঠিত পতাকা আমার, সার্বভৌম টানাটানি
তবুও বলছি আমরা কিছুই হয় নি।

ঘুরছে ধরণী, দুলছে বাংলাদেশ
সাথে তোমার...
Comment১ টি মন্তব্য | ২৮ বার প্রদর্শিত | রুবু মুন্নাফ -এর ব্লগবিস্তারিত

শুধু তোমাকে চাইলিখেছেন হ্যা‍পি | ১৯ জুন ২০১৩, ১৫:২৬ | কবিতা

কতোকাল ঘুমাই না ।
তোমার চোখে ভোর দেখবো বলে ।
ঘুমের ঘোরে স্বপ্ন সাজাই না ।
শুধু তুমি আছো বলে ।
আমি এখন আর আকাশ খুজি না ।
তোমার মনের বিশালতা আছে বলে ।
আমি আজ সূর্য চাই না ।
তোমার উষ্ন আলিঙ্ন আছে বলে।
আমি আজ চন্দ্রও চাই না ।
তোমার মিষ্টি হাসি দেখি বলে ।
মাঝে মাঝে আকাশ কালো হয় ।
তুমি...
Comment১ টি মন্তব্য | ২৪ বার প্রদর্শিত | হ্যা‍পি -এর ব্লগবিস্তারিত

মরিচিকালিখেছেন ওয়াসেত সাহিন | ১৯ জুন ২০১৩, ১৫:২৫ | কবিতা

ওই যে চোখ দুটো
বুঁজে আছে শীতল নিথর ,
কাল মনির কম্পন থেমে গেছে ;
নেই রহস্যময় দৃষ্টির ফলা
মৃত্যূর ছায়া গ্রাস করেছে
জীবনের কোলাহল ।

ক্ষীণকটি দেহের হিল্লোল নেই ,
নিস্প্রভ ঘোলাটে বরফের মত
জমে আছে প্রিয় মুখ ;
শিমূল গোলাপ রজনীগন্ধার হাসি নেই
মৃত্যূর চাদর ঢেকে দিয়েছে
স্বপ্ন সুখের প্রান্তর ।
Comment২ টি মন্তব্য | ২০ বার প্রদর্শিত | ওয়াসেত সাহিন -এর ব্লগবিস্তারিত

‍হেঁইও রে হেঁইওলিখেছেন সাকিব জামাল | ১৯ জুন ২০১৩, ১৫:২৫ | কবিতা

‍হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার মা ।
কোন শকুন যেন
তার সন্তানের প্রিয়
কোরআন পুড়িয়েছে
মন্দির ভেঙেছে
মাথা গোঁজার ঠাই
বসত কেড়েছে
তাই ডাক পেড়েছে-
হেঁইও রে হেঁইও
হাঁক ছেড়েছে
কে তোরা কোথায়
ডাক পেড়েছে
আমার বাংলা মা
আমার বাংলার...
Comment১ টি মন্তব্য | ৫৪৬ বার প্রদর্শিত | সাকিব জামাল -এর ব্লগবিস্তারিত

পূর্বতন পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment