বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আমাকে ক্ষমা কর।


আমি অভিশাপ দেই আমাকে
যার থাকার কথা ময়দানে যুদ্ধ করতে,
যে সাহসের সঙ্গে দাঁড়াবে পিচাশের সামনে আগুন
বা ধুপের ধোঁয়া নিয়ে, সে কিনা পার্কে বসে
প্রেয়সীর হাতে হাত রেখে, পাশাপাশি থেকে
সময়কে শ্মশানে জ্বালাচ্ছে দিন রাত।

আজ আমাকে অভিশাপ দিতে গিয়ে দেখি
আমার সহযাত্রী ঘুমায় নাক নাড়িয়ে;
আমার বোন দাঁড়িয়ে থাকে
মোবাইলের বার্তার অপেক্ষায়,
আমি অভিশাপ দেই আমার আত্মজকে,
যে অফিস থেকে বাসায় গিয়ে
বউয়ের সাথে বারান্দায় বসে
কাপে কাপে টুকাটুকি করে।

আজ আমার আত্মহত্যা করতে
ইচ্ছা করে, ইচ্ছা করে যখন আমার
বিবেক বাক্সবন্দী করে রেখেছি,
যমের মত বড় বড় রক্ত চক্ষু করে
দাঁড়িয়ে আছি, আমার নিজের সম্পদ পাহাড়ায়;
আজ আমার হাত অসার, ক্ষয়ে গেছে স্মৃতির
জানালায় থাকা সেই সাদা আকাশের নীল রঙ।

আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।
৯৭ টি মন্তব্য
Rjamil রশীদ জামীল০৪ মার্চ ২০১৩, ০১:৫৭
চেতনার কাব্য
---------------------
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:০০
আমি মরে কি গেছি আর আপনি হাত তালি দিলেন। হায় আল্লাহ, আমার হুজুরের ছবি চাঁদে পাঠাইয়া দেও।
Rjamil রশীদ জামীল০৪ মার্চ ২০১৩, ০২:১২
আমি চান্দে যাইতাম না
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:২১
আমি কি চান্দের কথা কইছি ? পৃথিবীতে একটা দেশের নাম আছে চাদ। সেখানে পাঠাইয়া দেব, রিক্রিয়েশনের জন্য।
Rjamil রশীদ জামীল০৫ মার্চ ২০১৩, ০০:৪৫
KohiNoor মেজদা০৫ মার্চ ২০১৩, ০০:৫৪
এখন তো খুব খুশী, রিক্রিয়েশনের কথা শুনে। বলে কবে যাবেন ?
shuddhoo শারদ শিশির ০৪ মার্চ ২০১৩, ০২:০১
ছড়াকার দেখি কবি হইয়া গেছে
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:০৭
বেশী ভাববে না, একদিন রান্নার রেসিপি লিখে দেব প্রিয় শারদ শিশির। ধন্যবাদ
fardousha ফেরদৌসা০৪ মার্চ ২০১৩, ০২:০৩
আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।


মেজদার ভিন্ন আমেজের লেখা পড়ে খুব ভাল লাগলো
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:১৩
ধন্যবাদ, আমি কখন কিভাবে থাকি তার উপর লেখা চলে আসে আর সাথে সাথে ব্লগবন্ধুদের জানাই, ভুল হলে ক্ষমা চাই। শুভেচ্ছা প্রিয় ফেরদৌসা বুজি।
shuddhoo শারদ শিশির ০৪ মার্চ ২০১৩, ০২:০৬
যে সাহসের সঙ্গে দাঁড়াবে পিচাশের সামনে আগুন
বা ধুপের ধোঁয়া নিয়ে, সে কিনা পার্কে বসে
প্রেয়সীর হাতে হাত রেখে, পাশাপাশি থেকে
সময়কে শ্মশানে জ্বালাচ্ছে দিন রাত।


আমার সহযাত্রী ঘুমায় নাক নাড়িয়ে;
আমার বোন দাঁড়িয়ে থাকে
মোবাইলের বার্তার অপেক্ষায়,
আমি অভিশাপ দেই আমার আত্মজকে,
যে অফিস থেকে বাসায় গিয়ে
বউয়ের সাথে বারান্দায় বসে
কাপে কাপে টুকাটুকি করে।


আজ আমার আত্মহত্যা করতে
ইচ্ছা করে, ইচ্ছা করে যখন আমার
বিবেক বাক্সবন্দী করে রেখেছি,
যমের মত বড় বড় রক্ত চক্ষু করে
দাঁড়িয়ে আছি, আমার নিজের সম্পদ পাহাড়ায়;
আজ আমার হাত অসার, ক্ষয়ে গেছে স্মৃতির
জানালায় থাকা সেই সাদা আকাশের নীল রঙ।


কবি নই তাই কবিতা বুজতে পারিনা।তবে প্রতিবাদের ভাষা ভালই বুঝি।স্যালুট আপনাকে।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:১৬

অনুজ প্রতিম শারদকে মেজদার স্যালুট।
shuddhoo শারদ শিশির ০৪ মার্চ ২০১৩, ০২:১৯
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:২২
জয়বাংলা
narunabd নাসরিন চৌধুরী০৪ মার্চ ২০১৩, ০২:১১
ভাল লাগল মেজদা ।তবে রান্নার রেসিপি দিতে ভুল কইরেন না কিন্তু-----------------------
shuddhoo শারদ শিশির ০৪ মার্চ ২০১৩, ০২:১৮
নাসরিন তোমারতো রেসিপির দরকার নাই ভাই! দরকার আমার।কারণ আমি আলু আর ডিম সিদ্ধ ছাড়া আর কিছু রাধতে জানিনা।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:১৯
ঠিক আছে, আজ ডিম সিদ্ধ করার নিয়ম বলে দিচ্ছি। দুটো ডিম আলাদাভবে আগুনে সরাসরি পুরুন, সিদ্ধ হয়ে যাবে, খেতে ভাল লাগবে ১০০% নিশ্চিত।
shuddhoo শারদ শিশির ০৪ মার্চ ২০১৩, ০২:৩২
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:৩৫
ডিমটা কাদা মাটিতে লেপ্টে নিতে হবে আগে, নাহলে ডিম বোমা হবে।
narunabd নাসরিন চৌধুরী০৪ মার্চ ২০১৩, ০৩:১৮
আমি তাদের জন্যই চেয়েছি যারা ডিম আর আলু সিদ্ধ করে খায় ।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০৩:২২
শারদ আর ডিম খাবে না।বাকী জীবনে আর খাবেনা। কিন্তু নাসরিন, শারদকে ছাড়াছাড়ি নাই। ডিম খেতেই হবে।
narunabd নাসরিন চৌধুরী০৪ মার্চ ২০১৩, ০৩:২৭
মেজদা রেসিপি দিবে
তবুও শিশির ভাইকে ডিম খেতে হবে--------------------------------------------
KohiNoor মেজদা০৫ মার্চ ২০১৩, ০০:৫৬
শারদকে ভুল বুঝাইয়া ঘোড়ার ডিম খাওয়া যায় কিনা ?
FaisolChowdhury ফয়সল চৌধুরী০৪ মার্চ ২০১৩, ০২:১২
আজ খুব ঘুম পাচ্ছে। শুভ রাত্রি আপনাদের সবাইকে। লেখা টা কাল পড়ব মেজদা, আপনার লেখার ফ্লেভার টাই অন্য রকম।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:৩৮
আমার লেখার ফ্লেভারে রাজাকারের ফ্লেভার পাবেন না। ফয়সাল ভাইকে শুভেচ্ছা
rodela2012 ঘাস ফুল০৪ মার্চ ২০১৩, ০২:৩৯
আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।


দ্রোহ দেখা যায় মেজদার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। জ্বালিয়ে ছাড় খার করে দিন মেজদা। সব কিছু। যদি মনে করেন কোন বেজন্ম কুত্তা রাজাকারকে জ্বালাতে গেলে আমিও তার সাথে জ্বলে পুড়ে মরে যাব। তবে আমাকে সুদ্ধ জ্বালিয়ে দেন। তবু আমি চাই রাজাকাটা মরে ছাড় খার হয়ে যাক। অনেক ভালো লাগলো আপনার দ্রোহের কবিতা। সংগ্রামী স্যালুট মেজদা। জয় বাংলা।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:৪৬
দিনে দিনে ঘাস ফুল ব্লগের প্রান, যাকে ছাড়া আমি অন্তত শান্তি পাই না। কেন যেন খুব কাছাকাছি চলে এসেছি। সাবাস ভাইয়া।
rodela2012 ঘাস ফুল০৪ মার্চ ২০১৩, ০৩:০০
আলো ব্লগের প্রাণ আপনি নিজে। আপনার ছায়ায় বেড়ে উঠার চেষ্টা করছি কেবল।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০৩:০৮
আমি সত্যি স্ত্যি শিশু ব্লগে।
shabumostafiz সেবু মোস্তাফিজ০৪ মার্চ ২০১৩, ০২:৪০
এখন যৌবন যার......যুদ্ধো যাবার তার শ্রেষ্ঠ সময়..........
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০২:৪৮
আর বেলা নাই,
সময় কি আর পাই
যুদ্ধ করে চলে যেতে চাই

ruupai নীল রুপাই০৪ মার্চ ২০১৩, ০৩:০৬
প্যাণ্ডোরার বাক্সবন্দী বিবেকগুলো জেগে উঠুক। চমৎকার কাব্য।
সালাম জানবেন।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০৩:১১
আপনিও সালাম জানবেন ভাই। কেমন চলছে জীবন। সহসা দেখা হোয়া দরকার। শুভেচ্ছা জানবেন।
FKabirTipu সাফ-কথা০৪ মার্চ ২০১৩, ০৩:২৭
সোনার বাংলা গড়া যেতো কবে
মেজদার মতো ভাবতো যদি সবে
(সব না হোক ২/৪ডজন হলেও আপাতত চলতো)
মনে হয় হেলাল হাফিজই রাইট।
মিছিলের সব হাত পা এক নয়
কেউ আসে রাজপথে সাজাতে সংসার
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
‘সংসার সাজাতে’ আসা মানুষদের আধিক্যই সব সমস্যার মূল বলে প্রতীয়মান হয় !! কী বলেন ?
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০৯:৫৬
একেক জনের ভাবনা একেক রকম। মিছিলে যে যায় সে দ্রোহের আগুন নিয়েই যায়। আমি শুধু আগুন আর বিদ্রোহীকেই দেখছি। ধন্যবাদ সাফ কথা।
Shimi12 ফেরদৌসী বেগম (শিল্পী)০৪ মার্চ ২০১৩, ০৩:৩৮
অসম্ভব ভাল লেগেছে আপনার এই অসাধারণ কবিতা। ধন্যবাদ মেজদা।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ০৯:৫৯
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিল্পী আপু। ধন্যবাদ
Shongkhobas সেলিনা ইসলাম০৪ মার্চ ২০১৩, ০৫:৩৮
হ্যাটস অফ মেজদা । অসাধারণ কবিতা । আল্লাহ আপনাকে সুস্থ্য রাখুন। শুভকামনা
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১০:০৪
ধন্যবাদ সেলিনা আপাকে। পাশে থাকবেন তবে আরও সাহসী মানুষগুলি সংহতি জানাতে এগিয়ে আসবে।
sulary আলভী০৪ মার্চ ২০১৩, ০৯:১১
চমৎকার মেজদা.....অনেক ধন্যবাদ.....

KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১০:০৬
শুভ সকাল। সংগ্রামী শুভেচ্ছা।
SHAHEEN1 শাহীন মাহমুদ০৪ মার্চ ২০১৩, ০৯:১২
আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।

সত্যি সেলিউড কোহিনূর ভাই---------------------------------------------
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১০:০৮
শাহীন মাহমুদ ভাইকে শুভ সকাল। আমি কৃতজ্ঞ।
muktomon71 মুক্তমন ৭১ ০৪ মার্চ ২০১৩, ০৯:২৯
সঙ্গীতের মানুষ আবার কবিতায় ঝড় তুলেছে । এখনো আছে যুবারা । জেগেছে কোটি প্রান । আলো আসবেই । বেইমানরা ধ্বংস হবেই । জয় বাংলা ।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১০:১৩
পৃথিবীতে কোন আন্দোলন বৃথা যায় না। তরুনের জয় হবে অবশ্যই। জয় বাংলা
ANANNYA অনন্যা বাসেত০৪ মার্চ ২০১৩, ১০:৪০
কবি মেজদা,
আপনার চেতনা জাগরণী কবিতাটা বেশ ভালো লাগলো ।
সবার চেতনা জাগরিত হোক এই কামনাই করি।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১০:৪৫
স্বাগতম অনন্যা বাসেত। জেগে থাকি তাই লিখি। শুভেচ্ছা জানবেন।
ANANNYA অনন্যা বাসেত০৪ মার্চ ২০১৩, ১০:৫১
আচ্ছা মেজদা,
সবার মন্তব্যগুলো পড়ে মনে হচ্ছে তাদের সাথে তোমার অনেক দিনের সম্পর্ক কিংবা ওদের সাথে বাস্তবেও দেখা হয় তোমার।
আসলেইকি তাই?
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১১:০৫
কারও কারও সাথে দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বা মেলায়, উৎসবে।
baganbilas1207 কামরুন্নাহার ০৪ মার্চ ২০১৩, ১১:০৭
মেজদা, দ্রোহের আগুন ছড়িয়ে দিলেন সবখানে। স্যালুট আপনাকে।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১১:১০

আমার বোন কামরুন্নাহারকে
Jolrashi নুসরাত জাহান আজমি০৪ মার্চ ২০১৩, ১১:৩৭
দ্রোহের অনল ছড়িয়ে পরুক সবখানে। তারুণ্যের জয় হবেই।

মেজদা চমৎকার লিখেছেন। সালাম আপনাকে।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১১:৪৭
হঠাৎ করেই লিখে ফেললাম। এটা অনেকটা অনধিকার চর্চা।
ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর হে নুসু(প্রভু)
Jhorapatta ঝড়া পাতা০৪ মার্চ ২০১৩, ১২:৩১
মেজদা জোস
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১২:৩৯
স্বাগতম ঝরা পাতা।
মাঝে মাঝে যেন পাশে পাই।
আমার এই কামনাই।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
bappi76 সুখেন্দু বিশ্বাস ০৪ মার্চ ২০১৩, ১২:৫১
“বিবেক বাক্সবন্দী করে রেখেছি,
যমের মত বড় বড় রক্ত চক্ষু করে
দাঁড়িয়ে আছি, আমার নিজের সম্পদ পাহাড়ায়;”

---- আজকের পৃথিবীতে কথাগুলো ভীষণ বাস্তব। আমরা আসলে বিবেক বর্জিত একতাল মাংসপিণ্ডতে পরিনত হয়েছি।

শুভ কামনা রইলো দাদা। ভাল থাকবেন।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১২:৫৪
একদম সত্য কথা।
অনেক অনেক সংগ্রামী শুভেচ্ছা রইলো।
Jhorapatta ঝড়া পাতা০৪ মার্চ ২০১৩, ১৫:১০
হ্যা মেজদা থাকবে ঝরা পাতা,
সকাল বিকেল দুপুর,
আন্দোলনে সংগ্রামে সব সময়,
থাকবে মোদের একই সুর।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
বেঈমানী করছে যারা
এই নরপিশাচের বিরুদ্ধে
যুদ্ধ করবো মোরা।
এসো ভাই আসো বোন,
আর একবার অস্ত্র ধরি,
ইসলাম ও দেশের দুশমন
জামাত শিবির মুক্ত করি।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৫:৫৯
হাতে হাত পায়ে পা মিলে
জ্বালাবো সেই আলো
দূর করিবো সব অন্ধকার
জ্বালো আগুন জ্বালো।


ধন্যবাদ ঝরাপাতা
tmboss172 তৌফিক মাসুদ০৪ মার্চ ২০১৩, ১৫:৩৪
মেজদা যদি এই কথা বলেন
আমি বলব কি?
আমি যে এবার বলেই গেলাম
আসি আর আসি।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৬:০৪
প্রজন্ম চত্বরে না গেলে
কোন সমস্যা নাই
ব্লগে এসে জোরছে বলো
জয় বাংলা সবাই।


