দিনলিপি - বারো
উজ্জ্বল রোদে ভেসে যাচ্ছে গোলানো মাঠের এধার-ওধার। প্রান্তরে স্বর্ণাভ রোদ, কাছেপিঠে কচকচে নিল জল, তৃণ আর ঘাস - সব এসে বিকেলের স্থিরতায় মিশেছে এক বিন্দুতে। একটি মোহনীয় মুহুর্ত।
নদীর হৃদ বইছে উষ্ণতায়, স্বর্গীয় সুখে বাতাস বিবষ। সারসের ঢুলু চোখেও রাজ্যের আমেজ। ডানার ভাজে তেজালো রোদের সুখ মেখে ছোট্ট আকাশপরীরার উড়ছে সন্ধ্যাপানে।
অথচ মানুষ জানে, অগোছালো সন্ধ্যার আসতে এখনো ঢের দেরী।
ওরা ঘরমুখি ছোটে অনেক পরে – আনন্দের হাত ধরে, ঠোঁটের কোনে চুম্বনের স্বাদ মেখে।
যেন যুগ পরে, ভেসে আসে অন্ধকার। তাপহীন সময়ে মনও এরপর শীতার্ত। লেপের আচলে ফের সেই অর্থহীন সংলাপ। টিভিতে খবর,গরম চা’র পর ক্লান্ত চোখে এলেমেলো দৃশ্য।
পরদিন, সতেজ বেলার স্বপ্ন মেখেই মানুষ উঠে হন্তদন্ত। বিবর্ণ ঊষার আলোয় সে বিকেল অস্ত গেছে কবেই। নৈরাশ্য এবার পর্দা ফেলে চোখে। ঘুম পুকুরে ডুবে যায় তরু, তৃণ আর সবুজ। সাথে স্বপ্নও।

লেখক অলিউর রহমান চৌধুরী
- অলিউর রহমান চৌধুরী -এর ব্লগ
- ৩৫ টি মন্তব্য
- ১৭ এপ্রিল ২০১০, ০৮:৫৮
- বিবিধ
প্রিন্ট করুন
- ৩৫ টি মন্তব্য
-
স্বপ্নসারথি১৮ এপ্রিল ২০১০, ০১:৩৬
আপনি ভাল গল্প লিখতে পারবেন কিন্তু বেশি আবেগি রচনা না লিখাই ভাল...তাহলে আপনার এই ভাষাটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে...।
-
স্বপ্নসারথি১৮ এপ্রিল ২০১০, ০১:৩৯
চরিত্রের উক্তি আবেগমিশ্রিত হলে সমস্যা নেই....।তবে বর্ণনার ভাষা হবে নির্বিকার..। -
পদ্ম১৭ এপ্রিল ২০১০, ০৯:৩১
আমি গদ্যের পথের পথিক নই! পদ্যেই খোঁজে মন! মেতে থাকি সারাক্ষন। কিন্তু এমন গদ্য পেলে পদ্যকে মনে হলো ধুর ছাই। মনে হয় আমি এমন গদ্যই তো চাই। ডুবে যেতে ইচ্ছে করে! খুব প্রশান্তিময় একটা লেখা! চলুক না এমনি করেই! -
রুদ্র-অক্ষর১৭ এপ্রিল ২০১০, ০৯:৪৯
মাঝে মাঝে অস্থির লাগলে হঠাৎ অফিসের সব কাজ ফেলে সোজা কোথার যাওয়ার উদ্দেশ্য নিয়ে রওনা দেই । রওনা দিতে গিয়ে প্রায় অনুভব করি মুনুষ নিরুদ্দেশ হতে পারে না কেননা গন্তব্যের দিকেই তাকে যেতে হয় । যেমন আমি একটা বাসের টিকিট কাটলাম সেটাতো কোণ খানে গিয়ে পোউছুবে , যেই মূহুর্তে আমি যায়গাটির নাম দেখলাম সাথে সাথেই সেটি আমার গন্তব্যের সীমায় পড়ে গেলো ।
হুমমম .... মাঝে মাঝে তাও যাওয়া হয়ে যায় অচেনা অনেক খানে আবার মাঝে মাঝে একটি দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসি আর খুলে ধরি আবার সেই স্ক্রীন আর ফাইলের শক্ত মলাট ... কেমন আছেন ?
ভালো মন্দ মিলিয়ে স্বাভাবিক জীবনের গানে হোক পথ চলা নিরন্তর - -
মেহেদী১৮ এপ্রিল ২০১০, ০৭:১০
পড়ে খুব ভালো লাগলো অলিউর ভাই।
বেশ কিছুদিন ধরে নিল পাখি আপাকে ব্লগে দেখিনা। খুব মিস করি তাকে।
-
শামান সাত্ত্বিক২৬ এপ্রিল ২০১০, ০৩:৩০
বাহ্, কবিতাই বলবো একে। আপনি দারুন লিখছেন যে!!
অফ লাইনে পড়েছিলাম, যখন পোস্ট দিয়েছেন তখন। আবার পড়লাম।
শুভ কামনা নিরন্তর।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক