বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


মেহফিল- শরাবীর শায়েরী

আজ সন্ধ্যার এই মেহফিলে আপনাদের জন্য পেশ করছি পাঁচটি শায়েরী। শরাবের নেশায় মত্ত ব্যর্থ এক প্রেমিকের ব্যথা ভরা কিছু কথা।

তার আগে বলে নিই শায়েরীর কিছু কথা। শায়েরী হচ্ছে দুই পঙ্কতির একটি শ্লোক যেখানে ফোটে উঠে সম্পূর্ণ একটি চিন্তার ছবি। শায়েরীর উৎপত্তি ইরান থেকে। এখন হিন্দি, উর্দু ও পাঞ্জাবী সাহিত্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। আগেকার বাদশাহদের দরবারে খুব জনপ্রিয় ছিল শায়েরী। শায়েরীতে অল্প কথায় ফোটিয়ে তোলা হয় জাগতিক ও আধ্যাত্মিক প্রেম, সৌন্দর্য, বিরহ এবং মানবতা। এখানে চার পঙ্কতি দেখা গেলেও আসলে কিন্তু দুই পঙ্কতি। শায়েরী আবৃত্তির নিয়ম অনুসারে প্রথম পঙ্কতির প্রথম অংশ প্রথমে আবৃত্তি করে থেমে আবার প্রথম থেকে শুরু করে দ্বিতীয় পঙ্কতিসহ শেষ করতে হয়। আমি বাংলায় লিখতে চেষ্টা করেছি। আশা করি সবার ভাল লাগবে।

(১)
কোন বেদরদী বলে আমি শরাবী
শরাব তো বিরান হৃদয়ের মাঝে একটু বৃষ্টি,
দুঃখ ভুলে যেতে পান করি-দুঃখ ভুলে রই
আমি কিন্তু শরাবী নই ।।

(২)
প্রিয়ার আঁখি পানে চেয়ে যে নেশা পান করেছি
সেই নেশার ঘোরেই বেহুঁশ আমি,
আমার মন তো উজাড় করে দিয়েছি তার তরে
তবু সে আমায় ভালবাসেনি।।

(৩)
ছেঁড়া কাগজের মতই জীবন আমার
না আছে কোন সুহৃদ, অবহেলায় পড়ে থাকি,
শরাব ছাড়া কেউ বুঝলনা মনের ব্যথা
শরাবকে আপন করেই বেঁচে আছি।

(৪)
নার্গিসের বনে সুরহীন বুলবুলি
যেন কলিতে ঝরা গোলাপের বিলাপে নিরব,
আর এখনে আমি মরু তৃষ্ণায় ছটফট করে মরি
তবু প্রিয়া মোর রাখেনি খবর।।

(৫)
যে আরমান বেঁধেছিলাম বুকে
সেই আরমান মোরে করল ফকির,
শরাবের পেয়ালাতেও ভেসে উঠে
বেরহম প্রিয়ার তসবির।।

*আরমান- আশা *তসবির- ছবি
৩১ টি মন্তব্য
riyadh রিয়াদ১৩ নভেম্বর ২০০৮, ০৭:৪৫
প্রকৌশলীর ছাত্র। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আপনি লিখেছেন। আচ্ছা লিখলে ভাবধারা কার থেকে নেয়া নাকি একেবারে নিজের। আসলে ভয়ংকর সুন্দর। রুমিকে ফলো করলে আর একটু ভাল করবেন।
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ০৮:১৩
আমি নিজেরি ভাবধারা থেকে লিখেছি। গজল শুনি তো তাই শুনতে শুনতে একটা ধারণা হয়ে গেছে। লেখার পরে ভাবছিলাম পোস্ট করব কি করব না। যদি কারো পছন্দ না হয়। যাক এখন ভয়টা কাটল। সাথেই থাকবেন। আপনাদের পছন্দ হলে ধারাবাহিকভাবে লেখতে চেষ্টা করব।
ধন্যবাদ।
mateors বিল রাসেল১৩ নভেম্বর ২০০৮, ০৭:৫১
....ধন্যবাদ।
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ০৮:১৩
আপনাকেও......।
afruj আফরোজ১৩ নভেম্বর ২০০৮, ০৯:০০
শায়েরী চলুক...
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ০৯:২৩
চলবে.................।
ভরসা পেলাম আপনার কথায়।
laboni আইরিন সুলতানা১৩ নভেম্বর ২০০৮, ০৯:০৫
বাহ ! বাহ! বহুত খুব
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ০৯:২৫
আদাব.....আদাব............আদাব ।

আপনি দেখছি মেহফিলের সব রীতি-নীতি জানেন।
songbird হলুদ পাখি১৩ নভেম্বর ২০০৮, ০৯:০৯
সজলবাবু, এট্টুসখানি কৌতূহল হচ্চে, আপনি দাতা না গ্রহীতা - শিক্ষক না শিক্ষার্থী?
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ০৯:৪১
এখনও শিক্ষার্থী। তবে বর্তমানে গবেষণায় আছি। শিক্ষকও বলা যায়, মধ্যবর্তী শিক্ষানবিসকালের জন্য কর্মরত আছি, শিক্ষকতার ও সুযোগ এসেছিল, এখনও আসে(অধঃস্থন শিক্ষার্থীদের জন্য)। যদিও পথ বহুদূর বাকি, তারপরেও কিছু কিছু স্বাদ পেয়ে যাচ্ছি। বিরল সৌভাগ্য বলতে হয়। সুদূর ভবিষ্যতে কি হবে, জানিনা।
ধন্যবাদ।
laboni আইরিন সুলতানা১৩ নভেম্বর ২০০৮, ১০:২৩
সজল শর্মা বলেছেন ২০০৮/১১/১৩ ২১:২৫:৩২

আদাব.....আদাব............আদাব ।

আপনি দেখছি মেহফিলের সব রীতি-নীতি জানেন।
===============================

কখনও উঁকি দিয়েছিলাম তোমাদেরই মেহফিলে
ছলকে পরা সাকির পেয়ালার টুং টাং শব্দে
ভরা মজলিশে একা আমিই ভেবে হয়রান
নিজ আঁখি জল পান করো সব কি এতো আনন্দে !

(ভুলক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জনাব...কখনও এরকম কিছু লেখার চেষ্টা করিনি...শুধু আপনাকে অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র)
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ১০:৫৬
মহতরমা, আপনি তো বহোত খুব লিখেছেন।

আঁখি জলই সম্বল
আপন কে আছে আর,
মেহফিলে এলে তাই
মনে খুশীর বাহার।।

আদাব।
laboni আইরিন সুলতানা১৩ নভেম্বর ২০০৮, ১১:১৯
শুকরিয়া ।
shelyrahman শেলী রহমান১৩ নভেম্বর ২০০৮, ১১:০৯
খুব ভাল লাগল!
কিন্তু মন্তব্য করাটা আমার বেমানান বৈকি!
sharmabangla সজল শর্মা১৩ নভেম্বর ২০০৮, ১১:২২
কেন বলুন তো?
মেহফিলে কিন্তু সবার আসার অধিকার আছে।
ajobdhaka আজব ঢাকা১৪ নভেম্বর ২০০৮, ০১:৫১
আমি ও মন্তব্য করতে ভয় পাচ্ছি।
sharmabangla সজল শর্মা১৪ নভেম্বর ২০০৮, ০৯:৩২
কেন ভাই আজব ঢাকা, ভ্য় পাবেন কেন?
মেহফিলে নির্ভয়ে আসবেন।
আসার জন্য ধন্যবাদ।
abarshurute বিপাশা দেবনাথ১৪ নভেম্বর ২০০৮, ১০:২৩
অনেকদিন পর শায়েরী পড়লাম। খুব ভাল লাগল।
sharmabangla সজল শর্মা১৪ নভেম্বর ২০০৮, ১২:০০
শুকরিয়া।
resat রিসাত১৪ নভেম্বর ২০০৮, ১২:০৬
sharmabangla সজল শর্মা১৪ নভেম্বর ২০০৮, ০২:৫৭
ধন্যবাদ রিসাত।
sheikhbaki এস এ বাকী১৫ নভেম্বর ২০০৮, ০৯:১৫
ওয়াহ্‌ ওয়াহ্‌ ওয়াহ্‌..................................জটিল লাগছে।
sharmabangla সজল শর্মা১৫ নভেম্বর ২০০৮, ০৯:৩৪
আদাব আদাব আদাব।
১৫ নভেম্বর ২০০৮, ০৯:৫৫
আগেই পড়ে গিয়েছিলাম কিন্তু মনে মনেই ওয়াহ দিতে হয়েছে। আজ আবার ওমর খৈয়ামের সাকী আর সিরাজির স্বাদ নিতে এলাম।
sharmabangla সজল শর্মা১৫ নভেম্বর ২০০৮, ১১:৩৮
স্বাগতম হে অতিথি, মেহফিলের দরজা হামেশা আপনার জন্য খোলা থাকবে।
rrahul178 রাহুল১৫ নভেম্বর ২০০৮, ১২:৪২
বহুত খুব
sharmabangla সজল শর্মা১৫ নভেম্বর ২০০৮, ০১:৩৫
ধন্যবাদ।
shaki দিনমজুর১৬ নভেম্বর ২০০৮, ১০:০২
মারহাবা!!!
৪০% এ নেশায় থাকেন চুর
কবিতা লিখায় থাকেন ভরপুর
sharmabangla সজল শর্মা১৬ নভেম্বর ২০০৮, ১০:১১
শতকরা হিসাব জানলেন কিভাবে? নিশ্চই আপনি কখনও শরাবের পেয়ালায় চুমুক দিয়েছেন।
shaki দিনমজুর১৬ নভেম্বর ২০০৮, ১০:৩৭
সুরার পাত্র হবে যখন খালি
কল্পনাতে ভেবো নারির আখি
অঙ্কে তুমি মোটেও নও কাচা
চেতন থেকে অবধি সজল শর্মা
sharmabangla সজল শর্মা১৬ নভেম্বর ২০০৮, ১১:৩৮
বাহ্! বাহ্! ক্যয়া বাত হ্যে।
ধন্যবাদ আপনাকে সুন্দর শায়েরীর জন্য।