বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


প্রথম আলো ব্লগঃ ই-লাইব্রেরী



গেল ফেব্রুয়ারি/০৯ মাসে প্রথম আলো ব্লগে সফলভাবে সম্পন্ন হল প্রথম আলো ব্লগ ই-বই মেলা। মেলায় এসেছিল প্রচুর বই। বই প্রেমিকদের জন্য মেলার বইগুলোর তালিকা নতুন করে দিলাম। সংগ্রহে থাকলে যখন ইচ্ছে তখনই পড়তে পারবেন প্রিয় লেখকের প্রিয় বইগুলো। সেই সাথে থাকল মেলার বিস্তারিত বিবরণ।

ফেব্রুয়ারির ১৮ তারিখে শ্রদ্ধেয় মাহবুব মোর্শেদ এই বই মেলার ঘোষণা দেন

ব্যাপক সাড়া পড়ে যায় বইপ্রেমীদের মাঝে। উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ব্লগারদের। অনেকে বইয়ের লিংক দেয়ার ব্যাপারে সম্মতি দেন।

বরাবরের মত প্রথম এগিয়ে আসেন মাহবুব মোর্শেদ। তিনি তার পছন্দের একটি বইয়ের তালিকা দেন ই-বই মেলায় আমার পছন্দের কয়েকটি বই

ব্লগ সঞ্চালক প্রথম আলোতে ই-বই মেলার খবর পড়ুন আপনার কাছে থাকা ই-বইয়ের লিঙ্ক ব্লগে শেয়ার করুন শিরোনামে পোষ্ট দিয়ে ব্লগাদের উৎসাহিত করেন।

এরপর মাহবুব মোর্শেদ আবারও পাঠকদের জন্য নিয়ে পছন্দের ১২টি সাইট যেগুলোতে রয়েছে অসংখ্য বইয়ের ভান্ডার। এরপর এক এক করে আসতে থাকে বিভিন্ন বইয়ের লিংক। ২২ ফেব্রুয়ারি ব্লগ সঞ্চালক সাহেব মেলার সকল খবর জানিয়ে একটি পোষ্ট দেন

পরেরদিন ই-বই মেলার যাবতীয় খবর জানিয়ে তিনি একটা পোষ্ট দেন মাহবুব মোর্শেদ প্রথম বাংলা ই-বই মেলার খবর, ২৩ ফেব্রুয়ারি ২০০৯ তার এই পোষ্টে ব্লগারদের সম্মতিক্রমে মেলার সময় আরও বাড়ানো হয়। সিদ্ধান্ত নেয়া হয়, পুরো ফেব্রুয়ারি জুড়ে চলবে এই মেলা।

ব্লগার সুজন ২১ তারিখ পর্যন্ত আসা সবগুলো বইয়ের লিংক একখানে করে একটি পোষ্ট দেন

এরপর কে, এস, আরেফিন দেন বাংলা ই-বই মেলা -২০০৯ এবং বাংলা ই-বই মেলা -২০০৯
মুহম্মদ জাফর ইকবাল
নামে দুটি বিশাল বইয়ের ভান্ডার।

বইমেলা জমজমাট হওয়ার নেপথ্যে ত্রিভুজ, নাঈম, ইমন ভাইদের অবদান প্রশংসনীয়। কেননা তারা বিভিন্নভাবে সাহায্যকারী পোষ্ট দিয়ে ব্লগাদের বই তৈরি ও আপলোড করার পথ দেখিয়েছেন।

২৪ তারিখে মেলায় এসেছে সুমন আজাদ এর লিংক হুমায়ূন আহমেদ এর হিমু সংগ্রহ
এদিনে নিয়াজ মোর্শেদ চৌধুরী একটি প্রস্তাব: ই-বুক স্টল (দ্রুত মতামত আশা করছি) নামে একটি পোষ্ট দিয়ে ব্লগারদের মতামত জানতে চান। ২৪ তারিখে আসে ইমনের নির্বাচকদের রায়ে ভালবাসার কবিতা সংকলন ভালোবাসার কবিতার ই-বুক - (নির্বাচকদের রায়ে নির্বাচিত) ব্লগার দু:খ ভালবাসার কবিতা নিয়ে প্রকাশ করেছেন ই-বই :: ভালোবাসার কবিতাসমগ্র

২৫ তারিখে সারাদেশে সৃষ্ট অরাজকতায় ই-বই মেলায় কিছুটা স্থবিরতা চলে আসে। তারপরও মেলাকে সমৃদ্ধ করেছেন অনেকে। এইদিন ই-বইমেলা সম্পর্কিত সর্বশেষ সংবাদ আসে নাঈম এর কাছে থেকে প্রথম বাংলা ই-বই মেলার খবর, ২৫শে ফেব্রুয়ারি ২০০৯

এদিনে (২৫ ফেব্রুয়ারি) এসেছে নিয়াজ মোর্শেদ চৌধুরীর প্রথম আলো ব্লগ ই-বই মেলা ::: ই-বুক স্টল :::, সৌরভ নীলের আরও একটি ই-বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল, সুজনের মেলায় এলো তুষার আহসানের উপন্যাস: স্বপ্নের ঘোড়া সামনে

২৭ ফেব্রুয়ারি ই-বই মেলায় এলো সৌরভ নীলের জাকির বেপারীর 'ভাষা আন্দোলনের ইতিহাস' নিয়াজ মোর্শেদ চৌধুরী ই-বই মেলায় প্রকাশিত বইয়ের তালিকাগুলো পুনরায় প্রকাশ করেছেন ই-বুক স্টলে স্বাগতম শিরোনামে।

২৮ ফেব্রুয়ারি ব্লগারদের জন্য প্রিন্সেস এ্যালানা দিয়েছেন আরওএকটি বইয়ের সাইট পার্থসারথি প্রকাশ করেছেন অনাদি কন্যার গল্প ( রিপোস্ট )

১লা মার্চ নাঈম দিয়েছেন আরও কয়েকটি বই প্রথম বাংলা ই-বই মেলাঃ ই-বুক সমগ্র শিরোনামে।

৩রা মার্চ ব্রাত্য রাইসু দিয়েছেন আমার কবিতার বই "আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি" (২০০১) ও সুব্রত অগাস্টিন গোমেজের আলোচনা "আকাশে রাইসুর লগে.."র কিয়দংশ ও ডাউনলোড লিংক

৪ঠা মার্চ ইমন দিয়েছেন ভালোবাসা দিবসের আয়োজনে লিখা ভালোবাসার গল্প সমূহ

৬ মার্চ এস এম তাহমিদুর রহমান ই-বই বানালাম শিরোনামে নিজের বই প্রকাশ করেছেন।

অসংখ্য ধন্যবাদ প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষকে এরকম একটি আয়োজন করার জন্য। সেই সাথে তাদেরকেও ধন্যবাদ যারা বিভিন্নভাবে ই-বই মেলাকে জমিয়ে তুলতে সহযোগিতা করেছেন।
৯ টি মন্তব্য
afrozahaque আফরোজা হক৩১ জুলাই ২০০৯, ০৭:২৮
সঞ্চিত।
ador আদর৩১ জুলাই ২০০৯, ০৭:৩১
দারুণ। সুজন ভাই ধন্যবাদ আপনাকে।
opo_debota অপদেবতা৩১ জুলাই ২০০৯, ০৭:৩২
দারুন
milis দখিনো হাওয়া৩১ জুলাই ২০০৯, ০৭:৪৬
টাকা জনিত সমস্যা ঠান্ডা পানি ঢেলে লাভ নাই। এখানেই রিপ্লাই করলাম। ফেসবুক লগাউট করেছি
kabirony কবিরনি৩১ জুলাই ২০০৯, ০৭:৪৬
ভালই তো। প্রিয়তে।
milis দখিনো হাওয়া৩১ জুলাই ২০০৯, ০৭:৪৬
কাজের পোস্ট দিয়েছেন ধন্যবাদ
sarwarhossain সা‍রোয়ার হোসেন৩১ জুলাই ২০০৯, ০৮:২৩
আপাতত আপনার পোষ্টটি প্রিয়তে রাখলাম।
সুন্দর একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
shahrina প্রিন্সেস এ্যালানা৩১ জুলাই ২০০৯, ০৯:২৭
ফে-ভা-রি-টে!
nilpakhi নিল পাখি০১ আগস্ট ২০০৯, ০৪:৪৩
অনেক ভালো লাগলো এই পোষ্টটা পেয়ে। আপনাকে ধন্যবাদ।