ধন্যবাদ মাসুদ।
tmboss172 তৌফিক মাসুদ০৪ মার্চ ২০১৩, ১৬:০৬
বাংলা আমার মায়ের দেশ
রয়েছি বাংলার বুকে,
এই বাংলার জলে বাতাসে
আর কে আছে
আমার মতন সুখে।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৬:৩৮
বাংলা মাকে ধরেছে যে
পিচাস আর শকুনে
মায়ের সম্ভ্রম রক্ষা করো
জ্বালাও সব আগুনে।
Mostaq ছেলেমানুষ০৪ মার্চ ২০১৩, ১৭:২১
আমি অভিশাপ দেই আমাকে
যার থাকার কথা ময়দানে যুদ্ধ করতে,
যে সাহসের সঙ্গে দাঁড়াবে পিচাশের সামনে আগুন
বা ধুপের ধোঁয়া নিয়ে, সে কিনা পার্কে বসে
প্রেয়সীর হাতে হাত রেখে, পাশাপাশি থেকে
সময়কে শ্মশানে জ্বালাচ্ছে দিন রাত।

মেজদার নতুন ধরনের লেখা। খুব ভাল লাগলো। অভিনন্দন কবি কে।

আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।

এই লাইনটা আমার সবচে' পছন্দ হয়েছে।

শুভকামনা
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৭:৩২
বড় আক্ষেপ থেকে লিখেছি।

চারিদিকে দেখি শুধু জ্ঞানপাপী ভরা,
তাদের কাজ দেখি মিথ্যার বেসাতি করা।
ধিক তাদের পরিচয়, ধিক সব লেখাপড়া।
ওদের প্রতি ঘৃনা জানাই ছেলেমানুষ আমরা।
Mostaq ছেলেমানুষ০৪ মার্চ ২০১৩, ১৭:৪২
ওদের প্রতি ঘৃনা জানাই ছেলেমানুষ আমরা

একটু লজ্জা পেলাম মেজদা
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৭:৫২
ছন্দ মিলানোর জন্য লেখায় লজ্জা পেতে নাই
এসো দুইজনে এখনই গলাগলি করি ভাই।
>
Mostaq ছেলেমানুষ০৫ মার্চ ২০১৩, ০০:৫২
KohiNoor মেজদা০৫ মার্চ ২০১৩, ১৪:০৬
nomaansarkar নোমান সারকার০৪ মার্চ ২০১৩, ১৮:২৮
আজ আমার আত্মহত্যা করতে
ইচ্ছা করে, ইচ্ছা করে যখন আমার
বিবেক বাক্সবন্দী করে রেখেছি,
যমের মত বড় বড় রক্ত চক্ষু করে
দাঁড়িয়ে আছি, আমার নিজের সম্পদ পাহাড়ায়;
আজ আমার হাত অসার, ক্ষয়ে গেছে স্মৃতির
জানালায় থাকা সেই সাদা আকাশের নীল রঙ।


কবি কে কবিতার জন্য শুভেচ্ছা। খুব বাস্তব কথাগুলো।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ১৯:৩৯
নোমান ভাইয়ের কথায় আমি সব সময় উজ্জীবিত হই। পাশে থাকবেন । ধন্যবাদ
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ মার্চ ২০১৩, ২০:১১
আগুন জলছে বড়ো ভাইজান, বুকের ভিতর যেমন, তেমন রাজপথে.....
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:২৫
দাও দাও দাও, দুনিয়ার সব মজদুরকে আজ জাগিয়ে দাও, জাগিয়ে দাও, জাগিয়ে দাও-----।

ধন্যবাদ অরিত্র। তোমাকে খুব মিস করছি।
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ মার্চ ২০১৩, ২০:২৯
সব কিছু সামলে আবার নিয়মিত হব ভাইজান, ইনশাআল্লাহ...এক্সাম ২০ তারিখে শেষ এ মাসের। আমিও মিস করছি আপনাকে, এই ব্লগের সকল মুখ কে...অনেক বেশি...
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৩১
জয়বাংলা জয় বাংলার মেহনতি মানুষ।
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ মার্চ ২০১৩, ২০:৪১

KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৪৬
আমি কান পেতে রই- মাঝে মাঝে ব্লগে এসো।
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ মার্চ ২০১৩, ২০:৪৮
আসবো বড়ো ভাইজান। এটা তো ভালবাসার যায়গা, না ফিরে উপায় নেই....
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৫১
আমি তো ব্লগপ্রেমী
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ মার্চ ২০১৩, ২১:০০
ব্লগপ্রেমিক তো বটেই, মানবতা প্রেমিকও....
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২১:০৩
সকল জীবনকে ভালবাসি
বাঁজাই আমি প্রেমের বাঁশী।
Numan75 নুমান০৪ মার্চ ২০১৩, ২০:২০
আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? কবিতা পড়তেছি।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:২৭
চোখে আগুন আর বুকে জ্বালা
কিভাবে বলি নুমান আছি ভালা।
Numan75 নুমান০৪ মার্চ ২০১৩, ২০:৩৪
জ্বালা মিটবে ইনশাআল্লাহ
যখন বিচার করবেন আল্লাহ।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৪১
খুব ভাল বলেছো, মাশআল্লাহ
Numan75 নুমান০৪ মার্চ ২০১৩, ২০:২৯
কবিতা কেমন হয়েছে উপরে সবাই বলে দিয়েছেন দাদা।

আপনার সুস্থতা কামনা করি।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৩২

আমীন ছুম্মামীন
kamaluddin কামাল উদ্দিন০৪ মার্চ ২০১৩, ২০:৩১
কঠিন কবিতা, আমাদের এখনি মাঠে ঝাপিয়ে পড়ে হিংস্র শকুনদের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে, সময় নেই এখুনি নামতে হবে ।
kamaluddin কামাল উদ্দিন০৪ মার্চ ২০১৩, ২০:৩৩
ছবিটা কার ?
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৩৫
আমি আপনি তো আছি।
জাগো বাহে কোনঠে সবাই-------। ধন্যবাদ কামাল ভাই।

কামাল তুনে কামাল কিয়া ভাই।
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২০:৩৯
আমার ব্লগবাড়ীতে লিখেছি “প্রজন্ম চত্বরের ভিতর আমার প্রজন্ম”।
পড়ে দেখুন বিস্তারিত আছে সেখানে। আমার নাতি-নাম অরণ্য স্যার।
shmongmarma এস এইচ মং মারমা০৪ মার্চ ২০১৩, ২২:০০
আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই

তবুও তারা বেঁচে থাকবে......মরণ কামড় দেবে......কী কী করা যায় সব এমনকি নিজের সাথেও...........ভাল থকাবেন প্রিয় মেজদা......
KohiNoor মেজদা০৪ মার্চ ২০১৩, ২২:১৩
এখন নির্দিষ্ট করে বলা যায় না, ভাল থাকবেন। তবে সাহসের সংগে সবাইকে একত্রে মোকাবেলা করতে হবে। ধন্যবাদ মারমাদা।
FaisolChowdhury ফয়সল চৌধুরী০৫ মার্চ ২০১৩, ০১:৩৪
আমাকে ক্ষমা করো
আমি আমার ফাসি চাই।
KohiNoor মেজদা০৫ মার্চ ২০১৩, ০১:৩৮
পাশে পেয়ে ভাল লাগছে। সংগ্রামী শুভেচ্ছা জানাই।
tuhinsarker তুহিন­সৱকার০৫ মার্চ ২০১৩, ০৬:৫৯
আমি ক্ষমা চাই বন্ধু
আমাকে ক্ষমা কর ক্ষমা কর।
আমি আমার মায়ের সাথে বেঈমানী করেছি
আমি আমার দেশের সাথে বিশ্বাস ঘাতকতা করেছি।
আজ আমার মনে হচ্ছে, হয়তো আমি বেঁচেই নেই।
মেজদা না মরার মত বেচেঁ আছি।

“ক্ষমা করো মাগো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে”
KohiNoor মেজদা০৫ মার্চ ২০১৩, ১০:৩৪
আমি তো অন্তর্জ্বালায় জ্বলছি
জ্বলে জ্বলেই শানিত করছি।।


ধন্যবাদ তুহিন সরকার

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment