আমরা তিন জন

অনলাইনে পত্রিকা পড়া শুরু করি ২০০৮ সাল থেকেই। বাসায় ২৪ ঘণ্টায় নেট থাকার কারনে অবসর সময় নেট ঘাঁটাঘাঁটি করেই কাটাতাম। তারপর ফেসবুক খোলার পর অনেকেই তাদের লেখার লিংক পাঠাত। আমি একটু ঢুঁ মেরেই আবার চলে আসতাম। প্রথম আলো পত্রিকা অনলাইনে পড়তে গিয়ে দেখতাম একপাশে ব্লগ লেখা। ব্লগ কি ভালোভাবে না বুঝার কারনে ব্লগে ঢুকলেও পড়ার খুব একটা আগ্রহ হত না। প্রথম পেজে একটু চোখ বোলাতাম।
এবার আসি আসল কথায়। আমরা ৩ জনের কথায়। আমরা ৩ জন মানে, আমি, ব্লগার হাসান জাহিদ আর এখন নতুন ব্লগার কামরুন্নাহার আপা। আমরা ৩ জন ব্লগে রেজিঃ করার আগেই পরিচিত। আমি আর হাসান জাহিদ ব্লগে আসার আগে অনেক সময় গল্প করতাম। কিছুদিন জাহিদের দেখা পাইনা। আমি মেসেস দিলাম সে যেন নেটে আসার সাথে সাথেই যোগাযোগ করে। সে নেটে আসার পর জিজ্ঞেস করলাম, তার দেখা পাওয়া যায় না কেন। তখন জাহিদ একটা লিঙ্ক দিল, বলল ‘’আমার লেখা, পড়ে দেখবেন। আমি এখন এই ব্লগেই সময় কাটাই ‘’। আমি লিঙ্ক দেখে বললাম ‘’ আমি তো প্রায়ই এই ব্লগের লেখা একটু আধটু পড়ি’’। জাহিদ বলল আপনিও রেজিঃ করে ফেলেন। জাহিদ জানে যে আমি আগে টুকটাক লিখতাম।
পরের দিন আমার বরকে বললাম কিভাবে কি করতে হবে করে দাও। সে অনেক ট্রাই করল, কিছুতেই রেজিঃ করতে পারিনা। তারপর একদিন দেখি নতুনের তালিকায় আমার নাম। নাম দেখে ভাবলাম জাহিদকে জানাব না, দেখি সে আমাকে চিনতে পারে কিনা ব্লগে। তারপর জাহিদকে জ্বালানো শুরু করলাম। কিভাবে পোস্ট লিখব, প্রকাশ করব , কত সময় লাগবে প্রকাশ হতে, আরও কত প্রস্ন। জাহিদ বলল ‘’ আপনি কি রেজিঃ করেছেন, আমি বললাম না।“ কিন্তু সে আমার দ্বিতীয় পোস্ট থেকেই আমাকে ধরে ফেলল।
তারপর আমি আর জাহিদ একদিন কথা প্রসঙ্গে বললাম কামরুন্নাহার আপার কথা। আমরা জানি উনার বাসার ছাদে বিশাল ফুলের বাগান আছে। তাই একদিন বললাম কামরুন্নাহার আপা ব্লগে আসলে উনার ফুলের ছবি পোস্ট করতে পারতো । নাহার আপা দেশ বিদেশ ঘুরে আর নেটে অফলাইনে থাকে বেশির ভাগ সময়, তাই কথা হত খুব কম। কিছুদিন আগে ফেসবুকে জাহিদ আমাকে বলল ‘’ কামরুন্নাহার আপাকে বলছি ব্লগে রেজিঃ করতে কিন্তু উনি পারছে না, উনার নাম নেয় না, আমিও অনেকবার চেষ্টা করেছি, হয়না।‘’ তখন আমি বললাম দেখি নাহার আপার সাথে কথা বলে আমিও চেষ্টা করবো। পরে নাহার আপাকে পেয়ে বললাম ‘’ আপা আমি কি আপনার আইডি খুলতে চেষ্টা করবো। আপা বলল দেখেন হয় কিনা’’।
আমি তো কিছুই পারিনা, কিছু হলেই দৌড় দেই আমার বরের কাছে। তাকে বললাম এক্ষুনি ‘’ কামরুন্নাহার’’ নামে ব্লগে একটা রেজিঃ করে দাও। সে অনেক সময় ধরে চেষ্টা করে বলল, সব পাঠালাম দেখ কখন নতুনের তালিকায় নাম আসে। তার ২ ঘণ্টা পরই দেখি ব্লগের নতুনের তালিকায় সবার উপরে কামরুন্নাহার আপার নাম জ্বলজ্বল করছে। সাথে সাথেই নাহার আপাকে জানালাম। উনিও অনেক খুশি হলেন। তারপর আমি যেমন জাহিদকে সব বলে বলে পোস্ট করেছিলাম, সেভাবে নাহার আপুকেও ট্রেনিং দিলাম।
আমরা ৩ জন ব্লগে আসার আগেই পরিচিত হলেও ব্লগে কিন্তু শুধু হাই হ্যালো সম্পর্ক। জাহিদ আর আমি তো ব্লগে আসছি আরও অনেক আগেই। জাহিদের পোস্টে আমি হাই হ্যালো করে চলে আসি, সেও আমার পোস্টে হাই হ্যালো করেই চলে যায়। আর এখন নাহার আপা। তাই এখন আমরা ৩ জন। ব্লগে সবার সাথে আমাদের পথ চলা হোক আনন্দময়।
লেখক ফেরদৌসা
- ফেরদৌসা -এর ব্লগ
- ১৭৬ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ২১:২৩
- বিবিধ
প্রিন্ট করুন
- ১৭৬ টি মন্তব্য
-
রব্বানী চৌধুরী৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
ভাই জাহিদ তোমার বড় সর্বনাশ করার জন্য তোমার ফটু ব্লগে publicly দিয়ে দিল, তোমার এক খান বিবাহ দিয়া তোমার বোঝা বাড়াইতে চায়, তুমি ও ফাঁদে পা ফেলিও না, তুমি বেশি করিয়া টাকা ইনকাম করিয়া দেশে ফেরত আইসো আমি তোমারে এক খান সুন্দরী বউয়ের বন্ধবস্ত করিয়া দিব -ইতি তোমার বড় ভাই। -
মাঈনউদ্দিন মইনুল৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
ফডোতে পুরুষ মানুষকে চেনা যায় (পুরুষ এমনই স্পষ্ট!
),
কিন্তুক, নারীদ্বয়কে ছিনথে ফাড়লাম না (তাহারা এমনই
)......
ওঁহারা কি বাস্তবে আছেন নাকি খালি ফডো? ফডো তুমি ফডো?
-
অসংজ্ঞায়িত মেহেদী৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৩৪
ফডোতে পুরুষ মানুষকে চেনা যায় (পুরুষ এমনই স্পষ্ট! ),
কিন্তুক, নারীদ্বয়কে ছিনথে ফাড়লাম না (তাহারা এমনই



অতি চমৎকার বলিয়াছেন প্রিয় মইনুল ভাই


-
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৩৯
ভাই জাহিদ তোমার বড় সর্বনাশ করার জন্য তোমার ফটু ব্লগে publicly দিয়ে দিল, তোমার এক খান বিবাহ দিয়া তোমার বোঝা বাড়াইতে চায়, তুমি ও ফাঁদে পা ফেলিও না, তুমি বেশি করিয়া টাকা ইনকাম করিয়া দেশে ফেরত আইসো আমি তোমারে এক খান সুন্দরী বউয়ের বন্ধবস্ত করিয়া দিব -ইতি তোমার বড় ভাই।
শ্রদ্ধেয় বড় ভাই,
সালাম নিবেন । আমি জাতে মাতাল হইলেও তালে ঠিক আছি। কোন প্রকার ফাঁদে পা দিবার পাত্র নহি । তারপরও বলিতেছি, আমার জন্য দোয়া করিবেন । যাতে কোন প্রকার ফাঁদে পা না দেই ।
ইতি আপনার ছোট ভাই


-
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪৯
জাহিদের এই হিরো মার্কা ছবি দেখে যদি কোন মেয়ে ব্লগার প্রেমে পড়ে যায়, আমার কোন দোষ নাই




-
মেজদা৩১ জানুয়ারি ২০১৩, ০০:১১
আহারে, মিছা কথার জন্য বাচ্চু রাজাকারকেও হার মানায়। ফুটু কই, ফুল আর শিশু। কি যে কয়।
এই জন্য কয়-নারী চলনা ময়ি
-
রব্বানী চৌধুরী৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩২
এ্ই ব্লগ জগতে কোটি কোটি মানুষ থাকতে শুধু দুই জনের গল্প বললেন আমি তো দেখি আপনার মাথা আমার থেকেও কাঁচা। ব্লগ জগতে আমার তো কোটি মানুষের, কোটি ভক্তের ভিড় সব সময় লেগেই থাকে

কী বলেন আমার সন্মানিত ব্লগার ভাই বোনেরা !!!! 

-
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৪৪
রব্বানী ভাই, আকাশে গ্রহ নক্ষত্র অনেক থাকে, মানুষ চাঁদ খোঁজে, সন্ধ্যা তারা খোঁজে, ধ্রূবতারা খোঁজে - - - - - - - - -। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫৪
" আকাশে গ্রহ নক্ষত্র অনেক থাকে, মানুষ চাঁদ খোঁজে, সন্ধ্যা তারা খোঁজে, ধ্রূবতারা খোঁজে - "
বুঝতে পারছি আমরা হলাম ধুলা বালি, আপনাদের চোখের বালি ! -
লুৎফুন নাহার জেসমিন৩০ জানুয়ারি ২০১৩, ২১:৩২
জাহিদ ভাইয়ের কথা আগে জেনেছি । ইদানিং কামরুন আপার পোস্ট দেখে বুঝি আপনারা আগের পরিচিত ।
ভালো লাগলো , একজনের মাধ্যমে আরেকজন ছড়িয়ে দিচ্ছেন এই ব্লগের আলো । তবে আলো দিন কে দিন কমেই আসছে ।এটাই চিন্তার বিষয় ।
আমিও দুই তিনজনকে টানতে চেয়েছিলাম । তারা অবশ্য অফলাইনে আমার লেখা পড়ে । -
মুক্তমন ৭১ ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪১
ফেরদৌসা আপুকে ধন্যবাদ শেয়ার করার জন্য । আমি ২ বছর আগে ব্লগের সাথে জানা শোনা । প্রথমে লেখার সাহস করিনি ১ বছর হয় ব্লগে লিখছি । আমার ব্লগ নামে আমার আসল নামে লিখছি । প্রথম আলো ব্লগে ১৫ দিন হল মুক্তমন ৭১ নামে লিখছি । ১৫ দিন নিয়মিত পোস্ট করছি । আমি মনে করি যাদের সামর্থ্য আছে ডাইরি মনের কথা লিখার চাইতে ব্লগে লেখা ভাল । লেখাটা সবাই পড়ছে এবং লেখার ভালো মন্দ বুজতে পারা যায় । অনেকেই আমাকে বলে ব্লগে লিখলে তা কি সমাজে প্রভাব ফেলতে পারে ? আমি বলেছি এক জন মানুষ ও যদি আমার লেখা পড়ে ভাবে সেটাই তো স্বার্থকতা । ব্লগে সবার সাথে আপনাদের পথ চলা হোক আনন্দময়। সাথে আছি সাথে থাকবেন । -
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
গতকাল আপার বাগে চোর একটা ধরা পড়েছে। ওরে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে।
-
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২২:১২
এই হইছে!!!!!
আপা এসে দেখো, আপনার বান্ধবি টিয়ার দলে গেছেন!!
-
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:০০
আব্দুলহাক ভাই, আপনি আমার পুরানো দুঃখ নতুন করে মনে করিয়ে দিলেন, যা আমি সারা রাত ধরে ভুলতে চেয়েছিলাম!!! আপনি এই রকম ভালবাসেন আমাকে !!!!!!
-
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২৩:২৫
আপাগো, আমি যারে ভালা পাই তারে খালি দুক্ক স্মরণ করিয়ে দেই। এত লাভ হওয়ার কারণ মনে যত বেশি দুক্ক মন তত হাল্কা থাকে
-
মেজদা৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
তিন জনের ঐক্যে ফাটল ধরাতে হবে। কে কে আছে আমার সাথে ? হাত তুলে আওয়াজ দেন। -
আলভী৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
ভুলে আমি দিয়েছি ওদের শিক,
আপনার বকায় হয়েছি দিক-বিদিক!
এখন কি করবো বলুন আগে খুলে,
অভয় না দিলে ভয়ে যাবো চলে!

