তোমায় রাখলেও জ্বালা না রাখলেও জ্বালা
তোমায় রাখলেও জ্বালা না রাখলেও জ্বালা
তোমাকে নিয়ে আমার মস্ত সমস্যা ।
তোমায় রাখলেও জ্বালা না
রাখলেও জ্বালা ।
কি করি বলো তো ?
ভালবাসি তোমাকে ;
অথচ আকলিমা -জরিনার ঘর
ভেঙে যায় ।
কি সস্তা কাঁচের ঘরে থাকে ওরা ?
তার চেয়ে ঢের ভাল আছি ;
কোন ঘর নেই আমার ;
এই আমায় দেখো -
পাহাড়,পর্বত;সমুদ্র নিয়ে
ঘুরছি । সেই সঙ্গে ফুল পাখি
তরু লতা ।
শুধু বুকের ভেতর রেখেছি
আস্ত মরুভূমি ।
আমার আর ঘরের প্রয়োজন কি
বলো ?
এই সব সস্তা কাঁচের ঘরে থাকার
চেয়ে জঙ্গলে থাকা ঢের ভালো ।
তুমি ও আছো বেশ ।
দূরে থেকে চুম্বুকের মতো
টানছো ।
অথচ এদিকে আকলিমা-জরিনার ঘর
ভেঙে যায় ।
আগ পিছ না ভেবে সেই যে
তোমাতে ডুবে আছি-
তো আছিই ।
তোমাকে নিয়ে আমার মস্ত সমস্যা ।
তোমায় রাখলেও জ্বালা না
রাখলেও জ্বালা ।
কি করি বলো তো ?
ভালবাসি তোমাকে ;
অথচ আকলিমা -জরিনার ঘর
ভেঙে যায় ।
কি সস্তা কাঁচের ঘরে থাকে ওরা ?
তার চেয়ে ঢের ভাল আছি ;
কোন ঘর নেই আমার ;
এই আমায় দেখো -
পাহাড়,পর্বত;সমুদ্র নিয়ে
ঘুরছি । সেই সঙ্গে ফুল পাখি
তরু লতা ।
শুধু বুকের ভেতর রেখেছি
আস্ত মরুভূমি ।
আমার আর ঘরের প্রয়োজন কি
বলো ?
এই সব সস্তা কাঁচের ঘরে থাকার
চেয়ে জঙ্গলে থাকা ঢের ভালো ।
তুমি ও আছো বেশ ।
দূরে থেকে চুম্বুকের মতো
টানছো ।
অথচ এদিকে আকলিমা-জরিনার ঘর
ভেঙে যায় ।
আগ পিছ না ভেবে সেই যে
তোমাতে ডুবে আছি-
তো আছিই ।
লেখক আমার কবিতা
- আমার কবিতা -এর ব্লগ
- ২৫ টি মন্তব্য
- ১৮ নভেম্বর ২০০৯, ০৮:২৪
- বিবিধ
প্রিন্ট করুন
- ২৫ টি মন্তব্য
-
ফকির আব্দুল মালেক১৮ নভেম্বর ২০০৯, ০৯:৫৮
আমাকে পান্ডুলিপি দেখাতে চাইছেন?!!!!!!!!!
ওকে।
kobi4omi@yahoo.com -
হাজারি১৮ নভেম্বর ২০০৯, ০৯:৩২
এই সব সস্তা কাঁচের ঘরে থাকার
চেয়ে জঙ্গলে থাকা ঢের ভালো ।
তুমি ও আছো বেশ ।
দূরে থেকে চুম্বুকের মতো
টানছো ।
ভালো লাগলো............ -
আ,শ,ম,এরশাদ১৮ নভেম্বর ২০০৯, ১১:৩২
চমৎকার হয়েছে তবে শেষটা মনে হয় অন্যভাবে চেয়েছিলাম। চুম্বকের মত টানছ এইখানে শেষ চেয়েছিলম মনে হয় অথবা একটা চমৎকার এন্ডিং চেয়েছিলাম, ২য় বার আকিলিমা জরিনার ঘর ভাংগারর কথা না দিয়ে।
তারপরও বলব ভাললাগার একটু ও কমতি হয়নি।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক