গরিবের দোয়া"
আমি এক গরিব। আমার বন্ধুরা মনে করে আমার টাকার নাও পাহাড়ে চলে।মাত্র এক মাস হল একটা নেটবুকের মালিক হয়েছি।প্রায় সাত বছর থেকে মায়ের কাছে শুধুমাত্র একটি কম্পিউটারের দাবী ছিল আমার।সময়ে সুযোগে দাবীটি তোলে ধরতাম কিন্ত সবসময় বলতে সাহস হত না।কারণ, আমার মা আমার ভাই-বোনদেরকে নিয়ে অনেক আরামে আছেন প্রবাসে!
কোন ইদের সময়ই মাকে জিঞ্জাসা করি না যে, এবারের ইদে কি কি কেনাকাটা করেছ মা? আমি জানি আমার মা একটি উন্নত দেশে থাকার পরও আমার জন্য টাকা পাঠানো আর আমার ভাই-বোনদেরকে মোটামোটি কিছু কিনে দিলেও নিজের জন্য কিছুই কিনবেন না!প্রত্যেক ইদে মা এক জায়গায় বসে কান্দেন আর আমি আরেক জায়গায়।
ছোট বেলা থেকে দেখছি আমার মা ভাল কিছু খান না। কোন ফল মুখে দেন না। কারণ, উনার সামনে কোন খাবার আসলে তার সামনে নাকি আমার চেহারা ভেঁসে উঠে। কই, আমার তো এমন হয় না!আমি কতবড় স্বার্থপর! আমার মা মাঝে মধ্যে বেমার হলে আমি এই ভেবে দোয়া করি যে, হে আল্লাহ, আমার মায়ের কিছু হলে আমারে টাকা দিবে কে? মারে তো এখন পর্যন্ত একটাকাও দেইনি, তবুও কোন স্বার্থে মা আমার কোন অসুস্থতার খবর পেলে তিনি ঘুম-পানি ছেড়ে দেন।
গত কাল আমার এক আপু আমার সাথে ফেসবুকে আলাপ করে আবার কিছু হলেও চোখের পানি ঝড়ালেন। তার আলাপে একটি ঘটনাও মনে পড়ল। এক বছর আগে এক ভদ্রলোক আমার সাথে এভাবে ফেসবুকে আলাপ করছিলেন । উনি আমারে জিঞ্জাসা করলেন আমার বাড়ি কোথায়? আমি বললাম, বাংলদেশে। আমিও উনারে প্রশ্ন করলাম, আপনার বাড়ি? উনি বললেন-সৌদি আরব। আমি বললাম, বাহ, আপনি তো নবীর দেশের মানুষ। আমার খুব শখ আপনার দেশে যাওয়ার। তিনি বললেন, চলে আসুন। আমি বললাম, আমি তো ভাই গরীব মানুষ। তিনি বললেন, তোমার সামনে কম্পিউটার ইন্টারনেট রয়েছে আর তুমি গরীব! আমি বললাম-ভাই এগুলো আমার এক বন্ধুর। তিনি বললেন, তুই একটা চরম মিথ্যুক! আমার সাথে ফাজলামে করিছ। একটু পরে দেখি তিনি আমার ফ্রেন্ড লিস্টে নাই! তিনি বিশ্বাস না করলে আমার কী? আমি তো আর মিথ্যা বলি নি।
আপু, আমি গরিব! আপনি গরিব নারে আপু। আপনি যতই বলুন না কেন আপনি কিন্ত গরিব না। আর গরিব হলেও কোন অসুবিদা নেই। গরিব ভাইয়ের গরিব বোন। তাই নারে আপু? হায় আল্লাহ, এ দুনিয়ায় আমার কোন বোন যেন গরিব না হয়।
পরিশেষে সবাই দোয়া করবেন- আল্লাহ যেন আমার মারে দীর্ঘায়ূ দান করেন। আর আমার এ বোনটারে এমন দৌলত দান করেন যে, ধনী হিসেবে দুনিয়ার সবাই উনারে চিনে। আর উনার কাছ থেকে কোন গরিব খালি হাতে না ফিরে। আমিন।

লেখক নুমান
- নুমান -এর ব্লগ
- ৪৫ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:২৬
- বিবিধ
প্রিন্ট করুন
- ৪৫ টি মন্তব্য
-
আলম পিডাব্লিউডি১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৩৭
আপনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ উনাকে দীর্ঘ হায়াৎ দান করুক। আপনার জন্য শুভ কামনা। -
নিউজ বাংলাদেশ ডট কম১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪৩
ক্লিক করেই দেখুন ....
http://www.pbc24.com/index.php/article-author/5736 -
অরিত্র অন্বয়১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪৮
নুমান, ভাই প্রার্থনা করি আপনার মায়ের জন্য। আল্লাহ পাক উনাকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন।
আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা। -
শহীদুল ইসলাম প্রামানিক১৯ ডিসেম্বর ২০১২, ১৯:১৬
প্রার্থনা করি আপনার মায়ের জন্য। আল্লাহ পাক উনাকে দীর্ঘ জীবন দান করুন। -
মাইনুল আমিন১৯ ডিসেম্বর ২০১২, ১৯:৩৬
পরিশেষে সবাই দোয়া করবেন- আল্লাহ যেন আমার মারে দীর্ঘায়ূ দান করেন। আর আমার এ বোনটারে এমন দৌলত দান করেন যে, ধনী হিসেবে দুনিয়ার সবাই উনারে চিনে। আর উনার কাছ থেকে কোন গরিব খালি হাতে না ফিরে। আমিন।
মায়ের জন্যে দোয়া অকৃত্রিম ভাবেই আসে মন থেকে । আর ঐ বোনটার জন্যে যে দোয়া তা কৃত্রিমই মনে হলো । যাই হোক, লিখার স্টাইল আমাকে মুগ্ধ করেছে । এককথায় চমত্কার !
ভালো থাকুন সবসময় ----------------প্রিয় নুমান ভাই ।
-
কে এম আব্দুল মোমিন১৯ ডিসেম্বর ২০১২, ২০:১৭
আপনার এবং আপনার মায়ের জন্য দোয়া রইল যেন আল্লাহ উভয়কে সুখে রাখেন। -
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৭
লেখাটা পড়ে অন্যরকম অনুভূতি হল।
আপনার মার জন্য দোয়া রইল নুমান ভাই।
-
কাছের মানুষ ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
এইত ভালা আছি । আপনিও ভালা আছেন আশা করি।
ওকে খাইলাম এইখানে ব্যাপক শীত
-
রশীদ জামীল২০ ডিসেম্বর ২০১২, ০০:৫২
মাগো তোমার অনেক ছেলে
তুমি আমার একটি মা
আমায় ছাড়া তোমার চলতে পারে
তোমায় ছাড়া আমার চলবে না
আমায় ছাড়া তোম চলতে পারে....কারণ তোমার আরো সন্তান আছে যারা তোমাকে মা ডাকতে পারে
তোমায় ছাড়া আমার চলবে না...কারণ আমার তো আরেকটি মা নেই

মা ভাল থাকবেন নুমান
-------
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আপনি তাদের সাথে থাকেন না কেন