দুধ খেয়ে ঠান্ডা করুন মাথা,
ভুলে যাবেন অন্তরের সব ব্যাথা! -
নুমান৩০ জানুয়ারি ২০১৩, ২৩:০১
এই ষড়যন্ত্রকারী দের কী শাস্তি হবে
হা হো হা..............................
কেডা দিব শাস্তি
মেজদা আমাদের দলে আছেন না
-
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪১
তিন জনের ঐক্যে ফাটল ধরাতে হবে। কে কে আছে আমার সাথে ? হাত তুলে আওয়াজ দেন।
সর্বনাশ এখন কোথায় যাই ? -
আলভী৩০ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
আপনাদের আজ স্বরুপে অভিষেক তাই শুধু আপনাদের জন্য .......।
তবে সবার জন্য ও দিচ্ছি এই নেন......।

অন্যের মাথায় ভেঙ্গে খাওয়া যাবে......। -
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১০
জ়াতিয় ফল কাঁঠাল দিয়ে আমন্ত্রন, সে যে কত বড় মনের পরিচায়ক!!!! দির্ঘজীবি হোন!!!! -
মাঈনউদ্দিন মইনুল৩০ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
ও! এই কথা?! বুঝলাম আজ।
শুভেচ্ছা তিনজনকেই। তিনজনই আমার প্রিয় ব্লগার।
তবে কামরুন্নাহার আপাকে সবচেয়ে পরে চিনেছি, নিজ বাগানের ফুল দিয়ে। ভালো লেখেন।
রহস্যগল্প লেখক হাসান জাহিদ ভাই আমার প্রিয় লেখক। ভাই, আপনি এতো দূরে বাস করেন, অথচ এতো কাছে মনে হয়!
ফেরদৌসা আপা তো আমার বান্ধবী, ফ্রিয় বান্দবি
....লেখায় লেখায় পরিচয়।
“শুধু ব্লগ লেকে পরিচয়..” (২বার হবে) বলুন তো এটি কোন্ গানের প্যারোডি?
অনেক শুভেচ্ছা
-
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:২৫
মইনুল ভাই, পুরুষ (জাহিদ) স্পষ্টই থাকবে, আর নারী থাকবে আড়ালে, এটাইতো আইন। ধন্যবাদ আপনাকে। -
মোঃ হাসান জাহিদ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪৭
অসংখ্য ধন্যবাদ প্রিয় মইনুল ভাই । আমরাও আপনার লেখার দারুণ ভক্ত । ভালবাসা এবং শ্রদ্ধা জানবেন ।

-
মুহম্মদ কামরুল হাসান৩০ জানুয়ারি ২০১৩, ২২:১২
এখন আমরা ৩ জন
তিনজনকেই অভিনন্দন।
আমার প্রায় প্রতিটি পোষ্টে জাহিদ ভাইয়ের উপস্থিতি আমাকে দারুণ অনুপ্রেরণা দেয়।
কামরুন্নাহার আপুর ফুলের পোষ্ট অসাধারণ।উনার পোষ্ট পড়লে মনে হয় প্রকৃতির মাঝেই ছড়িয়ে আছে অনাবিল আনন্দের প্রতিচ্ছবি। -
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১৬
ধন্যবাদ কামরুল হাসান, প্রকৃতি সব সময়ই সুন্দর তাই তার উপস্থাপনাও সুন্দর। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
আমি যে এতো বড় একটা মন্তব্য দিলাম, শালার বেটি গেলো কই? জাওজ্ঞা, আবার দিতাছি। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৩৫
কি কইলাম বুঝলেন না? আমার শালা ঘাস ফুলের বেটি মন্তব্য এর কথা কইলাম। পাডাইলাম ফেরদৌসিা আপার কাছে। কিন্তু হইয়া গেলো হাওয়া। তাই কইলাম শালার বেটি গেলো কই। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২২:২৩
ফেরদৌসিা আপা, তাইলেই আপনেই সেই নাটের গুরু, যে কিনা নাহার আপার ব্লগ একাউন্ট খুইল্লা দিয়া আমারে শাহিদুল ভাইয়ের কান মলা খাওয়াইছেন। নাহার আপা কয় দিন পর পর ফুল লইয়া আইস্যা হাজির হন আর আমি শালায় বেক্কলের মতো ফুলের মোহাব্বতে পইরা কান মলা খাই। ভালইতো ফন্দি আঁটছেন।
জাওজ্ঞা, কম কথায় জাহিদ ভাই, নাহার আপা আর আপনার সম্পর্কটা তুলে ধরেছেন আর আমারাও জেনে গেলাম। ভালো লাগলো। সম্পর্কটা চির সবুজ থাক দোয়া করি। এইডা মাগনা। তাই বেবাগতেরেই দুই হাতে বিলাইতেছি। কোন সমস্যা হয়য় না। দানবীর ঘাস ফুল। দয়ার সাগর ঘাস ফুল। কি? ঠিক কইলাম না? -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১৬
দোয়াডা মাগনা। মাইন্যা লইলাম। কিন্তু থাকলেই কিন্তু সবায় দেয় না। আমার যে দেয়ার মনটা আছে। তাই দিলাম হাতটি ভরে। ফেলাইয়েন না। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২৩:২২
ফুলের নামতো আগেই বলেছি। আরেকটা কথা বলার জন্য আবার লেখা। আমি ফুলের ওপর ডিগ্রী নেয়ার ব্যাবস্থা করছি। না হলে দেখছি আপনি জ্বালিয়ে মারবেন। তবে ডিগ্রী নেয়ার টাকাটা কিন্তু আপনেকেই দিতে হবে। আমি গরীব মানুষ এতো টাকা পাবো কথায়! ভাতই খেতে পাইনা দুবেলা দুমঠো, আবার ফুলের ওপর ডিগ্রী। -
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৩২
ফুলের উপর ডিগ্রী কি আমার আছে ?? যা ভাল লাগে তা সম্মন্ধে জানতেও ভালো লাগে। আপনি দিগ্রী নিতে টাকা লাগেবে না। আমার কাছে আসবেন, সব শিখিয়ে দেব।
-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০০:২৪
ঘাস ফুল, সস্তা আর ফ্রি, দুইটা দুই শব্দ। মানুষকে এত ভয়, খারাপ লক্ষণ। অন্তর (হার্ট) দুর্বল। -
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৫
নারে ভাই হার্টটা দুর্বল না। হার্টটা একেবারে চকচকা আর ফকফকা। দুর্বল হইলো আমার মাথাটা। তাই মাগনা ডিগ্রী অর্জন করতে পারবো কিনা জানি না। -
মাহাফুজুর রহমান৩০ জানুয়ারি ২০১৩, ২২:৫২
আপনার লেখার মধ্য এক ধরনের মমতা আছে। যা নিয়েই লেখেন পড়তে ভালো লাগে।
তারা তিন জনের জন্য শুভ কামনা।
ভালো থাকবেন। -
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:০৫
অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই । আপনার জন্যেও শুভকামনা রইলো ।

-
অসংজ্ঞায়িত মেহেদী৩০ জানুয়ারি ২০১৩, ২৩:০১
সে অনেক সময় ধরে চেষ্টা করে বলল, সব পাঠালাম দেখ কখন নতুনের তালিকায় নাম আসে। তার ২ ঘণ্টা পরই দেখি ব্লগের নতুনের তালিকায় সবার উপরে কামরুন্নাহার আপার নাম জ্বলজ্বল করছে।

ব্লগে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমিও অনেক ঝামেলা পোহাইছি। পরে যখন সফল হলাম তখন সে আনন্দই আলাদা
-
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:০৭
অত্যন্ত সত্য কথা বলেছেন ভাই । এখানে রেজিঃ করার কথা মনে হলে এখনও গায়ে জ্বর চলে আসে । -
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫৮
মেহেদী ভাই, আপনার কষ্ট দূর হয়েছেতো ? এখন থেকে সবার সাথেই থাকুন। ধন্যবাদ। -
জামাল হোসেন সেলিম৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪১
ও এই সেই তিন রত্ন? পূর্ব ঘোষনা অনুযায়ী পোষ্টটা তাহলে দিয়েই দিলেন? ভালো করেছেন। আমরা সকলে জানলাম চমৎকার তিনজন মানুষের সুন্দর এক সম্পর্কের ব্যাপারে। তৃভয়েই ভালো থাকুন, এই কামনা। -
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০০:২৮
সেলিম ভাই ধন্যবাদ আপনাকে। অষ্ট্রেলিয়া দেখানোর পর, আপনি আমাদের সিঙ্গাপুর দেখাবেন কিন্তু। -
জিনজির৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৫৩
দারুন তো!! খুব প্রিয় ব্লগারদের শুভকামনা। আসল বিষয় জেনে ভাল লাগল। মানে ভিতরের ইতিহাস!



-
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:১৫
ভাই জাহিদ, তুমি ওতো লেট কইরা আসলা !! তোমার আপুরা তো তোমারে বেইচা দিছে এই খবর তুমি রাখছ ভাই !!!

পান কর মাথা ঠান্ডা রাখো। তুমি মনে হয় সাপের লেজে পাড়া দিছ তোমার আপুদের চিনতে পারো নাই, সাবধানে থাকিও ভাই, তোমারে বড় আশা করে বিদেশে পাঠালাম আর এখন দেখি পাত্রী চাই বলিয়া তোমার আপুরা তোমার ছবি মেয়েদের দেখাইতেছে তুমি সাবধানে থাকিও ভাই - ইতি তোমার বড় ভাই। -
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:২৪
শ্রদ্ধেয় বড় ভাই,
আমি এইবার সত্যিকারের ভয় পাইতেছি । এখন কি করিব ভাবিয়া পাইতেছি না । ঠিক আছে আপাতত চা খাইয়া মাথা ঠান্ডা করিতেছি । এখন কি করিব বড় ভাই জানাইলে প্রাণে পানি পাইতাম ।
ইতি আপনার ছোট ভাই





-
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:২৫
ভাই জাহিদ তোমার বয়স কম, তুমি বুঝও কম। নানান ছলা কলা করে তোমারে ফাঁদে ফেলিয়া দিবে তখন চোখে শুধু তুমি শর্ষার ফুল দেখিতে পাবে। নিচে দেখ রবি ঠাকুর কত ভাবিয়া না গান গাহিয়াছে -
" প্রেমের ফাঁদ পাতা ভুবনে,
কে কোথা ধরা পড়ে, কে জানে। "
তুমি এখনো বুঝতে পারো নাই কোন ফাঁদে তুমি পড়িয়া গেলে। সাবধানে থাকিও, ভেবে চিন্তে চলিও। করিয়া ফেলিয়া ভাবিও না। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:২৭
আমি কি তোমারে বুঝাইতে পারছি !! সহজ করিয়া বলি, বিবাহ করিয়া ভাবিও না। বিবাহের আগে ভালো করিয়া ভাবিও। -
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০০:৩১
জাহিদ, আপনি দুর্জনের কথায় কান দেবেন না। রব্বানী ভাই-এর নিশ্চয়ই অবিবাহিত শ্যালিকা আছে, তাই আপনাকে পটাতে ব্যস্ত
। -
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:৩২
বড় ভাইয়ের বুদ্ধি নিলে আপনাকে সারাজীবন বিবাহ না করিয়া থাকিতে হইবে
আমি তো তাহাই চাই । -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৩৬
ভাই জাহিদ তোমার আপুদের বলিয়া দাও - তোমার বিবাহের বয়স হইলেই তোমার জন্য তোমার ভাইরা সুন্দরী দেখিয়া পাত্রীর সন্ধান করিবে। তাঁহাদের ভাবিতে মানা কর যেন মায়ের চেয়ে মাসীর দরদ উতলাই পড়িতেছে

-
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৪১
" রব্বানী ভাই-এর নিশ্চয়ই অবিবাহিত শ্যালিকা আছে "
অবশ্যই আছে তবে সমস্যা কোথায় !! আর শালিকা বিবাহিত হইলেই বা সমস্যা কোথায়, শালিকা তো পরী সুন্দরী, চোখ ফেরানো যায় না

পরীর মত ঘর আলো করা, চাঁদের আলোর মত নরম গায়ের রঙ। সমস্যা কোথায় !!! -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৪৫
গোপন কথা ফাঁস করিয়া, ফান্দে পড়িয়া বগা কান্দে রে --- হি হি হি ........... -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫০
তোমারে একটা বুদ্ধি দেই, তুমি তোমাদের আপুদের থেকে কিছু দিন দূরে থাকো। কি ভাবে দূরে থাকিবে তা জানো !! ঘন ঘন ফোন করিয়া তোমার আপুদের কাছ থেকে শুধু ডলার চাইবা, বানাইয়া বানাইয়া তোমার নানান বিপদের কথা বলিবে আর বেশি বেশি ডলার চাইবে

-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫০
জাহিদ, এবার???? বড় ভাই এর ভায়রা-ভাই হয়ে যান!!!! এতক্ষণ উপদেশ-নিষেধ কেন হচ্ছিল বুঝুন
। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫৮
ভাই জাহিদকে যে তাঁর আপুদের থেকে মুখ ফেরাইয়া আনতে পারছি এটাই তো বড় কথা, ভাইটার জীবন তো বাঁচলো, সারা জীবনের মামলা বলে কথা !!

-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০১
বোনেরা কখোনো ভাই এর খারাপ চেয়েছে ? বরং ভাই, দুলাভাই এদের সাথে স্বার্থের সম্পর্ক। জলন্ত উদাহরন রব্বানী ভাই !!!!
-
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৪
সর্বনাশ এখন আমি কোথায় যাইবো । আমিতো উভয় সংকটে পরিয়া গেলাম ।
-
মাইনুল আমিন৩১ জানুয়ারি ২০১৩, ০০:৪১
এবার আসি আসল কথায়। আমরা ৩ জনের কথায়। আমরা ৩ জন মানে, আমি, ব্লগার হাসান জাহিদ আর এখন নতুন ব্লগার কামরুন্নাহার আপা। আমরা ৩ জন ব্লগে রেজিঃ করার আগেই পরিচিত। আমি আর হাসান জাহিদ ব্লগে আসার আগে অনেক সময় গল্প করতাম। কিছুদিন জাহিদের দেখা পাইনা। ----------------------------------------
-----------------------আমাদের প্রিয় হাসান জাহিদ এমনিতেই মাঝে মাঝে উধাও হয়ে যায় । আবার সেটা বেশিদিন থাকে না । আর কামরুননাহার আপা কে এখনও কিছু বলতে পারছি না । বলবো জেনেশুনে পড়ে । ফেরদৌসা আপা কেমন আছেন---?
অসাধারণ একটি পোস্ট। পোস্ট এবং পোস্টের উদ্দেশ্য উভয়ই মহৎ । অশেষ শুভেচ্ছা সবার জন্যে. শুভরাত্রি !
খবর দেখবো । জামাতিরা কদ্দুর গেলো একটু দেখে আসি । ক্ষমা দেবেন আমাকে সবাই । আসলে আমার নেটে এখন অনেক লম্বা সময় খায় ...........................।


-
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৩
অসংখ্য ধন্যবাদ প্রিয় মাইনুল ভাই । ভালবাসা এবং শ্রদ্ধা জানবেন ।

-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০২:২০
আপা,
ইস্ আরেকটু লেইট করলে পোস্ট হারাইছিলাম।
প্রিয় হাসান ভাই, দেখলাম আপনাকে খুব কাছে থেকে। শিশু-কিশোর সাহিত্যকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। গতানুগতিক ব্লগিং এর তোয়াক্কা না করে আপনি আপনার পথে অবিচল থাকেন।
আপনার আইকন পোস্টে দেখলেই শ্রদ্ধায় মনটা ভরে যায়।
আপনারা সবাই প্রবাসে থাকেন ঠিকই প্রিয় দেশটিকে একটিদিন ভুলে থাকতে পারেন না। আমাদের অভাগা দেশের জন্য এ বড় প্রাপ্তি।
শুভ হোক আপনাদের ব্লগিং । শুভ হোক আপনাদের প্রবাসজীবন।
আপা দারুন কাজ করলেন।
-
ফেরদৌসী বেগম (শিল্পী)৩১ জানুয়ারি ২০১৩, ০৫:২২
বাহ! মিতা, তিন জনার আনন্দময় বর্ণনা। খুব উপভোগ করলাম। শুভেচ্ছা আর শুভকামনা রইল আপনাদের তিন জনার জন্য।

-
আরমানউজ্জামান৩১ জানুয়ারি ২০১৩, ০৯:২১
এগিয় যান
আপনাদের ব্লগিং এর ইতিহাস জানতে পারলাম।
তিনজনকেই ব্লগে খুব কাছের মনে হয় আরোঅনেকের মত। সকলের জন্য শুভেচ্ছা।
প্রিয় হাসান জাহিদ ভাইয়ের বড় একটা ছবি দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ। -
কবি মন৩১ জানুয়ারি ২০১৩, ১২:৩৪
ব্লগার দের সম্পর্ক শুধু তিন জনের মধ্যেই সীমাবদ্ধ নয়।হাসান জাহিদ ভাই পছন্দের মানুষ,কামরান্নাহার,ফেরদৌসা আপুও ভাল মানুষ।কিন্তু ফেরদৌসা আপুর এই পোস্ট যে শুধু তাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ আমি তা দেখছি না।আমার কাছে মনে হচ্ছে এই তিনজনকে দিয়ে তিনি সূচনা করতে যাচ্ছেন একটি পরিবার অধ্যায়ের।তাই তিনি এই তিনজনকে পরিচয় করিয়ে দিয়েছেন সকল ব্লগারদের সাথে।
এটি আমার ধারনার কথা।ফেরদৌসা আপুর মনে কি জানি না।এখন অভাবে পরেছি ভালবাসার অভাব।অনেকেই দেখছি ফুল আবার টুল দিয়ে ভালবাসা বিনিময় করছেন।আমি কিছু কি পাব? -
ছাইফুল হুদা ছিদ্দীকি৩১ জানুয়ারি ২০১৩, ১৫:১৬
তিন জনের ঐক্যে ফাটল ধরাতে হবে। কে কে আছে আমার সাথে ? হাত তুলে আওয়াজ দেন।
মেঝদা
আমার মনে হচ্ছে অন্য কিছু ।যদি আমি বড় ভুলনা করি।
তিন জনেই একজন ......।ভিন্ন ভিন্ন নামে?
ফটো ঐ কথা বলে।ফটো কিন্তু একটা.।.।.। -
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
আপনিই বুঝলেন ছাইফুল ভাই, আর সবাই আমাদের তিনজনকে সবার থেকে আলাদা করতে চাইছে। আপনার জন্য শুভেচ্ছা
-
তৌফিক মাসুদ০২ ফেব্রুয়ারি ২০১৩, ১২:১১
যাক অনেক দিন পরে হলেও জানালেন। যাকে বলে বোমা ফাটানো। জাহিদ ভাইয়ের লেখা নিয়মিত পড়া হয়। মাঝে মাঝে অবশ্য বাদ চলে যায়। কামরুন্নাহার আপাকে খুব একটা নিয়মিত দেখা যায়না।
***************
আপাকে ধন্যবাদ, জাহিদ ভাইয়ের এমন সুদর্শন ছবিটা দিয়ে দিলেন বলে। যাক তাকে দেখলেই চেনা যাবে। -
কামরুন্নাহার ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩৫
ভাই আমি বাংলাদেশেই থাকি। আপনারা যখন ব্লগে আসেন, তখন মাঝরাত। আমি অতরাত বেশী জাগতে পারি না। তাই আমি সব সময় সবাইকে পাই না।
তৌফিক ভাই, ধন্যবাদ আপনাকে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক